Rising Youths Of Shorshak - RYS

Rising Youths Of Shorshak - RYS Rising Youths Of Shorshak

11/02/2024
আলহা্মদুলিল্লাহ প্রতি বছরের মত এ বছর ও পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে রাতের আঁধারে শোরসাক গ্রামের ৭০+অসহায় পরিবারের দু...
23/03/2023

আলহা্মদুলিল্লাহ প্রতি বছরের মত এ বছর ও পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে রাতের আঁধারে শোরসাক গ্রামের ৭০+অসহায় পরিবারের দুয়ারে ইফতার সামগ্রী নিয়ে পৌঁছে গেছে আমাদের রাইজিং ইয়থস অব শোরসাকের নির্বিক সৈনিকেরা। হাজারো কৃতজ্ঞতা জানাই তাদের যারা এই মহৎ কার্য সম্পাদনে আমাদের আর্থিকভাবে সহায়তা করেছেন এবং যাদের অক্লান্ত পরিশ্রমে এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আমরা অসহায় ৭০+ পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ সম্পন্ন করতে পেরেছি তাদের সকলকে জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।

05/06/2021

সালটা ২০১৪।।
চাঁদপুর জেলার শাহরাস্তি থানার শোরসাক গ্রামের একদল তরুন উপলব্ধি করলো যে তাদের গ্রামটাকে একটা আদর্শ গ্রাম হিসেবে প্রতিষ্ঠা করবে। গ্রামের মানুষের বিপদে আপদে তাদের পাশে গিয়ে দঁাড়াবে। মানুষের মোলিক চাহিদা পূরনে তাদের পাশে থাকবে। আর তারই ধারাবাহিকতায় তারা তৈরি করে পেলে একটি সংগঠন “ রাইজিং ইয়থস অব শোরসাক "। সেদিনের সেই পটভুমিকে আগলে রেখেই শোরসাক গ্রামের মানুষের আর্ত মানবতার সেবায় শিক্ষা, সংস্কৃতি আর সামাজিক উন্নয়ন এর লক্ষ্য সামনে রেখেই কখোনো গোপনে কখনও প্রকাশ্যে কাজ করে যাচ্ছে আমাদের সকলের প্রানের সংগঠন রাইজিং ইয়থস অব শোরসাক।

শ্রদ্ধা ও ভালোবাসা রইলো প্রানের সংগঠন রাইজিং ইয়থস অব শোরসাক এর সকল সদস্যদের প্রতি। যারা নিজেদের আত্মত্যাগের বিনিময়ে তিলে তিলে গড়ে তুলেছে আমাদের প্রানের এই সংগঠন।

04/06/2021

রাইজিং ইয়থস অব শোরসাক একটি সম্পূর্ণ অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন। চঁাদপুর জেলার শাহরাস্তি থানার শোরসাক গ্রামের একদল তরুন সমাজসেবা এবং মানুষের কল্যানে কাজ করার জন্য গড়ে তোলে আমাদের প্রানের এই সংগঠন। ২০১৪ সাল থেকে এই পর্যন্ত গৌরবের সাথে মানব কল্যানে কাজ করে আসছে রাইজিং ইয়থস অব শোরসাক এর সকল সদস্য। আশা করি ভাবিষ্যতের দিন গুলোতেও রাইজিং ইয়থস অব শোরসাক সমাজসেবা আর মানব কল্যানে কাজ করে যাবে প্রানবন্ত ভাবে।

Address

Shorshak
Chandpur
3620

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rising Youths Of Shorshak - RYS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category