Bijoynagar Upazila - Brahmanbaria

Bijoynagar Upazila - Brahmanbaria Bijoynagar Upazila belongs to Brahmanbaria District in the Division of Chittagong of Bangladesh. It is quite busy upazila of Bangladesh. College: 1

এক নজরে বিজয়নগর
উপজেলার আয়তনঃ - ১৮৫.০৮ বর্গ মাইল
মোট পরিবারের সংখ্যাঃ -৩৭,৯৭৭ টি
মোট মৌজার সংখ্যাঃ - ১৬৮ টি
মোট গ্রামের সংখ্যাঃ – ২৩০ টি
মোট ইউনিয়নঃ – ১০ টি
মোট লোকসংখ্যাঃ - ২১৫৯৯৩ জন(পুরুষ-১১০০৯৩৩ জন,
মহিলা-১০৫৯০০ জন)

মোট ভোটার সংখ্যাঃ ১,২৭,৬৭৩ জ


যাতায়াত ব্যবস্থাঃ - পাকা রাস্তা- ৭৫ কিঃমিঃ
- কাচাঁ রাস্তা-১৫০ কিঃমিঃ

রেল রাস্তা-৮ কিঃমিঃ

শিক্ষা ব্যবস্থাঃ – প্রাথমিক বিদ্যালয়-৮৯ টি,
প্রাথমিক বিদ্যালয়-৬১ টি,

· -বেসরকারি প্রাথমিক বিদ্যালয়-২৩ টি,

· -কমিউনিটি বিদ্যালয়-০৫ টি

· -উচ্চ বিদ্যালয়ের সংখ্যা-২০ টি,

· -সরকারি উচ্চ বিদ্যালয়ের সংখ্যা-নাই,

· -নিম্ন মাধ্যমিক বিদ্যালয়-০৩ টি,

· -সরকারি ডিগ্রি কলেজ- নাই,

· -বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজ- ০১ টি,

· -স্কুল এন্ড কলেজ – ০১ টি,

· -পলিটেকনিক্যাল ইনষ্টিটিউট- ০১ টি,

· -দাখিল মাদ্রাসা- ০২ টি,

· -আলিম মাদ্রাসা- ০৩ টি,

· -ফাজিল মাদ্রাসা- ০২ টি

মোট শিক্ষার হারঃ – ৪২%




স্বাস্থ্য সংক্রান্ত

সরকারি হাসপাতাল- নাই
· -মাতৃ সদন কেন্দ্র- নাই

·

· -ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র- ১০ টি

জনস্বাস্থ্য

হস্তচালিত নলকূপ-২৬৩৭ টি,
· -অগভীর নলকূপ-২৩৯২ টি

· -গভীর নলকূপ-২৪৫ টি,

· -স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন- ৩২,৫০২ টি,

· -মোট নলকূপের সংখ্যা-২৬৩৭ টি,

· -বেসরকারি নলকূপের সংখ্যা- ২৫০০ টি৤

কৃষি সংক্রান্ত

মোট আবাদযোগ্য জমি(অস্থায়ী ফসলের জমি) -১৬,১২৩ হেক্টর,
· -স্থায়ী ফসলের জমি-১৬৬৫ হেক্টর,

· -চলতি পতিত জমি-১৪৮ হেক্টর,

· -এক ফসলী জমি-৮২৭০ হেক্টর,

· -মোট খাদ্য চাহিদা- ৪৬২৫২.৮ মেঃ টন,

· -খাদ্য উৎপাদন- ৫৫৫১৬ মেঃ টন,

· -খাদ্য উদ্ধৃত্ত- ৩৯৪৪ মেঃ টন

সমবায় সংক্রান্ত

-কৃষক সমবায় সমিতি- ৮২ টি
· -বিত্তহীন সমবায় সমিতি-০৮ টি,

· -মহিলা সমবায় সমিতি-২০ টি





মৎস্য সংক্রান্ত

-পুকুরের সংখ্যা- ২০৫০ টি,
· -বেসরকারি মৎস্য খামার- ০৫ টি,

· -বানিজ্যিক মৎস্য খামার- ০৪ টি

উপজেলা ভূমি অফিস সংক্রান্ত(সদর সহ)

