Brahmanbaria District Police

Brahmanbaria District Police Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Brahmanbaria District Police, Law enforcement agency, Brahmanbaria.

প্রাইভেটকারে মাদক বহন, ৪৬০ বোতল স্কাফ সিরাপসহ ০১ মাদক কারবারী গ্রেফতারআজ ০৪/০৯/২০২৬ খ্রি. রাত ০০.৩০ ঘটিকায় আশুগঞ্জ থানা ...
04/09/2026

প্রাইভেটকারে মাদক বহন, ৪৬০ বোতল স্কাফ সিরাপসহ ০১ মাদক কারবারী গ্রেফতার

আজ ০৪/০৯/২০২৬ খ্রি. রাত ০০.৩০ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে ০১টি প্রাইভেটকার (যার রেজিঃ নং-ঢাকা মেট্রো গ-২৩-১৬১৪) আটক করে। প্রাইভেটকারটি তল্লাশী করে ৪৬০ (চারশত ষাট) বোতল স্কাফ সিরাপসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানা:
১। মোঃ মাসুম মিয়া
পিতা- ফয়েজ উদ্দিন মিয়া
সাং- ছোটাবন্দ
থানা- শিবপুর
জেলা- নরসিংদী

এ-সংক্রান্তে আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

নাসিরনগরে বিশেষ অভিযানে ৭টি চোরাই মোবাইল ও ২টি ল্যাপটপসহ গ্রেফতার ০১০২/০৯/২০২৬ খ্রি. বিকাল ১৬.৫৫ ঘটিকায় নাসিরনগর থানা পু...
03/09/2026

নাসিরনগরে বিশেষ অভিযানে ৭টি চোরাই মোবাইল ও ২টি ল্যাপটপসহ গ্রেফতার ০১

০২/০৯/২০২৬ খ্রি. বিকাল ১৬.৫৫ ঘটিকায় নাসিরনগর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, অত্র থানাধীন ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল বাজারে জুলহাস মিয়ার মোবাইল সার্ভিসিং এর দোকানে চুরি হওয়া বিভিন্ন মোবাইল ফোন ক্রয়-বিক্রয় করা হচ্ছে এবং বিশেষ সফটওয়্যার ও ডিভাইসের মাধ্যমে চোরাই মোবাইল ফোনের IMEI নম্বর পরিবর্তন করা হচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে পুলিশ ধরমন্ডল এলাকায় অভিযান পরিচালনা করে Vivo, Realme, Tecno ও Redmi ব্র্যান্ডের বিভিন্ন মডেলের মোট ৭টি চোরাই মোবাইল ফোন এবং IMEI নম্বর পরিবর্তনের কাজে ব্যবহৃত HP EliteBook 845G7 ও ASUS X509J মডেলের ২টি ল্যাপটপ উদ্ধারসহ ০১ জনকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানা:
১। জুবায়ের প্রকাশ রায়হান
পিতা- মোঃ ফারুক মিয়া
সাং- ধরমন্ডল লম্বা হাটি
থানা- নাসিরনগর
জেলা- ব্রাহ্মণবাড়িয়া

এ-সংক্রান্ত নাসিরনগর থানায় একটি মামলা ‍রুজু করা হয়েছে।

আখাউড়ায় নবীজি হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে কটূক্তিকারী গ্রেফতারআজ ০২/০৯/২০২৬ খ্রি. সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেইসবুক) নবীজি...
02/09/2026

আখাউড়ায় নবীজি হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে কটূক্তিকারী গ্রেফতার

আজ ০২/০৯/২০২৬ খ্রি. সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেইসবুক) নবীজি হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে নিয়ে বিরূপ মন্তব্য ও কটূক্তিমূলক একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেইসবুক) ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।আখাউড়া থানা পুলিশ তাৎক্ষণিকভাবে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করে। পরবর্তীতে পুলিশ আখাউড়া থানাধীন মনিয়ন্দ ইউনিয়নের কর্ণেল বাজার এলাকা থেকে অভিযুক্ত আসাদুজ্জামান ওয়াসিমকে আজ ০২/০৯/২০২৬ খ্রি. সন্ধ্যা ১৮.৩৫ ঘটিকায় গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানা:
১। আসাদুজ্জামন ওয়াসিম (২৫)
পিতা- রতন ডাক্তার
সাং- আইড়ল (কর্ণেল বাজার)
থানা- আখাউড়া
জেলা- ব্রাহ্মণবাড়িয়া

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে নিরাপত্তা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিতআগামী ০৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. শুক্রবার সনাতন ধর্মা...
02/09/2026

শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে নিরাপত্তা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত

