Book maniac

Book maniac Are you books lover?>Yes, than you are welcome.>No, you are most welcome.

মহান বিজয় দিবসের শুভেচ্ছা। ✌️✊✌️
16/12/2022

মহান বিজয় দিবসের শুভেচ্ছা। ✌️✊✌️

04/03/2019

Hello book maniacs!!!

::::::::::::: নতুন বই: মেমোরি ম্যান - ডেভিড বালড্যাচি/ সায়েম সোলায়মান ::::::::::::: একরাতে বাসায় ফিরতে অনেক দেরি হয়ে গেল...
13/12/2018

::::::::::::: নতুন বই: মেমোরি ম্যান - ডেভিড বালড্যাচি/ সায়েম সোলায়মান :::::::::::::

একরাতে বাসায় ফিরতে অনেক দেরি হয়ে গেল বার্লিংটন পুলিশের ডিটেক্টিভ অ্যামোস ডেকারের। দেখল, আলাদা তিন কায়দায় খুন করা হয়েছে ওর শ্যালক, স্ত্রী আর একমাত্র সন্তানকে। প্রিয়জনদের ভয়াবহ মৃত্যু সহ্য করতে না-পেরে উদ্ভ্রান্ত হয়ে গেল সে। চলে গেল ওর চাকরিটা। দেনার দায় শোধ করতে না-পারায় হারাল নিজের একমাত্র ঠিকানা। সংসারী মানুষ থেকে রাতারাতি পরিণত হলো ভবঘুরেতে। কেটে গেল ওর স্বেচ্ছা-নির্বাসনের ষোলোটা মাস। একদিন পুলিশের কাছে ধরা দিল এক লোক। ওই তিন খুনের দায় স্বীকার করল স্বজ্ঞানে। খবরটা জানতে পারল ডেকার। কৌশলে হাজির হলো সে ওই লোকের কাছে। এবং একইদিনে নির্বিচার গুলিবর্ষণ শুরু করল আরেক লোক বার্লিংটন হাইস্কুলের ছাত্রছাত্রীদের উপর। ...তারপর?
বই: মেমোরি ম্যান
লেখক: ডেভিড বালড্যাচি
অনুবাদঃ সায়েম সোলায়মান
প্রকাশনী: রোদেলা পৃষ্ঠা: ৩৭৬
মুদ্রিত মূল্য ৪২০ টাকা তথ্যসূত্র: বুকস্ট্রিট ❤

😍❤
27/11/2018

😍❤

This weekend, what would you like to read? B)
07/09/2018

This weekend, what would you like to read? B)

15/03/2018
09/01/2018

প্যাপিলন।
আডভেঞ্চার প্রেমিদের জন্য অবশ্যই পাঠ্য। সেবার অনুবাদ ও বেশ সাবলীল।

নির্দোষ এক লোককে পুলিশের চক্রান্তে খুনের দায়ে দোষী সাব্যস্ত করে শাস্তি দিয়ে দিল ফ্রান্সের আদালত। অন্তত, প্যাপিলনের তাই বক্তব্য। যাবজ্জীবন কারাদন্ড দিয়ে পাঠানো হলো তাকে দ্বীপান্তরে - ফ্রেঞ্চ গিয়ানায়। স্থির করল সে, পালাবে। যেমন করে হোক। এবং সত্যি পালাল সে।
কিন্তু মুক্তি কি পেল প্যাপিলন? না। বাঁধা পড়ল সে দুই নারীর প্রেমের বাঁধনে। তারপর?
অনেক চেষ্টার পর অনেক দুঃখ কষ্ট, প্ল্যান-প্রোগ্রাম ও পরিশ্রমের পর সত্যিই একদিন মুক্তি পেল প্যাপিলন। কীভাবে? সে এক মহা রোমাঞ্চকর অভিজ্ঞতার কাহিনী।