- ইউনিয়ন ভুমি অফিসের সংখ্যা- ১৪ টি,

· -মৌজার সংখ্যা- ৩০৫ টি,

· -জোতের সংখ্যা- ১,০৫,৭০৩ টি,

· -বন্দোবসতযোগ্য কৃষি খাস জমি-৭৩৬.০৬ একর

· -বন্দোবস্তযোগ্য খাস জমি-৩৭৬.২৭ একর

· -চা-বাগান- ০১ টি,

· -ইজারাযোগ্য হাট-বাজারের সংখ্যা- ৩১ টি

· -অর্পিত পুকুর- ৪০ টি

· -অর্পিত সম্পতির পরিমান-১৮০১.৬৮ একর

· -আদর্শ গ্রাম- ০১ টি,

· -আশ্রায়ন প্রকল্প- ০৫ টি,

· -আবাসন প্রকল্প- ০১ টি,

· -ভূমি উন্নয়ন করের দাবী ২০০৯-১০ অর্থ বছর(সদর উপজেলাসহ)

· সাধারণ-৬৮,১২,১৯৪/

· সংস্থা-১২,৭২,১৭৩/

· -ভূমি উন্নয়ন করের দাবী আদায় ২০০৯-১০ অর্থ বছর(সদর উপজেলাসহ)সাধারণ-৬৪,৯৯,১৪১/, সংস্থা-৬,৮২,৯৪৮/

· -ভূমি উন্নয়ন করের দাবী আদায় হার

· সাধারণ-৯৫.৩৩%

· সংস্থা-৫৪%

সমাজসেবা বিভাগ সংক্রান্তঃ

· -নিবন্ধনকৃত সেচ্ছাসেবী সংস্থা/প্রতিষ্ঠানের সংখ্যা-৩১ টি,

· -ক্যাপিটেশন গ্র্যান্ড প্রাপ্ত বেসরকারি এতিমখানার সংখ্যা- ০২ টি,

· -উপবৃত্তি কর্মসূচীতে জরীপকৃত প্রতিবন্দ্বী ছাত্র/ছাত্রীর সংখ্যা- ১৭০ জন,

· -উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা- ৪১ জন,

· -ভয়স্ক ভাতা ভোগীর সংখ্যা- ৪৪৭৪ জন,

· -মুক্তিযোদ্ধা সম্মানী ভাতাভোগীর সংখ্যা- ৪৮৯ জন,

· -অসচ্ছল প্রতিবন্দ্বী ভাতা ভোগীর সংখ্যা- ৪৬৪ জন,

উল্লেখযোগ্য ফল

-মুকুন্দপুরী পেয়ারা ও লিচু

Bijoynagar Upazila belongs to Brahmanbaria District in the Division of Chittagong of Bangladesh. Here goes few facts of Bijoynagar Upazila:
Area: 185.08 sq. km
Population (around): 220,000
Families: 37,977
Total Unions: 10
Katcha Road: 150 km
Railway Length: 8 km
Govt. Primary Schools: 61
Non-Govt. Primary Schools: 23
High Schools: 20
Literacy rate: 42%
Total Agricultural Land: 16,123 hector
Mouzas: 305
Tea Garden: 1
Hat Bazaar: 31
Ideal Village: 1
Madrasas: 7
Community Schools: 5
Polytechnic Institutes: 1
Non-Govt.

সালাম সবাই কে,  সম্মানিত বিষ্ণুপুর, পত্তন,পাহাড়পুর এবং সিঙ্গারবিলবাসী।  ছতরপুর উচ্চ বিদ্যালয় মাঠে ৪ ইউনিয়নের গণ্যমান্য ব...
02/05/2026

