06/07/2026
জাতির ক্রান্তি লগ্নে ইসলামী ছাত্র আন্দোলনের ভূমিকা স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
-------ইসলামী ছাত্র আন্দোলন সভাপতি মুনতাসীর আহমাদ
প্রেস বিজ্ঞপ্তি:
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলার তৃণমূল প্রতিনিধি সভায় সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুনতাসীর আহমাদ এ কথা বলেন।
শনিবার(৪জুলাই) বিকাল তিনটায় চাঁদপুর বিপনিবাগস্থ দলীয় কার্যালয়ে সভাপতি ডি এম ফয়সাল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমেদ ফরহাদ সঞ্চালনায় তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত।
তৃণমূল প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ।তিনি বলেন,ইসলামী ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ। এই সংগঠনের প্রত্যেক সদস্য এক একজন নিবেদিত প্রাণ,একেকজন দায়ি। এই সংগঠনের সদস্য ও কর্মীরা ইসলামের স্বার্থে, দেশের কল্যাণে ও পরকালে মুক্তির জন্যই রাজনীতি করে। একাডেমীক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের রুহানিয়াত জগতের সাথে পরিচয় করিয়ে দেয়,যাতে নৈতিকভাবে কখনো একজন শিক্ষার্থী পদচূত না হয়। আলহামদুলিল্লাহ সংগঠনের সদস্যদের দাওয়াতে দেশের প্রান্তিক এলাকা থেকে সকল ইউনিভার্সিটিতে সাধারণ শিক্ষার্থীরা ইসলামী ছাত্র আন্দোলনকে সাদরে গ্রহণ করছে। তিনি
জুলাই আন্দোলনকে স্মরণ করে আরো বলেন,জাতির সকল সংকটকালে ইসলামী ছাত্র আন্দোলনের সদস্যরা রাজপথের অতন্দ্র প্রহরী হিসেবে মাঠে ছিল। জুলাই গণঅভ্যুত্থানে দেশের বিভিন্ন জায়গায় আমাদের ছেলেরা যেভাবে জীবন দিয়েছে, আহত হয়েছে যা আজীবন বীরত্ব গাথা হয়ে থাকবে।জাতির ক্রান্তি লগ্নে ইসলামী ছাত্র আন্দোলনের ভূমিকা স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
এবং অদূর ভবিষ্যতেও দেশের কল্যাণে যে কোন প্রয়োজনে ইসলামী ছাত্র আন্দোলন সাধারণ মানুষের পাশে থাকবে।
তৃণমূল প্রতিনিধি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় স্কুল ও কলেজ সম্পাদক আবদুর রহমান।
এতে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সহ-সভাপতি মাসুদুর রহমান,সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালেব চৌধুরী, প্রশিক্ষণ সম্পাদক মিনহাজুল ইসলাম, প্রকাশনা ও দফতর সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন সহ অন্যান্য জেলা দায়িত্বশীলবৃন্দ।
উপজেলা দায়িত্বশীলদের মধ্যে ছিলেন চাঁদপুর সদর উপজেলা শাখার সভাপতি হাফেজ মুহা. ওমর ফারুক, ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মিনহাজুল ইসলাম,চাঁদপুর সরকারি কলেজ সভাপতি আল-আমিন সাইফী,হাজীগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি আবু রায়হান,কচুয়া উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান,চাঁদপুর সদর উপজেলা সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক,চাঁদপুর শহর শাখার সাধারণ সম্পাদক হাফেজ শিহাব উদ্দীন, ফরিদগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মুহা মহিউদ্দিন,মতলব দক্ষিণ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নিরব।মতলব উত্তর উপজেলা শাখার তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক রিয়াদ হোসাইন সহ চাঁদপুরের উপজেলা গুলোর ইউনিয়ন, ওয়ার্ড ও শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে সদস্য থেকে উন্নীত নবীন কর্মীদের সম্মাননা ক্রেস্ট তুলে দেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি মুনতাসীর আহমাদ ও অন্যান্য নেতৃবৃন্দ। তৃণমূল প্রতিনিধি সভা ও নবীন কর্মীদের সংবর্ধনা শেষে আমন্ত্রিত প্রধান অতিথি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি মুনতাসীর আহমাদ ও বিশেষ অতিথি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় স্কুল ও কলেজ সম্পাদক আব্দুর রহমান-কে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা সভাপতি সহ জেলা নেতৃবৃন্দ।
প্রচারে:তথ্য গবেষণা ও প্রচার বিভাগ।