ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা

  • Home
  • Bangladesh
  • Brahmanbaria
  • ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার অফিসিয়াল ফেসবুক পেজ

লক্ষ্য : জাহিলিয়াতের সকল প্রকার আধিপত্যের অবসান ঘটিয়ে কুরআন-সুন্নাহ অনুযায়ী খোলাফায়ে রাশেদার নমুনায়-সাহাবায়ে কেরামের অনুসৃত পথে মানবজীবন গঠন ও সমাজের সর্বস্তরে পূণ দ্বীন বাস্তবায়ন।

উদ্দেশ্য : আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন।


‘সত্যের প্রতিষ্ঠা ও অন্যায়ের প্রতিরোধ’ এর মধ্যেই মুসলমানদের শ্রেষ্ঠত্ব নিহীত। এ কাজ সাধ্যানুযায়ী সর্বাত্মকভাবে আঞ্জাম দেওয়া প্রত্যেক মুসলমানদের ঈমানী দায়িত্ব। বিশেষ করে ছাত্

রসমাজ এ কাজের যোগ্য সৈনিক কারণ ছাত্রসমাজই দেশ ও জাতির সক্রিয় ও কার্যকর জনশক্তি। এরা দেশের অমূল্য সম্পদ, ভবিষ্যত কর্ণধার। ছাত্রদের ক্লান্তিহীন শ্রম, অপ্রতিরোধ্য শক্তি এবং তীক্ষ্ম মেধার সঠিক চর্চা ও প্রয়োগের ওপর নির্ভর করে দেশের গতি-প্রকৃতি, সুখ-সমৃদ্ধি তথা জাতির আশা আকাক্সক্ষার প্রতিফলন। ছাত্রদের শ্রম দেশগড়ায় ও মানব কল্যাণে প্রয়োগের মাধ্যমে তাদের শক্তি অন্যায়-অবিচার-জুলুম তথা বাতিলের বিরুদ্ধে আর তাদের মেধা সত্য অন্বেষণ, দেশ ও জাতির সার্বিক কল্যাণে ব্যবহৃত হওয়ার মাধ্যমেই সার্থক হয়ে ওঠে। ছাত্রজীবনই সৎ ও আদর্শ মানুষ হওয়ার প্রথম সোপান।
ছাত্রদের মন ও মানস সর্বদাই অনুসন্ধিৎসু। একজন সচেতন ছাত্রের সম্মুখে থাকে দু’টি প্রশ্ন। একটি জীবন-জিজ্ঞাসা; সে কোথা থেকে এসেছে, এ দুনিয়ার জীবনে তার করণীয় কী এবং পরিণামে তার গন্তব্য কোথায়? দ্বিতীয়টি, যুগ-জিজ্ঞাসা; দেশব্যাপী অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, হাহাকার, অশান্তি কেন? দেশের স্থায়ী শান্তি এবং মানুষের সার্বিক মুক্তির পথই বা কী? নৈতিক আদর্শ বিবর্জিত বর্তমান শিক্ষাব্যবস্থা এসবের উত্তর দিতে সম্পূর্ণ ব্যর্থ। তাছাড়া বিদ্যমান জাহিলী সমাজব্যবস্থার ধারক ও বাহকেরা ছাত্রদের সঠিক দিকনির্দেশনা দিতে অক্ষম। আমাদের অনেকেই নিজেদের হীনস্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে ছাত্রসমাজকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তারুণ্যের শ্রম, শক্তি ও মেধা ভুল পথে পরিচালনার মাধ্যমে এই বিভ্রান্ত নেতৃত্ব নিষ্কলুষ ছাত্রসমাজের মসৃণ ও নির্মল ঐতিহ্যকে কলঙ্কময় করে তুলছে।
বারবার আমাদের সরকার পরিবর্তনে ছাত্রসমাজের বলিষ্ঠ ভূমিকা থাকলেও শিক্ষাঙ্গণে সুষ্ঠু পরিবেশ কখনও প্রতিষ্ঠিত হয়নি। হয়নি তাদের দাবি-দাওয়ার বাস্তব প্রতিফলন। যার কারণে ছাত্রদের মধ্যে বিরাজ করছে চরম হতাশা। তারা আস্থা হারিয়ে ফেলছে নৈতিকতা বিবর্জিত এই ধর্মহীন শিক্ষাব্যবস্থার প্রতি। তাদের মধ্যে সৃষ্টি হচ্ছে যুদ্ধংদেহী মনোভাব। ছাত্রদের এহেন ভূমিকার কারণে সমগ্র জাতি আজ দিশেহারা এবং তাদের ভবিষ্যৎ সম্বন্ধে আতংকিত। এরূপ নাজুক ও সংকটময় মুহূর্তের কথা চিন্তা করে দেশের বিশিষ্ট ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ এবং দীনদার বুদ্ধিজীবীগণের ঐকান্তিক প্রচেষ্টায় ছাত্রদের ভবিষ্যৎ কল্যাণচিন্তায় এবং তাদের শ্রম, শক্তি ও মেধার সঠিক চর্চা করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ সৃষ্টি, আদর্শ মানুষ হওয়ার শিক্ষাব্যবস্থা প্রবর্তন এবং প্রচলিত জাহিলী সমাজব্যবস্থার পরিবর্তন সাধন করে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে পরিপূরক শক্তি হিসেবে ভূমিকা পালনের নিমিত্তে দেশের সর্বস্তরের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিশ্রুতিশীল, প্রতিভাবান ও প্রতিনিধিত্বশীল ছাত্রদের নিয়ে ১৯৯১ সালের ২৩ আগস্ট, শুক্রবার ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন প্রতিষ্ঠিত হয়। দেশের তরুণ ছাত্রসমাজকে চারিত্রিক ও নৈতিক অধঃপতন থেকে তুলে এনে সিরাতুল মুস্তাকীমে পরিচালিত করে মুসলিম মিল্লাতের গৌরবোজ্জ্বল ইতিহাস-ঐতিহ্যের অভিমুখে পরিচালিত করার লক্ষ্যেই আমাদের এ অভিযাত্রা।

