চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (BREB) পরিচালিত একটি বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান।

এলাকা ভিত্তিক পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে ১লা জানুয়ারী ১৯৭৮ সালে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কার্যক্রম শুরুর পর হতে এ পর্যন্ত সমগ্র দেশে ৮০ টি পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে দেশের বিভিন্ন এলাকা পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমের আওতায় এসেছে। এরই অংশ হিসাবে ২০১৫ সালের ২৭শে মে থেকে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২, চাঁদপুর জেলার ০৫ টি উপজেলা চাঁদপুর সদর, ফরিদগঞ্জ, মতলব দক্ষিন, ম

তলব উত্তর ও হাইমচর নিয়ে কার্যক্রম শুরু করে। অত্র প্রতিষ্ঠান কর্তৃক ০৩ টি জোনাল অফিস, ০১ টি সাব জোনাল অফিস, ০১ টি এরিয়া অফিস, ০৮ টি অভিযোগ কেন্দ্র ও ০৬ টি ৩৩/১১ কেভি বিদ্যুৎ উপকেন্দ্র এবং ৫,০১৯.৩০ কিঃমিঃ লাইনের মাধ্যমে ডিসেম্বর-২০১৮ ইং পর্যন্ত আবাসিক ৩,০৪,৬৮২ টি, বাণিজ্যিক ২৬,৬৬৭ টি, সেচ ৫২৬ টি, শিল্প ১,৫৮৮ টি ও অন্যান্য শ্রেণির ৪,৯৬৯ টি সহ মোট ৩,৩৮,৪৩২ টি বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে, যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। সমিতি অত্র এলাকায় পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম, ভৌত অবকাঠামো উন্নয়ন সহ কৃষি ও শিল্প উৎপাদনে গতিশীলতা এনেছে। ফলে শিক্ষার হার বৃদ্ধি, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি সহ জন্ম নিয়ন্ত্রণ, গ্রামীণ জনপদে নারী-পুরুষ নির্বিশেষে কর্মসংস্থান বৃদ্ধি, নিত্য নূতন ছোট বড় শিল্প কারখানা গড়ে উঠে আর্থ সামাজিক অবস্থার আমূল পরিবর্তন ঘটাচ্ছে।



সমিতি এলাকায় এ আমূল পরিবর্তন সম্ভব হয়েছে দেশে সমন্বিত পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম বাস্তবায়নে সরকারের আন্তরিক সহায়তা এবং সমন্বয়কারী সংস্থা হিসাবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঠিক নেতৃত্ব দান। এক্ষেত্রে দাতা দেশ ও উন্নয়ন সহযোগী সংস্থার ঋণ অনুদান অনুঘটক হিসাবে কাজ করেছে। ভবিষ্যতে একই ধরণের সহায়তা সমিতি এলাকায় পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম সম্প্রসারণে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা যায়।



এ সুযোগে আমি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কার্যক্রমে তাদের সক্রিয় অংশ গ্রহণ এবং সহায়তার জন্য এবং আশা করি মহান আল্লাহর অনুগ্রহে এ কার্যক্রম আরো এগিয়ে যাবে এবং গ্রামের প্রতিটি জনপদে বিদ্যুতের আলো পৌঁছে দিয়ে অন্ধকারকে দূর করে আলোকিত সমাজ গড়বে।

দেব কুমার মালো

জেনারেল ম্যানেজার

চাঁদপুর পল্লী বিদ্যুৎসমিতি-২

Address

Raldia, Baburhat
Chandpur
3600

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 14:00
Saturday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00

Alerts

Be the first to know and let us send you an email when চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২:

Shortcuts

Share