ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি

ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি অফিশিয়াল ফেসবুক পেজ :: ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি, দক্ষিণ সুহিলপুর, ব্রাহ্মণবাড়িয়া-৩৪০০
(1)

অত্র পবিসের আওতাধীন কসবা সদর জোনাল অফিসের ভৌগোলিক এলাকায় ট্রান্সফরমার চুরির মামলায় চোরকে আটক করা হয়।
23/08/2026

অত্র পবিসের আওতাধীন কসবা সদর জোনাল অফিসের ভৌগোলিক এলাকায় ট্রান্সফরমার চুরির মামলায় চোরকে আটক করা হয়।

21/08/2026

আসসালামু আলাইকুম।

সম্মানিত গ্রাহক বৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ২২/০৮/২০২৬ ইং তারিখে Maintenance কাজের জন্য সদর দপ্তর ও নাসিরনগর ৩৩ কেভি লাইন সকাল ০৭ঃ০০ ঘটিকা হতে দুপুর ১২ঃ০০ ঘটিকা পর্যন্ত বন্ধ থাকবে।
সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত।
সকলকে ধৈর্য্য ধারন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো ।।

ডিজিএম(সদর-কারিগরি)।

12/08/2026
অত্র সমিতির মাসিক নিয়মিত স্টাফ সভা সদর দপ্তরের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। অদ্যকার সভায় উপস্থিত ছিলেন বাপবিবোর সিলেট জোনের ম...
11/08/2026

অত্র সমিতির মাসিক নিয়মিত স্টাফ সভা সদর দপ্তরের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। অদ্যকার সভায় উপস্থিত ছিলেন বাপবিবোর সিলেট জোনের মাননীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী মহোদয়, অত্র সমিতির সুযোগ্য জিএম মহোদয়, নির্বাহী প্রকৌশলী মহোদয়, ডিজিএম মহোদয় গন , সহকারী প্রকৌশলী , এজিএম গন , সুপারভাইজার, ইনচার্জ গন সহ অত্র সমিতির অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।

ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃক জুলাই শহীদদের স্মরণে জুলাই শহীদ স্তম্ভে পুস্পস্তবক অর্পণ করা হয়। এতে অংশগ্র...
05/08/2026

ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃক জুলাই শহীদদের স্মরণে জুলাই শহীদ স্তম্ভে পুস্পস্তবক অর্পণ করা হয়। এতে অংশগ্রহণ করে অত্র সমিতির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আশুগঞ্জ গ্রিডে বাহাদুরপুর ৩৩ কেভি ফিডারের সিটি পরিবর্তন কাজ চলমান।
27/07/2026

আশুগঞ্জ গ্রিডে বাহাদুরপুর ৩৩ কেভি ফিডারের সিটি পরিবর্তন কাজ চলমান।

26/07/2026

আসসালামু আলাইকুম।
সম্মানিত গ্রাহক সদস্যবৃন্দ,

গত রাত ১২ঃ১০ ঘটিকায় নারায়নগঞ্জ ভুলতা গ্রীডের কাছাকাছি ভুলতা টু নরসিংদী ১৩২ কেভি লাইনের Y ফেজের কন্ডাক্টর ছিড়ে যাওয়ায় বিকল্পভাবে ব্রাহ্মনবাড়ীয়া হতে নরসিংদী গ্রীড উপকেন্দ্র চালু করা হয়। ফলে ব্রাহ্মনবাড়িয়া গ্রীড সার্কিট ওভারলোড হওয়ায় পাশ্ববর্তী নরসিংদী গ্রীডে ও সকল ৩৩ কেভি ফিডারে লোডশেডিং চলমান।

পাওয়ার গ্রীড কর্তৃপক্ষ কর্তৃক জানানো হয়েছে যে, উক্ত স্পটে ০৫ স্প্যান ১৩২ কেভি টাওয়ারের কন্ডাক্টর ড্যামেজ হওয়ায় ঠিকাদার ও মালামাল ম্যানেজ করে আগামীকাল উক্ত ০৫ স্প্যান কন্ডাক্টর পরিবর্তনের কাজ শুরু করা হবে। কাজ শেষ হতে আনুমানিক ২-৩ দিন লাগবে।

