18/06/2026
আসসালামু আলাইকুম।
বাংলাদেশের বিভিন্ন জেলা ও এলাকায় মাদকবিরোধী কার্যক্রম পরিচালিত হচ্ছে। মাদক শুধু একজন মানুষকে নয়, একটি পরিবার, সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মকে ক্ষতিগ্রস্ত করে। তাই আমাদের নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়া এবং সবাইকে সচেতন করা জরুরি।
আমরা আহ্বান জানাচ্ছি আহরন্দ গ্রামের সকল অভিভাবক, যুবসমাজ ও সচেতন নাগরিকদের— ঐক্যবদ্ধ হোন, সচেতনতা গড়ে তুলুন এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন।
আসুন, মাদককে না বলি।
মাদকের বিরুদ্ধে ঐক্যমত গড়ে তুলি।
সুস্থ, সুন্দর ও নিরাপদ সমাজ গড়ে তুলি।
🇧🇩