Humanities.cp

Humanities.cp হিউম্যানিটিস একটি জনকল্যাণ ও মানবাধিকার সংগঠন
Humanities is a public welfare and human rights organization

13/05/2021
শিক্ষাবিষয়ক এই বার্তাটি সম্পর্কে ছাত্রছাত্রী ৯ পিতামাতা,অবিভাবকের সবাইকে অবহিত করুন।চলমান শিক্ষা প্রতিষ্ঠান বন্ধকালীন সম...
29/03/2020

শিক্ষাবিষয়ক এই বার্তাটি সম্পর্কে ছাত্রছাত্রী ৯ পিতামাতা,অবিভাবকের সবাইকে অবহিত করুন।

চলমান শিক্ষা প্রতিষ্ঠান বন্ধকালীন সময়ে ৬ষ্ঠ-১০ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য 'সংসদ বাংলাদেশ টেলিভিশন'-এ বিষয়ভিত্তিক ক্লাস শুরু হচ্ছে। ক্লাস শেষে শিক্ষক বাড়ির কাজ দেবেন। শিক্ষার্থীরা স্কুল খোলার পর এই বাড়ির কাজ জমা দেবে, যা তাদের ধারাবাহিক মূল্যায়নের অংশ হিসেবে বিবেচিত হবে।

আগামীকালের রুটিন:
৬ষ্ঠ শ্রেণী: ইংরেজি (সকাল ৯.০৫), বিজ্ঞান (সকাল ৯.২৫)
৭ম শ্রেণী: বাংলাদেশ ও বিশ্ব পরিচয় (সকাল ৯.৫০), বিজ্ঞান (সকাল ১০.১০)
৮ম শ্রেণী: গণিত (সকাল ১০.৩৫), ইংরেজি (সকাল ১০.৫৫)
৯ম শ্রেণী: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (সকাল ১১.২০), গণিত (সকাল ১১.৪০)
দুপুর ২টা-বিকাল ৫টা পর্যন্ত ক্লাসসমূহ পুনঃপ্রচার করা হবে।

পুনঃপ্রচার এর পর কিশোর বাতায়নে পাওয়া যাবে। কিশোর বাতায়ানে ক্লাসসমূহ দেখতে ভিজিট করো www.konnect.edu.bd

27/03/2020

দেশের এই বিপদের দিনে চীনের অনলাইন মার্কেটিং প্রতিষ্ঠান " আলী বাবা " কে কেন এগিয়ে আসতে হয়?

গ্রামীণ ব্যাংক, স্কয়ার, বসুন্ধরা, যমুনা,রহিম আফরোজ, নাভানা,ট্রান্সকম, প্রান,আবুল খায়ের,আকিজ, ওরিয়ন, বেক্সিমকো, এসিআই,গ্রুপরা কই?
ওয়ালটন যে দেশের আবেগ নিয়ে প্রোডাক্ট বিক্রি করেছে, তারা কই?
বিদেশের মাটিতে ক্রাউন সিমেন্ট খুশি হয় দেশের পন্য দেখে, আর দেশের এই অবস্থা দেখে ক্রাউন সিমেন্ট কোম্পানির কোন অনুভূতি হয় না কেন?

বিজনেস করার জন্যে সব আবেগ শুধু ব্যবহার হয়। দেশে এতো এতো ব্যাংক, এতো এতো ফাউ ইস্যুতে প্রধানমন্ত্রীর তহবিলে দান করে, এখন তারা চুপ কেন? তাদের ভূমিকা কি এই বিপদে? ফুটানি মারা যাকাত দাতা রা কই, যারা শাড়ি, লুঙ্গি বিলাতে যেয়ে মানুষ মারে। তারা তো এই যাকাতের টাকা গরীবদের দিয়ে বলতে পারে, এই টাকা দিয়ে চলো, ১ মাস বের হয়োনা ঘর থেকে।
এসবে ফুটেজ পাওয়া যাবে না। তাই তারাও চুপ।

এ সকল ফাউ ফুটানি শিল্পপতিদের সামাজিক ভাবে বয়কট করুন। পরে যদি কোন সময় দেখেন অমুক ক্রীড়া প্রতিযোগিতায় ২০ লাখ টাকা দান করেছে আর সেইটা ফেসবুক / মিডিয়াতে এসেছে, স্রেফ ধুয়ে দিবেন।

27/03/2020

আপনার জানামতে কোন বেসরকারি কোম্পানি কি এখনো তাদের অফিস খোলা রেখেছে?