আগামী ০৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. শুক্রবার সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে আজ ০২ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. পুলিশ সুপারের কার্যালয়ে শুভ জন্মাষ্টমীর শোভাযাত্রা আয়োজক কমিটি এবং থানা পর্যায়ের বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে নিরাপত্তা সংক্রান্ত একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জনাব শাহ্ মোঃ আব্দুর রউফ, পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া।

উক্ত সমন্বয় সভায় আসন্ন শুভ জন্মাষ্টমী উদযাপন নির্বিঘ্নে এবং উৎসব মুখর পরিবেশে পালন করার জন্য সনাতন সম্প্রদায়ের নেতৃবৃ্ন্দ জেলা পুলিশের সহযোগিতা কামনা করেন।

পুলিশ সুপার সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দকে শুভ জন্মাষ্টমী উদযাপনে জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ও ট্রাফিক সংক্রান্ত বিষয়ে সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সমন্বয় সভায় জেলা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাগণসহ সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রাইভেটকারে মাদক বহন, ১৪০ কেজি গাঁজাসহ ০২ মাদক কারবারী গ্রেফতারআজ ০২/০৯/২০২৬ খ্রি. রাত ০২.৪৫ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশে...
02/09/2026

প্রাইভেটকারে মাদক বহন, ১৪০ কেজি গাঁজাসহ ০২ মাদক কারবারী গ্রেফতার

আজ ০২/০৯/২০২৬ খ্রি. রাত ০২.৪৫ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে ০১টি প্রাইভেটকার (যার রেজিঃ নং-ঢাকা মেট্রো গ-২২-১২৩৮) আটক করে। প্রাইভেটকারটি তল্লাশী করে ১৪০ (একশত চল্লিশ) কেজি গাঁজাসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আলমগীরের বিরুদ্ধে ইতিপূর্বে ০২ টি মাদক মামলা এবং গ্রেফতারকৃত সজিব মিয়ার বিরুদ্ধে ০১টি মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামিদ্বয়ের নাম ও ঠিকানা:
১। মোঃ আলমগীর
পিতা- আহাম্মদ মিয়া
সাং- হাজীপুর
থানা- নরসিংদী সদর

২। সজিব মিয়া
পিতা- কাজল মিয়া
সাং- রতনপুর
থানা- রায়পুরা
উভয় জেলা- নরসিংদী

এ-সংক্রান্তে আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

বিজয়নগরে মাদকবিরোধী অভিযানে ১৯০ কেজি গাঁজা উদ্ধার; ১ মাদক কারবারী গ্রেফতার৩০/০৮/২০২৬ খ্রি. সন্ধ্যা ১৮:৫৫ ঘটিকায় বিজয়নগর ...
31/08/2026

বিজয়নগরে মাদকবিরোধী অভিযানে ১৯০ কেজি গাঁজা উদ্ধার; ১ মাদক কারবারী গ্রেফতার

৩০/০৮/২০২৬ খ্রি. সন্ধ্যা ১৮:৫৫ ঘটিকায় বিজয়নগর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ অত্র থানাধীন সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকার আসামির বসতঘর হতে ১১০ (একশত দশ) কেজি গাঁজাসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে।

অপর এক অভিযানে ০১:১০ ঘটিকায় বিজয়নগর থানাধীন আউলিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অত্র থানাধীন পাহাড়পুর ইউনিয়নের কামালপুর এলাকায় অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা মাদক কারবারীরা মাদক ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল হতে ৮০ (আশি) কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুতপূর্বক জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানা:
১। নৈদার চান দাশ
পিতা- মৃত নীল কান্ত দাশ
সাং- কাশিনগর
থানা- বিজয়নগর
জেলা- ব্রাহ্মণবাড়িয়া

এ-সংক্রান্তে বিজয়নগর থানায় পৃথক দুইটি মাদক মামলা রুজু করা হয়েছে।

পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

প্রাইভেটকারে মাদক বহন; ৫০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারী গ্রেফতার৩০/০৮/২০২৬ খ্রি. ১২.৪৫ ঘটিকায় বাঞ্ছারামপুর থানা পুলিশের এক...
30/08/2026

প্রাইভেটকারে মাদক বহন; ৫০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারী গ্রেফতার

৩০/০৮/২০২৬ খ্রি. ১২.৪৫ ঘটিকায় বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি টিম থানা এলাকায় চেকপোষ্ট ডিউটি করাকালে ফরদাবাদ ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় একটি প্রাইভেটকার আটক করে। প্রাইভেটকারটি তল্লাশী করে ৫০(পঞ্চাশ) কেজি গাঁজাসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিদ্বয়ের নাম ও ঠিকানা:
১। শামীম আহমেদ মোরশেদ
পিতা-আব্দুল আউয়াল মিয়া
২। মোঃ শামীম
পিতা-ফারুক মিয়া
উভয় সাং-মধ্যপাড়া
থানা- ব্রাহ্মণবাড়িয়া সদর
জেলা- ব্রাহ্মণবাড়িয়া।