৩৫ বছরের অভিযাত্রায়অগ্রজের স্মৃতি, অনুজের প্রত্যয়ে সাবেক-বর্তমান দায়িত্বশীলদের কথামালায় "স্মৃতির মিনার থেকে দাওয়াতের ডাক...
21/08/2026

৩৫ বছরের অভিযাত্রায়
অগ্রজের স্মৃতি, অনুজের প্রত্যয়ে
সাবেক-বর্তমান দায়িত্বশীলদের কথামালায়

"স্মৃতির মিনার থেকে দাওয়াতের ডাক"

২৩,আগস্ট'২৬
রবিবার,দুপুর ২টা

স্বপ্নতরী কনভেনশন হল
কাউতলী, ব্রাহ্মণবাড়িয়া

প্রধান অতিথি:
মুনতাছির আহমাদ
কেন্দ্রীয় সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

প্রধান বক্তা:
বি এম মাহদী আল হাসান
কেন্দ্রীয় কওমী মাদরাসা সম্পাদক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

সভাপতি:
সৈয়দ তাহসিন আহমাদ
সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ,ব্রাহ্মণবাড়িয়া জেলা

আইএবি ব্রাহ্মণবাড়িয়া জেলা সেক্রেটারির পিতার ইন্তেকালে জেলা ছাত্র আন্দোলনের গভীর শোক প্রকাশ ইসলামী আন্দোলন বাংলাদেশ, ব্রা...
20/08/2026

আইএবি ব্রাহ্মণবাড়িয়া জেলা সেক্রেটারির পিতার ইন্তেকালে জেলা ছাত্র আন্দোলনের গভীর শোক প্রকাশ

ইসলামী আন্দোলন বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া জেলা সেক্রেটারি মাওলানা মাহমূদুল হাসান হিফয্ এর শ্রদ্ধেয় পিতা, বীর মুক্তিযোদ্ধা জনাব হেফজু মিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া জেলা।

আজ এক যৌথ শোকবার্তায় জেলা সভাপতি সৈয়দ তাহসিন আহমাদ ও সাধারণ সম্পাদক এস এম আব্দুর রাহিম মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

