14/08/2026
জাঁ জ্যাক রুশো (১৭১২-১৭৭৮খ্রী:)
জাঁ জ্যাক রুশো ফরাসি দার্শনিক এবং সামাজিক চিন্তাবিদ, যিনি “দ্য সোশ্যাল কন্ট্রাক্ট” (The Social Contract) তত্বে বিশ্বাস করতেন। তিনি বলেছিলেন, একটি সরকার জনগনের সম্মতিতে প্রতিষ্ঠিত হয় এবং সমাজে প্রকৃত স্বাধীনতা তখনই সম্ভব যখন সরকার জনগনের সাধারন ইচ্ছার ওপর ভিত্তি করে কাজ করে। রুশো তার দর্শনে ন্যায়বিচার, সমতা এবং মানুষের স্বাধীনতায় গুরুত্ব দিয়েছেন, যা আধুনিক গণতন্ত্র এবং মানবাধিকারের ভিত্তি হিসেবে প্রভাব ফেলেছে।