14/08/2026
চট্টগ্রাম রেঞ্জের পুনাক উপদেষ্টার চাঁদপুরে আগমন উপলক্ষে সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
𝐏𝐎𝐋𝐈𝐂𝐄 𝐌𝐄𝐃𝐈𝐀 𝐂𝐄𝐋𝐋, 𝐂𝐇𝐀𝐍𝐃𝐏𝐔𝐑
[১৩ আগস্ট ২০২৬]
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ খ্রিঃ চট্টগ্রাম রেঞ্জের পুনাক উপদেষ্টা জনাব সিদরাতুল মুনতাহার চাঁদপুর জেলায় আগমন উপলক্ষে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), চাঁদপুরের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চট্টগ্রাম রেঞ্জের পুনাক উপদেষ্টা জনাব সিদরাতুল মুনতাহা পুনাক, চাঁদপুর কার্যালয় পরিদর্শন করেন। এসময় তিনি পুনাকের চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও জনকল্যাণমুখী করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিনি পুনাক শোরুম পরিদর্শন করেন। এসময় শোরুমে প্রদর্শিত বিভিন্ন পণ্য ও পুনাকের উদ্যোগে পরিচালিত কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত পুনাক উপদেষ্টা জনাব সিদরাতুল মুনতাহা চাঁদপুরের ফারিষা রিসোর্ট পরিদর্শন করেন। এসময় পুনাকের সদস্যবৃন্দের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সময় কাটান এবং পারস্পরিক মতবিনিময় করেন।
সন্ধ্যা ৭টায় চাঁদপুর পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে পুনাক, চাঁদপুরের উদ্যোগে সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের পুনাক উপদেষ্টা জনাব সিদরাতুল মুনতাহা।
অনুষ্ঠানের শুরুতে পুনাক, চাঁদপুরের পক্ষ থেকে চট্টগ্রাম রেঞ্জের পুনাক উপদেষ্টা জনাব সিদরাতুল মুনতাহাকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক সংবর্ধনা জানানো হয়। এসময় পুনাকের কার্যক্রম, নারী পুলিশ সদস্যদের কল্যাণ এবং বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে মতবিনিময় করা হয়।
পরবর্তীতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব নাদিরা নূরের পরিচালনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এতে পুনাকের সদস্যবৃন্দ ও আমন্ত্রিত অতিথিদের পরিবেশনায় সংগীত, নৃত্যসহ বিভিন্ন মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়। প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত সকলে মুগ্ধ হন এবং অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
এসময় চাঁদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, পুনাকের সদস্যবৃন্দ, পুলিশ পরিবারের সদস্য এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।