থাকলে আমাদেরকে জানাতে ভূলবেন না। সামাজিক ভাবে সেই সকল কোম্পানিদের বয়কট করানোর বিষয়ে দায়িত্বটা আমরাই নিবো।

This Picture Don't Need Any Caption - মা 💚
23/03/2020

This Picture Don't Need Any Caption - মা 💚

সতর্কতা : আইসোপ্রোপাইল এলকোহল Or ethanol যুক্ত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার পর আগুনের কাছে সাবধানে যাবেন, কারন এটা ...
23/03/2020

সতর্কতা : আইসোপ্রোপাইল এলকোহল Or ethanol যুক্ত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার পর আগুনের কাছে সাবধানে যাবেন, কারন এটা দাহ্য পদার্থ।

যেহেতু অনেকেই এখন ইউজ করছেন, তাই কোন দুর্ঘটনা যেন না ঘটে।

৩৮০ বার জিন বদলেছে করোনা বারবার নিজের  জিন বদলে উত্তোরত্তর ভয়াবহ হয়ে উঠছে করোনাভাইরাস। এরই মধ্যে সে টিকে থাকার স্বার্থে ...
23/03/2020

৩৮০ বার জিন বদলেছে করোনা

বারবার নিজের জিন বদলে উত্তোরত্তর ভয়াবহ হয়ে উঠছে করোনাভাইরাস। এরই মধ্যে সে টিকে থাকার স্বার্থে ৩৮০ বার নিজের জিন বদলে ফেলেছে।

বিশেষজ্ঞরা বলেছেন, কোভিড-১৯ এর এই জিন মিউটেশনই ভয়ের আসল কারণ। যার জেরে বিশ্বের সব বিজ্ঞানীদের ঘুম হারাম হয়ে গেছে। আতঙ্ক ছড়িয়ে পড়েছে আমজনতার মধ্যেও। মাঝেই মাঝেই শোনা যাচ্ছে এবারে এই ভাইরাসকে জব্দ করা যাবে ভ্যাকসিন দিয়ে। কিন্তু প্রতিষেধক কতটা কাজের কাজ করতে পারবে সেই নিয়ে চিকিৎসাবিজ্ঞানীরাও চিন্তায় পড়েছেন।
হিউম্যান প্যাথোজেনিক ভাইরাসের সংক্রমণজনিত অসুখের এক গবেষকের মতে, এতো কম সময়ের মধ্যে ঘন ঘন জিন মিউটেশন করে নিজের চরিত্র বদলে ফেলছে এই ভাইরাস। তাই একে রুখতে সুনির্দিষ্ট কোনও ওষুধ ব্যবহার করা মুশকিল।

প্রায় দুদশক ধরে করোনা গোত্রেরই ভাইরাস নিয়ে চিকিৎসকরা চিন্তিত। চীনের উহান থেকে দ্রুত ছড়িয়ে পড়া এই কোভিড-১৯ ভাইরাসের ১৮ বছর আগে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম বা সার্সও ঘুম কেড়ে নিয়েছিল চিকিৎসা বিজ্ঞানীদের। সার্স রোগাক্রান্তদের মধ্যে মারা পড়তেন প্রায় ১০ শতাংশ। মার্স বা মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোমও ২০১২ সালে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছিল। তখন দ্রুত ভ্যাকসিন তৈরি করে তার সাহায্যে রোগের বাড়বাড়ন্ত আটকে দেয়া হয়। কোভিড-১৯ সেই গোত্রেরই জীবাণু। তবে আগের ভাইরাসদের থেকে এর কিছু চরিত্রগত তফাৎ আছে। তাই প্রতিষেধক নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা চললেও কোনও কার্যকর ভ্যাকসিন বা ওষুধ বানানো মুশকিল হয়ে পড়ছে।

গবেষকরা এখন হোস্ট ডিরেক্টেড থেরাপির কথা ভাবছেন। ব্যাপারটা হলো, মানুষের জিনের যে প্রোটিনের উপর কোভিড-১৯ ভাইরাস বেড়ে ওঠে, তাকে নিষ্ক্রিয় করে দেয়া। তাদের ধারণা, তা হলেই হয়তো এই ভাইরাসের খেল খতম হবে।
প্রায় দুদশক ধরে করোনা গোত্রেরই ভাইরাস নিয়ে চিকিৎসকরা চিন্তিত। নভেল করোনাভাইরাসের চরিত্রগত বিশ্লেষণ করে ইতিমধ্যই গবেষকরা বেশ কিছু বৈশিষ্ট্যের উল্লেখ করেছেন।