নেতৃদ্বয় বলেন,আমরা মরহুমের ইন্তেকালে গভীরভাবে শোকাহত ও মর্মাহত।আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারের সকলকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।

বার্তা প্রেরক
মুহাম্মদ মুস্তাকিম আহমাদ
তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া জেলা।

19/08/2026

ব্রাহ্মণবাড়িয়ায় মাদরাসা শিক্ষার্থীদের ওপর পুলিশের মারধর, আহতদের পাশে ইসলামী ছাত্র আন্দোলন

ব্রাহ্মণবাড়িয়ায় মাদরাসা শিক্ষার্থীদের ওপর নির্যাতনের অভিযোগ, আহতদের পাশে ইসলামী ছাত্র আন্দোলনব্রাহ্মণবাড়িয়া শহরের পুলিশ ...
19/08/2026

ব্রাহ্মণবাড়িয়ায় মাদরাসা শিক্ষার্থীদের ওপর নির্যাতনের অভিযোগ, আহতদের পাশে ইসলামী ছাত্র আন্দোলন

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুলিশ লাইন এলাকায় উচ্চস্বরে গান বাজানোর কারণে মাদরাসার শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ ব্যাহত হচ্ছিল। এ সময় শিক্ষার্থীরা পড়াশোনার স্বাভাবিক পরিবেশ বজায় রাখার অনুরোধ ও উচ্চস্বরে গান বাজানোর প্রতিবাদ জানাতে সেখানে গেলে পুলিশের সঙ্গে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, তারা কোনো ধরনের মারামারি বা সংঘর্ষের উদ্দেশ্যে সেখানে যায়নি। বরং পড়াশোনার পরিবেশ রক্ষার স্বার্থেই উচ্চস্বরে গান বাজানোর বিষয়ে বাধা দিতে গিয়েছিল। এ সময় পুলিশ শিক্ষার্থীদের ওপর চড়াও হয়ে মারধর ও নির্যাতন চালায় বলে অভিযোগ ওঠে। এতে বেশ কয়েকজন মাদরাসা শিক্ষার্থী আহত হন।
ঘটনার খবর পেয়ে আজ আহত শিক্ষার্থীদের খোঁজখবর নিতে হাসপাতাল ও মাদরাসায় ছুটে যান ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা সভাপতি সৈয়দ তাহসিন আহমাদ, সাধারণ সম্পাদক এস এম আব্দুর রাহিম, অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাম্মদ ইয়াছিন আরাফাত, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মদ সিফাত হুসাইনসহ জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ আহত শিক্ষার্থীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।

তারা বলেন, পড়াশোনার স্বাভাবিক পরিবেশ বজায় রাখার দাবিতে শিক্ষার্থীরা সেখানে গিয়েছিল। কোনো শিক্ষার্থী যেন অন্যায়ভাবে নির্যাতন বা হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করা রাষ্ট্র ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব।

নেতৃবৃন্দ আরও বলেন, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে যথাযথ বিচার নিশ্চিত করতে হবে।
আহত সকল শিক্ষার্থীর দ্রুত সুস্থতা কামনা করছি।

বার্তা প্রেরক
মুহাম্মদ মুস্তাকিম আহমদ
তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া জেলা।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ,ব্রাহ্মণবাড়িয়া জেলার আওতাধীন জামিয়া ইসলামিয়া দারুল উলুম শাহবাজপুর ক্যাম্পাস শাখার কমিটি গঠ...
16/08/2026

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ,ব্রাহ্মণবাড়িয়া জেলার আওতাধীন জামিয়া ইসলামিয়া দারুল উলুম শাহবাজপুর ক্যাম্পাস শাখার কমিটি গঠন

সভাপতি: মুহাম্মদ মেরাজুল ইসলাম
সহ-সভাপতি: মুহাম্মদ তরিকুল ইসলাম
সাধারণ সম্পাদক : মুহাম্মদ দ্বীন ইসলাম।

মাসিক নকীব পত্রিকা এখন পাওয়া যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া মক্কা লাইব্রেরিতে।
15/08/2026

মাসিক নকীব পত্রিকা
এখন পাওয়া যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া মক্কা লাইব্রেরিতে।

