District Administration Brahmanbaria

District Administration Brahmanbaria This page has been launched with a view to enhance communication and understanding between the Gover

নদী-মাতৃক বাংলাদেশের মধ্য- পূর্বাঞ্চলের ঐতিহ্যবাহী তিতাস-বিধৌত জেলা ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া জেলার নামকরণ নিয়ে একাধিক মত রয়েছে। শোনা যায়, সেন বংশের রাজত্বকালে ব্রাহ্মণবাড়িয়ায় অভিজাত ব্রাহ্মণকুলের অভাবে পূজা-অর্চনায় বিঘ্ন সৃষ্টি হতো। এ কারণে রাজা লক্ষণ সেন আদিসুর কন্যকুঞ্জ থেকে কয়েকটি ব্রাহ্মণ পরিবারকে এ অঞ্চলে নিয়ে আসেন। তাদের মধ্যে কিছু ব্রাহ্মণ পরিবার শহরের মৌলভী পাড়ায় বাড়ী তৈরী করে। সেই ব

্রাহ্মণদের বাড়ীর অবস্থানের কারণে এ জেলার নামকরণ ব্রাহ্মণবাড়িয়া হয় বলে অনেকে বিশ্বাস করেন। অন্য একটি মতানুসারে দিল্লী থেকে আগত ইসলাম ধর্ম প্রচারক শাহ সুফী হযরত কাজী মাহমুদ শাহ এ শহর থেকে উল্লেখিত ব্রাহ্মণ পরিবার সমূহকে বেরিয়ে যাবার নির্দেশ প্রদান করেন , যা থেকে ব্রাহ্মণবাড়িয়া নামের উৎপত্তিহয়েছে বলে মনে করা হয়।পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্ত সংলগ্ন ব্রাহ্মণবাড়িয়ায় ১৮৬০ ইং সালে মহকুমা প্রতিষ্ঠিত হয়। শুরুতে ত্রিপুরা জেলার অর্ন্তভূক্ত ছিল। ভারত বিভাগের পর কুমিল্লা জেলার একটি মহকুমা হিসেবে থাকে। ১৯৮৪ সালের ১৫ই ফেব্রুয়ারী জেলা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। শিল্প-সংস্কৃতি, শিক্ষা-সাহিত্যে দেশের অন্যমত অগ্রণী জনপদ ব্রাহ্মণবাড়িয়া। সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ, ওস্তাদ আয়েত আলী খাঁ, ব্যারিস্টার এ রসুল, নবাব স্যার সৈয়দ শামসুল হুদা, কথা সাহিত্যিক অদ্বৈত মল্ল বর্মণ, কবি আবদুল কাদির, শহীদ ধীরেন্দ্রনাথ দত্তসহ বহু জ্ঞানী গুনীর জন্মধন্য জেলা ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় অর্থনীতিতেও ব্যাপক অবদান রাখছে। তিতাস গ্যাস ফিল্ড, সালদা গ্যাস ফিল্ড, মেঘনা গ্যাস ফিল্ড দেশের এক-তৃতীয়াংশ গ্যাস সরবরাহ যোগায়। আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র দেশের ২য় বৃহত্তম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। আশুগঞ্জ সার কারখানা দেশের ইউরিয়া সারের অন্যতম বৃহত্তম শিল্প কারখানা। ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্প সংস্কৃতির ধারক ও বাহক এবং দলমত নির্বিশেষে ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল মিলন মেলা হিসেবে এ দেশের মানচিত্রে বিশেষ মর্যাদার আসনে অধিষ্ঠিত।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জেলা প্রশাসন ও ইসলামী ফাউন্ডেশন, ব্রাহ্মণবাড়িয়া কর্তৃক হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবন,...
16/09/2024

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জেলা প্রশাসন ও ইসলামী ফাউন্ডেশন, ব্রাহ্মণবাড়িয়া কর্তৃক হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবন, কর্ম ও শিক্ষা সম্পর্কিত আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন

28/08/2024
বিজয়নগর উপজেলায় মানসম্মত শিক্ষা, মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ নিরোধ, চোরাচালান প্রতিরোধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে...
16/07/2024

বিজয়নগর উপজেলায় মানসম্মত শিক্ষা, মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ নিরোধ, চোরাচালান প্রতিরোধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় ও বিভিন্ন অফিস এবং উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ হাবিবুর রহমান।

মানসম্মত শিক্ষা,  বাল্যবিবাহ নিরোধ, মাদক,সন্ত্রাস ও জংগীবাদ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষায় নবীনগর উপজেলার কর্মকর্তা, জনপ্র...
08/07/2024

মানসম্মত শিক্ষা, বাল্যবিবাহ নিরোধ, মাদক,সন্ত্রাস ও জংগীবাদ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষায় নবীনগর উপজেলার কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান মহোদয়ের মতবিনিময় সভা

16/06/2024

Eid Mubarak

স্মার্ট ভূমিসেবা,স্মার্ট নাগরিক।
09/06/2024

স্মার্ট ভূমিসেবা,স্মার্ট নাগরিক।

Happy Scouting
04/06/2024

Happy Scouting

বিশ্ব দুগ্ধ দিবস @ ব্রাহ্মণবাড়িয়া।
01/06/2024

বিশ্ব দুগ্ধ দিবস @ ব্রাহ্মণবাড়িয়া।

Address

Brahmanbaria
3400

Alerts

Be the first to know and let us send you an email when District Administration Brahmanbaria posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to District Administration Brahmanbaria:

Share