বর্নিত সময় সকল কে ধৈর্য্য ধরে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হলো।

সম্মানিত গ্রাহকবৃন্দ,অত্র সমিতির অধীনে নাসিরনগর উপজেলায় একটি মাত্র ৩৩কেভি লাইন (যার দৈর্ঘ্য ৩৭কিঃমিঃ) যা দাতিয়ারা,সদর, ব...
12/07/2026

সম্মানিত গ্রাহকবৃন্দ,
অত্র সমিতির অধীনে নাসিরনগর উপজেলায় একটি মাত্র ৩৩কেভি লাইন (যার দৈর্ঘ্য ৩৭কিঃমিঃ) যা দাতিয়ারা,সদর, ব্রাহ্মণবাড়িয়া গ্রীড থেকে বিদ্যুৎ নেয় এবং পুরো উপজেলায় এর মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করে। গতকাল রাত ৮টা থেকে উক্ত ৩৩কেভি ফল্ট। দুইটা গ্রুপ লাইনের দু'দিক থেকে চেক করতে থাকে, কোন ভাবেই ফল্ট খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে অবশেষে আজকে ৩টার সময় ফল্ট খুঁজে পায় এবং দ্রুত নিরসনের জন্য সহকর্মী গণ কাজে নেমে পড়েন।

গ্রাহক সেবার স্বার্থে সর্বদা সবসময়,
ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদুৎ সমিতি।

ব্রাহ্মনবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে নবীনগর জোনাল অফিসের আওতাধীন চরলাপাং গ্রাম। এ চরে  প্রায় পাঁচ হাজার লোকের বসবাস...
11/07/2026

ব্রাহ্মনবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে নবীনগর জোনাল অফিসের আওতাধীন চরলাপাং গ্রাম। এ চরে প্রায় পাঁচ হাজার লোকের বসবাস। নদীর কিনারে থাকা খুঁটি স্রোতে তলিয়ে যায়। বাঁশের টাওয়ার নির্মাণ করে সহকর্মীদের টানা ১০ ঘন্টা পরিশ্রমের পর লাইন চালু হয়। এখানে কোন ইঞ্জিনিয়ারিং নাই, স্ট্যান্ডার্ড নাই, শুধু গ্রাহক সেবার স্বার্থে কাজটি করা হয়েছে।

গ্রাহক সেবার সার্থে আমরা সর্বদা এবং সবসময়।

সম্মানিত গ্রাহকবৃন্দ, আসসালামু আলাইকুম। গত ০৫/০৭/২৬ ইং তারিখে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের এমপি মাননীয় এ্যাড. মোঃ আবদুল মান্না...
07/07/2026

সম্মানিত গ্রাহকবৃন্দ,
আসসালামু আলাইকুম।

গত ০৫/০৭/২৬ ইং তারিখে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের এমপি মাননীয় এ্যাড. মোঃ আবদুল মান্নান অত্র সমিতির নবীনগর জোনাল অফিস পরিদর্শন করেন। এমপি মহোদয় লোডশেডিং এবং জুন/২৬ মাসের বিদ্যুৎ বিল সম্পর্কে সমিতি ব্যবস্থাপনার নিকট জানতে চান। সমিতি ব্যবস্থাপনা লোডশেডিং এবং বিলের বিষয় গুলো বুঝিয়ে বলেন। ভুতুড়ে বিলের যেসব অভিযোগ রয়েছে সেগুলো নিয়ে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্টের সাপেক্ষে যদি কোথাও ভুতুড়ে বিলের অভিযোগ প্রমাণিত হয়, সে বিষয়ে কঠোর প্রদক্ষেপ নেওয়া হবে।

সকলের জ্ঞাতার্থে-
জেনারেল ম্যানেজার
ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি।

Address

South Shouilpur, Brahmanbaria Sadar
Brahmanbaria
3400

Alerts

Be the first to know and let us send you an email when ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি:

Shortcuts

Share