সালাম সবাই কে, সম্মানিত বিষ্ণুপুর, পত্তন,পাহাড়পুর এবং সিঙ্গারবিলবাসী। ছতরপুর উচ্চ বিদ্যালয় মাঠে ৪ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পুলিশ প্রশাসনের উদ্যোগে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠান নিয়ে সাধারণ জনতার মধ্যে আলোচনা উক্ত আয়োজনের স্পন্সর করছে মাদক কারবারীরা। মাদক ব্যবসায়ীরা স্পন্সর করেছে কারন তারা যেহেতু নতুন অভিভাবক এবং অফিসার পাচ্ছে। এসব আয়োজন সাধারণত রেইট বাড়ানোর জন্য হয়। নির্বাচনের আগে প্রতিটা মিটিং মিছিলে তারা ইনভেস্ট করেছে। থানার ওসি এবং দারোগাকে তারা লালন পালন করে। এই মাদক কারবারিরা থানা চালায়, এমপি চালায়, রাজনৈতিক নেতা এবং পাতি নেতাকে চালায়। থানার ওসি আর রাজনৈতিক নেতারা করবে মাদক নির্মূল? সাধারন জনগণকে বোকা ভেবে লোক দেখানো এসব অনুষ্ঠান হয়। ফলাফল হলো রাজনৈতিক নেতা ও থানার ওসি-দারোগার ঘুষের রেইট বেড়ে গেল। এখন তারা আরো বেপরোয়া হবে। গ্রামের প্রতিটা মোড়ে মোড়ে মাদক বিক্রি করে। বিক্রি শেষে সন্ধ্যার পর দোকানে এক কাপ চা আর বিস্কুট খাইয়ে দেয় রাজনৈতিক পাতি নেতাকে। কেউ দেখার নেই, কেউ বলার নেই। কোন এমপি এবং সংশ্লিষ্ট থানার ওসি যদি চাই মাদক ব্যবসা চলবে না, তাহলে এক দিনেই বন্ধ করা সম্ভব। নির্বাচের পর সারা বাংলাদেশে মাদক কারবারিদের ধর পাকর করলেও শুধু বিজয়নগরে ব্যবসার মাত্রা আরো বাড়িয়ে দিছে। সেই সুযোগে রাজনৈতিক নেত ও থানার ওসি-দারোগাট রেইট বাড়ানোর জন্য দ্রুত একটা সমাবেশ করে ফেলল। বিপরীতে জনগণকে বোকা বানালো।
আরেকটি বিষয় সীমনা- বিবাড়ীয়া সড়কে ১- ২ জন শ্রমিক দিয়ে দীর্ঘ ৫ বছর যাবৎ একটা ব্রীজ নির্মাণ করছে, এবং আরো একযোগ লেগে যেতে পারে। এটা কেন হচ্ছে না, এই কথা জিগানোর জন্য এমপি থেকে পাতি নেতা পর্যন্ত কোন লোক নেই। এই হচ্ছে বিজয়নগর। তারপরও আমরা আশাবাদী বিজয়নগরের মানুষ মাদকের অভিশাপ থেকে মুক্তি পাবে।

***শোক সংবাদ***নোয়াগাঁও মোড় বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আনন্দ হার্ডওয়ারের মালিক মোঃশাহজাহান ভুঁইয়া আজ রাত ৪ ঘটিকার সময় ঢ...
22/04/2026

***শোক সংবাদ***
নোয়াগাঁও মোড় বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আনন্দ হার্ডওয়ারের মালিক মোঃশাহজাহান ভুঁইয়া আজ রাত ৪ ঘটিকার সময় ঢাকা হাসপাতালে ইন্তেকাল করিয়াছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন আমিন🤲

07/04/2026

জরুরি ঘোষণা! জরুরি ঘোষণা!! জরুরি ঘোষণা!!!

সুধী ব্রাহ্মণবাড়িয়াবাসী,

সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জ্বালানি সংকট মোকাবিলায় সরকার নিন্মোক্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে—

🔹 সকল সরকারি ও বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে।
🔹 ব্যাংকিং কার্যক্রম সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে এবং ব্যাংক বন্ধ হবে বিকাল ৪টায়।

🔹 দেশের সকল শপিংমল ও মার্কেট সন্ধ্যা ৭ টার পর বন্ধ রাখতে হবে।

🔹 বিয়ে বা যেকোনো সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা করা থেকে বিরত থাকতে হবে৷

এছাড়াও, সকল বিলবোর্ডের বাতি আবশ্যিকভাবে সন্ধ্যা ০৭:০০ টার মধ্যে বন্ধ করা এবং দেশের বিভিন্ন প্রান্তে চলমান এবং অনুষ্ঠিতব্য মেলা/বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা ০৭:০০ ঘটিকার মধ্যে বন্ধ করার জন্য বিশেষ নির্দেশনা প্রদান করা হলো৷

তবে হোটেল, ফার্মেসি এবং জরুরি প্রয়োজনীয় সেবার দোকান ও কাঁচাবাজার এর আওতা বহির্ভূত থাকবে।

📌 জনস্বার্থে উল্লিখিত নির্দেশনাসমূহ মেনে চলার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে৷

অনুরোধক্রমে - জেলা ম্যাজিস্ট্রেট, ব্রাহ্মণবাড়িয়া।
প্রচারে: জেলা তথ্য অফিস, ব্রাহ্মণবাড়িয়া।

অভিনন্দন ❤️❤️❤️দেলোয়ার হোসেন আজিজি
21/10/2025

অভিনন্দন ❤️❤️❤️দেলোয়ার হোসেন আজিজি

আগামীকাল শনিবার সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিজয়নগর এবং আখাউড়া উপজেলায়।
29/08/2025

আগামীকাল শনিবার সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিজয়নগর এবং আখাউড়া উপজেলায়।

10/08/2025
30/07/2025

বিজয়নগর উপজেলা থেকে - বুধন্তি ইউনিয়ন, চান্দুরা ইউনিয়ন এবং হরষপুর ইউনিয়ন কে আলাদা করে
সরাইল আশুগঞ্জ সংসদীয় ০২ আসনের সাথে মিলিত করা হচ্ছে। এটা কেমন পাগলামি চিন্তাধারা?
বিজয়নগর নিয়ে ষড়যন্ত্র আমরা বিজয়নগর বাসি রুখে
দেবো ইনশাআল্লাহ