এ-সংক্রান্তে বাঞ্ছারামপুর থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

কসবায় পুলিশের ধাওয়ায় গাঁজা ভর্তি মাইক্রোবাস পুকুরে ফেলে পালালো অজ্ঞাতনামা আসামিরাআজ ২৮/০৮/২০২৬ খ্রি. সকাল ০৬.১০ ঘটিকায়...
28/08/2026

কসবায় পুলিশের ধাওয়ায় গাঁজা ভর্তি মাইক্রোবাস পুকুরে ফেলে পালালো অজ্ঞাতনামা আসামিরা

আজ ২৮/০৮/২০২৬ খ্রি. সকাল ০৬.১০ ঘটিকায় কসবা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দাবাদ এলাকায় চেকপোস্ট পরিচালনা করছিল। এসময় পুলিশ একটি কালো রঙ্গের মাইক্রোবাসকে থামার জন্য সিগনাল দিলে গাড়িটি না দাঁড়িয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং মাইক্রোবাসটি রাস্তার পাশে পুকুরে ফেলে অপরাধীরা পালিয়ে যায়। মাইক্রোবাসটি তল্লাশী করে ৯ টি বস্তায় মোট ২৫২ (দুইশত বায়ান্ন) কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

এ-সংক্রান্তে কসবা থানায় একটি মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।

আশুগঞ্জে ছিনতাই,ডাকাতি,অস্ত্র,মাদকসহ ৩৮ মামলার আসামি রাসেল ইয়াবা ও অস্ত্রসহ গ্রেফতারআজ ২৭/০৮/২০২৬ খ্রি. দুপুর ১২.৪০ ঘটিক...
27/08/2026

আশুগঞ্জে ছিনতাই,ডাকাতি,অস্ত্র,মাদকসহ ৩৮ মামলার আসামি রাসেল ইয়াবা ও অস্ত্রসহ গ্রেফতার

আজ ২৭/০৮/২০২৬ খ্রি. দুপুর ১২.৪০ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আশুগঞ্জ থানাধীন সোনারামপুর এলাকায় ‘লা ভিডা হাসপাতাল’-এর পেছন থেকে কুখ্যাত সন্ত্রাসী রাসেলকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ৫১ (একান্ন) পিস ইয়াবা ট্যাবলেট ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত রাসেল এর বিরুদ্ধে আশুগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় মোট ৩৮টি মামলা রয়েছে। এর মধ্যে ডাকাতি মামলা ৭টি, দস্যুতা মামলা ৭টি, ডাকাতির প্রস্তুতি মামলা ৯টি, বিস্ফোরক আইনে মামলা ৫টি, মাদক মামলা ৪টি, অস্ত্র মামলা ৩টি, চুরি মামলা ২টি ও ০১টি হত্যা মামলা রয়েছে।

অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি, দস্যুতা ও চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত।

গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানা:
১। রাসেল
পিতা- আব্দুল জলিল
গ্রাম- চরচারতলা
থানা- আশুগঞ্জ
জেলা- ব্রাহ্মণবাড়িয়া

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পিকআপে মাদক বহন, ২০০ বোতল ফেয়ারডিল সিরাপসহ ০২ মাদক কারবারী গ্রেফতার২৬/০৮/২০২৬ খ্রি. বিকাল ১৬.১০ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলি...
27/08/2026

পিকআপে মাদক বহন, ২০০ বোতল ফেয়ারডিল সিরাপসহ ০২ মাদক কারবারী গ্রেফতার

২৬/০৮/২০২৬ খ্রি. বিকাল ১৬.১০ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে ০১টি পিকআপ গাড়ি আটক করে। পিকআপটি তল্লাশী করে ২০০ (দুইশত) বোতল ফেয়ারডিল সিরাপসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিদ্বয়ের নাম ও ঠিকানা:
১। মোঃ সেবুল আহাম্মদ
পিতা- মৃত আব্দু ছামাদ
সাং- হাদারপাড়
থানা- গোয়াইনঘাট
জেলা- সিলেট

২। ছালেহ আহাম্মদ
পিতা- মোঃ ছুমছু মিয়া
সাং- উপর গ্রাম আনফরের বাড়ী
থানা- গোয়াইনঘাট
জেলা- সিলেট

এ-সংক্রান্তে আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

Address

Brahmanbaria

Alerts

Be the first to know and let us send you an email when Brahmanbaria District Police posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share