হ্যালো ব্রাহ্মণবাড়িয়া!
তোমাদের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে মাসিক নকীব.. 🌸

স্মৃতির মিনার থেকে দাওয়াতের ডাকএকটি সংগঠনের ইতিহাস শুধু কিছু তারিখের নয়; ইতিহাস গড়ে ওঠে মানুষের ত্যাগ, শ্রম, ভালোবাসা ও ...
12/08/2026

স্মৃতির মিনার থেকে দাওয়াতের ডাক

একটি সংগঠনের ইতিহাস শুধু কিছু তারিখের নয়; ইতিহাস গড়ে ওঠে মানুষের ত্যাগ, শ্রম, ভালোবাসা ও আত্মনিবেদনে।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া জেলার পথচলায় যাঁরা সময়, মেধা ও শ্রম দিয়ে সংগঠনের ভিতকে শক্ত করেছেন—আজ তাঁদের স্মৃতির মিনার থেকেই উচ্চারিত হচ্ছে ভালোবাসার এক দাওয়াত।

প্রিয় সাবেক দায়িত্বশীল ভাইয়েরা,দায়িত্বের স্থান বদলেছে, সময় বদলেছে; কিন্তু আপনাদের অবদান ও স্মৃতিরা আজও আমাদের পথচলার প্রেরণা।

আসুন, আবারও মিলিত হই—পরিচয়ের গণ্ডি পেরিয়ে ভালোবাসায়,দায়িত্বের সীমা পেরিয়ে ভ্রাতৃত্বে,স্মৃতির টানে একই প্রাঙ্গণে।

নতুন প্রজন্মের হাতে তুলে দিই অভিজ্ঞতার আলো, আদর্শের শিক্ষা ও ত্যাগের উত্তরাধিকার।

“স্মৃতির মিনার থেকে দাওয়াতের ডাক”—ফিরে আসুক প্রিয় মুখগুলো,জীবন্ত হোক ফেলে আসা দিনের গল্পগুলো।

ইনশাআল্লাহ, আপনাদের উপস্থিতিতেই পূর্ণতা পাবে এই আয়োজন।

🔗 রেজিস্ট্রেশন লিংক কমেন্ট বক্সে।দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ,ব্রাহ্মণবাড়িয়া জেলার শাহবাজপুর জামিয়ায় (আজ সোমবার) সাপ্তাহিক দাওয়াতি বার অনুষ্ঠিত হয়।
10/08/2026

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ,ব্রাহ্মণবাড়িয়া জেলার শাহবাজপুর জামিয়ায় (আজ সোমবার) সাপ্তাহিক দাওয়াতি বার অনুষ্ঠিত হয়।

এসএসসি-দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন।জাতীয় অসঙ্গতি ও শিক্ষার সকল সংকট নিরসনে তোমরা...
10/08/2026

এসএসসি-দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন।
জাতীয় অসঙ্গতি ও শিক্ষার সকল সংকট নিরসনে তোমরাই হবে আগামীর অগ্রসৈনিক।

সর্বস্তরে কুরআন-সুন্নাহর শিক্ষা প্রবর্তন, আদর্শিক ব্যক্তিগঠন ও শরীয়াহ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে হোক নবজাগরণ"প্রতিষ্ঠাবা...
08/08/2026

সর্বস্তরে কুরআন-সুন্নাহর শিক্ষা প্রবর্তন, আদর্শিক ব্যক্তিগঠন ও শরীয়াহ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে হোক নবজাগরণ

"প্রতিষ্ঠাবার্ষিকী ছাত্র সমাবেশ"
২৮,আগস্ট'২৬
শুক্রবার, দুপুর ২টা

শহীদ ওসমান হাদী চত্ত্বর
শাহবাগ, ঢাকা

প্রধান অতিথি:
মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম
(পীর সাহেব চরমোনাই) আমীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ

সভাপতি:
মুনতাছির আহমাদ
কেন্দ্রীয় সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

Address

Mannan Mansion, T A Road
Brahmanbaria
BRAHMANBARIA3400

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা:

Shortcuts

Share