বিজয়নগর উপজেলায় মোট ২৫ টি মাধ্যমিক স্কুল থেকে ১৩৭৬ এই বৎসর এসএসসি পরিক্ষায় অংশগ্রহণ করে মোট ১০১৮ জন শিক্ষার্থী পাশ করে।প...
10/07/2025

বিজয়নগর উপজেলায় মোট ২৫ টি মাধ্যমিক স্কুল থেকে ১৩৭৬ এই বৎসর এসএসসি পরিক্ষায় অংশগ্রহণ করে মোট ১০১৮ জন শিক্ষার্থী পাশ করে।পুরু উপজেলায় পাশের হারে শতভাগ পাশ করে ১ম স্থান অর্জন করেন বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়।জিপিএ-৫ বিবেচনায় শ্রেষ্ঠত্ব অর্জন করে ইসলামপুর আলহাজ্ব রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজ তারা মোট ১১ জন জিপিএ-৫ অর্জন করেন।মহেশপুর উচ্চ বিদ্যালয় এবার ৮৪.২১% সহ ৪ টি জিপিএ ৫ অর্জন করে চমক দেখায়।৯৬% পাশ করে ছন্দে ফিরে আসে ছতরপুর উচ্চ বিদ্যালয়।
এসএসসি উত্তীর্ণ সকলকে জানাই পূর্বাচল কলেজের পক্ষ থেকে প্রাণময় শুভেচ্ছা ও অভিনন্দন।
©সোহাগ

বিজয়নগরে যুবককে গলাকেটে খুনসহ ডাকাতির ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারসহ জড়িত ৩ জন গ্রেফতার:ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে যুব...
21/06/2025

বিজয়নগরে যুবককে গলাকেটে খুনসহ ডাকাতির ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারসহ জড়িত ৩ জন গ্রেফতার:

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে যুবককে গলাকেটে খুনসহ ডাকাতির ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারসহ জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে বিজয়নগর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো: ১। তৌহিদুল ইসলাম ভূইয়া ২। ছামির খান ৩। সিয়াম ভূইয়া
গত ২০/০৬/২০২৫খ্রি. দিবাগত রাতে আশুগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। একই দিন অপর এক অভিযানে ঘটনায় ব্যবহৃত রক্ত মাখা একটি সুইচ গিয়ার (চাকু) সহ মোট ৩টি সুইচ গিয়ার (চাকু), রক্ত মাখা কাপড় এবং ভিকটিমের ১টি মোবাইল ও ০১টি সিএনজি উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

গত ২০/০৬/২০২৫খ্রি. সকালে পুলিশ সংবাদ পায় যে, বিজয়নগর থানাধীন ৬নং পত্তন ইউনিয়নের টানমনিপুর সাকিনস্থ গোদারাঘাটের রাস্তার নিচে কুড়িল বিলের পাড়ে একজন ব্যক্তির গলাকাটা লাশ পড়ে আছে । ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে মৃতদেহের সুরতহাল প্রস্তুতসহ অন্যান্য আইনী প্রক্রিয়া শেষে সদর হাসপাতাল মর্গে প্রেরন করে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ তৎপর হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আশুগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত ৩জনকে গ্রেফতার করে। পরবর্তীতে পুলিশ গ্রেফতারকৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে অপর এক অভিযানে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অর্ন্তগত কুড্ডা এলাকা হতে অত্র ঘটনায় লুন্ঠিত আলামত ০১টি সিএনজি, হত্যাকান্ডে ব্যবহৃত রক্ত মাখা একটি সুইচ গিয়ার (চাকু) সহ মোট ৩টি সুইচ গিয়ার (চাকু), রক্ত মাখা কাপড় জব্দ তালিকা মূলে জব্দ করে।

আজ ২১/০৬/২০২৫ খ্রি. উক্ত ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে বিজয়নগর থানায় এজাহার দাখিল করলে একটি নিয়মিত মামলা রুজু হয়। গ্রেফতারকৃত ৩জনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করলে ১জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। ঘটনায় জড়িত পলাতক অন্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

20/06/2025

আগামীকাল শনিবার ৮ টা হতে ৫ টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাকবে। আজ রাতে ট্যাংকিতে পানি তুলে রাখুন। মোবাইল সহ সকল ডিভাইস চার্জ করে রাখুন।

Address

Brahmanbaria
3450

Alerts

Be the first to know and let us send you an email when Bijoynagar Upazila - Brahmanbaria posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share