★কোভিড-১৯ ঠিক সময়ে চিকিৎসা শুরু হলে, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ক্রমেই বাড়িয়ে চললে শিশুদের বিশেষ কোনও ক্ষতি করতে পারে না। এই ভাইরাসের কবলে পড়লেও শিশুরা ক্রমশ সুস্থ হয়ে ওঠে। শিশুদের তুলনামূলক ভাবে পরিচ্ছন্ন পরিবেশে রাখা হলে সংক্রমণের ঘটনাও কমবে বলে মনে করা হচ্ছে।

★নারীরাও কোভিড-১৯ ভাইরাসের থাবা থেকে কিছুটা নিরাপদ। এর কারণ হিসেবে মনে করা হচ্ছে, মেয়েদের মধ্যে অটোইমিউন ডিজিজের (শ্বেতী, এসএলই, থাইরয়েড ইত্যাদি) প্রবণতা বেশি হওয়ায় কোভিড-১৯ এর বিরুদ্ধে যুদ্ধে তারা বেশির ভাগ সময়ই জিতে যান। শরীর কোনও না কোনও অ্যান্টিবডি তৈরি করে ফেলে। তাই আক্রান্ত মেয়েদের মৃত্যুহার অনেক কম।

★ধূমপায়ী পুরুষদের মধ্যে এই অসুখের মারাত্মক প্রভাব লক্ষ্য করা গেছে। মনে করা হচ্ছে যে, ধূমপানের ফলে শ্বাসনালী ও ফুসফুসের লাইনিং কিছুটা কমজোর থাকে। তাই কোভিড-১৯ ভাইরাস এদের শ্বাসনালী ও ফুসফুসকে আক্রমণ করে দ্রুত ছড়িয়ে পড়ে।

★কোভিড-১৯ আক্রান্ত অশীতিপর বয়স্কদের মৃত্যু হার সব থেকে বেশি। কারণ এদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম হয়।

★কোভিড-১৯ ভাইরাসের বড় সড় সংক্রমণে শুধুই যে শ্বাসনালী ও ফুসফুস আক্রান্ত হয় তা নয়, ইন্টেস্টাইনের আবরণ একেবারে নষ্ট করে দেয়। শরীরে অক্সিজেনের পরিমাণ হু হু করে কমে যেতে শুরু করে। ক্রমশ মাল্টি অরগ্যান ফেলিওরের দিকে এগোয়।

★কিছু কিছু অ্যান্টিভাইরাল ওষুধ ব্যবহার করা হলেও খুব যে কার্যকর তা এখনও বলা যাচ্ছে না।

★অনেকেরই ধারণা, গরম পড়লে কোভিড-১৯ ভাইরাসের দাপট কমবে। কিন্তু এই ভাইরাসের জিন মিউটেশনের ধরন দেখে এখনই এ বিষয়ে কিছুই বলা যাচ্ছে না।

★কোভিড-১৯-এর হাত থেকে বাঁচতে ন্যুনতম ২০ সেকেন্ড ধরে সাবান দিয়ে হাত ধুতেই হবে। হাত ধুলে এনভেলপ ফ্লু জাতীয় কোভিড-১৯ ভাইরাসকে নিশ্চিহ্ন করা সম্ভব। পানি না থাকলে ৬০–৭০ শতাংশ ইথাইল অ্যালকোহল-যুক্ত স্যানিটাইজার দিয়ে ভালো করে হাত পরিষ্কার করে নেয়া উচিত। ভাইরাসের বিরুদ্ধে লড়তে টাটকা শাকসবজি ও ফল খেতে হবে। ধুমপান ও মদ্যপান ছাড়তে হবে।

©HumanitieS™

23/03/2020

-প্রাকৃতিক মহামারীতে সকল দায় সরকারের উপর না চাপিয়ে!
-যার যার অবস্থান থেকে ভূমিকা রাখুন।
-দেশ আমাদের সকলের!

Address

Bustand
Chandpur
3600

Website

Alerts

Be the first to know and let us send you an email when Humanities.cp posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category