হ্যাপি রিডিং। 😁🤗

Read more and fly your own sky
03/01/2018

Read more and fly your own sky

03/01/2018

জ্যাম জিনিসটা মনে হয় খারাপ না। ২৫ টাকায় ৪ ঘন্টা ভ্রমনের অউতপুট হচ্চে অনেক দিন হতে শুরু করা একটা বইয়ের সমাপ্তি টানা। ২০১৮ সালের শেষ করা প্রথম বই হচ্ছে আহমদ ছফা এর গাভী বিত্তান্ত। অনেক দিন পরেই বহু কসরত করে শেষ করতে হয়েছে, তাই বলে ভাববেন না যে বই খারাপ ছিল, আসলে নিজেই মনে হয় রিডারস ব্লকে পরেছিলাম। আজাইরা পেচাল বাদ দিয়ে এখন বইয়ের কথায় আসি.......................................।

দুর্দান্ত স্যাটায়ার! ছফা এদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের অন্দর্মহলের খবর তুলে ধরেছেন কোনরকম রাখঢাক ছাড়াই। উনার সেন্স অব হিউমার অতুলনীয়! ১৯৯৫ সালে লেখা হলেও দুঃখজনকভাবে এখনো সমান প্রাসংগিক। এ উপন্যাস এ সশব্দে কিংবা নীরবে হাসার মত ঘটনা আছে কিছুক্ষণ পরপরই।।কিন্তু এর সাথে এক ধরনের গাঢ় বিষণ্ণতাও কাজ করে। মনে হয় জ্ঞানদানের মহৎ সেবায় নিয়োজিত এত উচ্চশিক্ষিত মানুষদের যদি এই অবস্থা হয়, তাইলে এই শিক্ষার মূল্যটা কী?এত শত পাপ-পংকিলতার মাঝে ওই গাভীটাকেই মনে হয় শুভ্রতা আর বিশুদ্ধতার প্রতীক। কিন্তু হায়! তার উৎস নিয়েও যে আছে বড়সর এক প্রশ্নবোধক চিহ্ন! এ এক নিষ্ঠুর পরিহাস।

বিশ্ববিদ্যালয়ে সদ্য উপাচার্য্য পদে নিযুক্ত আবু জুনায়েদের জীবন কাহিনী নিয়ে মূলত বইটা। গোবেচারা টাইপ একটা মানুষ কিভাবে সকল ক্ষমতার উৎস হয়ে উঠে এবং তাকে ঘিরে থাকা মানুষদের কার্যক্রম বইটাতে উঠে আসে। বৃহৎ পর্যায়ে কাজ করতে গিয়ে জুনায়েদ সাহেব নানাবিধ অভিজ্ঞতার সম্মুখীন হন। এর কোনটা ছিল পরম আনন্দের, আবার কোনটা ছিল বিষাদের। ছোট বয়স থেকে তার একটা গাভী লালনপালনের যে ইচ্ছে ছিল, বিশ্ববিদ্যালয়ের ইজাদার এবং মিয়া মুহাম্মদ আবু জুনায়েদের স্ত্রীর পূর্বপরিচিত তবারক আলী পূরণ করে দেওয়ার পরে এই উপন্যাসে নতুন মাত্রা যোগ পায়। এদিকে জুনায়েদ সাহেবের স্ত্রী গাভীটাকে মনে করতে থাকেন তার 'সতীন' বা 'শত্রু' । তিনি ষড়যন্ত্র করতে থাকেন, কিভাবে গাভীটাকে হত্যা করা যায়। অবশেষে বিষ খাইয়ে যখন গাভীটাকে হত্যা করা হলো, জুনায়েদ সাহেব বাকরোধ হয়ে পরেন। কিন্তু একই সময়ে উনি আমেরিকায় বক্তৃতা দেয়ার জন্যে দারুণ একটা অফার পান এবং স্ত্রীকে তা বলতে গেলে তার স্ত্রী সরল স্বীকারোত্তিতে বলে দেয়, সেইই খুন করে গাভীটাকে, উপন্যাসের শেষে ঠিক কি হলো, তা আমার কাছে অস্পষ্ট। লেখক আসলে পাঠকদের কি বুঝাতে চেয়েছেন, শেষে এসে তা বোধগম্য হয় নাই ... কিন্তু তবুও সব মিলিয়ে বইটা পড়তে মন্দ লাগে নাই।

03/01/2018

Thank you reader, stay with us for more info about books or whatever you would like to read🤗

Are you books lover?>Yes, than you are welcome.>No, you are most welcome.

03/11/2017

Address

Chandpur
3651

Alerts

Be the first to know and let us send you an email when Book maniac posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Book maniac:

Share

Category