30/01/2021
অটোপাশ নিয়ে দুই একটা কথা না বলে পারছি না...
যারা অটোপাশ করেছে তার থেকে মনে হচ্ছে বাইরের মানুষ বেশি কনসার্ন, মনে হচ্ছে ২০ ব্যাচ পাপ করে ফেলেছে। করোনাকালে যেখানে আপনাকে সড়তে নড়তে দিচ্ছে না (যদি স্টুডেন্ট হয়ে থাকেন) সেখানে ২০ ব্যাচের থেকে কি আশা করেন? করোনার মধ্যে পরীক্ষা দিত অথবা এতোদিন বসে বসে থেকে আপনার আমার মতো আদু ভাই হয়ে থাকতো?
পরীক্ষা যখনই হবে তখন থেকেই এই ভাইবোনগুলো যে পরিমাণ দোদুল্যমান অবস্থার মধ্য দিয়ে গিয়েছে তার মধ্যে দিয়ে আপনি যান নি তাই আপনি সেসময়কার মানসিক অবস্থা বুঝতে পারবেন না।
একজন শিক্ষার্থী তখন ছিল সার্কাসের বস্তু। যেদিকে পরিবার, পরিবেশ, সরকার ঘুরায়, ওরা ঠিক সেভাবে ঘুরেছে। যখন সরকার উপায়ন্তর পায়নি তখন এমন সিদ্ধান্ত নিয়েছে। এমন না যে তারা অটোপাশের জন্য আন্দোলন করেছে।
এখন শিক্ষার্থী ছোট ভাইবোনদের উদ্দেশ্য কয়েকটি কথা (যারা ভাল রেজাল্ট করেছো, অথবা করতে পারো নি)
মোটিভেশন সবসময় ভাল কিছু বয়ে নিয়ে আসে না। রেজাল্ট কোন ফ্যাক্ট না, স্কিল সব, হ্যানত্যান বলে তোমাদের মধ্যে রেজাল্ট ফোবিয়া তৈরি করা হয়। রেজাল্ট ফ্যাক্ট, অফ কোর্স ফ্যাক্ট। জেএসসি, এসএসসি পরীক্ষায় তোমাদের কৃতকর্ম কিভাবে কাজে লাগলো সেটা কখনও ভাবতে পারছো? এজন্য সময়ের সাথে সাথে নিজেকে এগিয়ে রাখা সবসময়ই বুদ্ধিমানের কাজ। এই পরীক্ষা ফ্যাক্ট না, পরে ফাটিয়ে দিবো। সবসময় এমন চিন্তাভাবনা ভালো কিছু বয়ে আনে না।
যাদের রেজাল্ট আগে খারাপ ছিল, কিন্তু এবার খুব ভালমতো পড়েছিলে, ভাল রেজাল্ট আশা করেছিলে কিন্তু ভাগ্যক্রমে জেএসসি, এসএসসি তেমন ভাল হয়নি দেখে এবার খারাপ রেজাল্ট আসছে এবং পরিবার, সমাজ তোমাকে চেপে ধরেছে? বিলিভ মি! তুমি গোল্ডেন পেলেও চেপে ধরতো, আজীবন ধরবে, মরার পরেও ধরবে।
আমি এইচএসসি'১৬ তে যখন গোল্ডেন পাই তখন আমার আব্বুর কাছের মানুষেরা বলেছিল "এডমিশনই সব, গোল্ডেন কি মাথায় নিয়ে ঘুরবে?" এখন তাদের কনসার্ন হচ্ছে "সরকারি চাকরিই সব, ভালো ভার্সিটিতে পড়ছে তো কি হয়ছে?"
এইযে সমাজের দুষ্টচক্র তোমাকে আজীবনই চেপে ধরে রাখতে চাইবে। তো এখন কি করা যায়? এডমিশন, হ্যা।
তুমি কত লাকি দেখো অটোপাশ দিয়ে কিন্তু তোমার ২ বছরের কষ্ট পানিতে ডুবে যায়নি। সবচেয়ে বড় যুদ্ধের ময়দানে কিন্তু তুমি অনেকখানিই এগিয়ে গেছো, আর একটু সময় বাকি দেখিয়ে দেওয়ার। পরিশ্রম ও বুদ্ধিমত্তা কখনই বিফলে যায় না।
যারা ভালো রেজাল্ট পেয়েছো, তারা কি খুব সুখে আছো? তোমাদের ও কত কথা শুনতে হচ্ছে, অটো অটো অটো। তোমরাও এগিয়ে গেলে, তোমাদের রেজাল্ট দ্বারা। তবে সেটা কিছুটা। কারণ তুমি প্রকৃত পরীক্ষা দ্বারা নিজেকে জাজ করতে পারতে, এখন পারছো না। এজন্য তোমাকে ভর্তি পরীক্ষায় টিকে থাকতে হলে পরিশ্রম করেই যেতে হবে। এবার ভালো রেজাল্টের সংখ্যা অনেক বেশি, সীট কিন্তু বাড়ছে না। তো বুঝতেই পারছো কি পরিমাণ পরিশ্রম লাগবে?
পরিশেষে ২০ ব্যাচ বাদে বাকিদের বলছি "অটো, অটো" করে ওদের মনের অবস্থার ১২ টা বাজাবেন না, ওরা নিজেরা করোনা ডেকে আনেনি, পরিস্থিতির স্বীকার। পুরো ১ বছর ওদের উপর দিয়ে মানসিক বিপর্যয় গিয়েছে, এবার একটু তাকে উৎসাহ দেন যেন ভর্তি পরীক্ষায় কাপিয়ে দিতে পারে।
20 Batch, Go Ahead, Picture Abhi Baki Hae.
-