Chandpur District Police

Chandpur District Police Our aim is to make Chandpur a better and safer place to live. We truly appreciate your opinions.

04/06/2026
চাঁদপুর জেলা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার, মাদকদ্রব্য উদ্ধার ও কিশোর গ্যাং আটক𝐏𝐎𝐋𝐈𝐂𝐄 𝐌𝐄𝐃𝐈𝐀 𝐂𝐄𝐋𝐋, 𝐂...
03/06/2026

চাঁদপুর জেলা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার, মাদকদ্রব্য উদ্ধার ও কিশোর গ্যাং আটক

𝐏𝐎𝐋𝐈𝐂𝐄 𝐌𝐄𝐃𝐈𝐀 𝐂𝐄𝐋𝐋, 𝐂𝐇𝐀𝐍𝐃𝐏𝐔𝐑
[০৪ জুন ২০২৬খ্রি.]

জনাব মোঃ রবিউল হাসান, পুলিশ সুপার, চাঁদপুর-এর সার্বিক দিকনির্দেশনায় জেলার বিভিন্ন থানায় পরোয়ানা গ্রেফতার অভিযান, মাদকবিরোধী অভিযান এবং কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে মোট ৭ জন পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার, ৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার এবং ০৫ জন কিশোর গ্যাং সদস্য সন্দেহে আটক করা হয়।

🔷 শাহরাস্তি মডেল থানা

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মীর মাহবুবুর রহমানের দিকনির্দেশনায় এসআই (নিঃ)/মোঃ খায়রুল আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে সাজা জিআর মামলার ০১ বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি মোঃ নুরুল আলম (৩৫), পিতা- মৃত আঃ হাই, সাং- রাজাপুর, থানা- শাহরাস্তিকে গ্রেফতার করা হয়। এসআই/শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ পরিচালিত পৃথক অভিযানে জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি আলমগীর হোসেন ওরফে লতা আলমগীর, পিতা- মৃত আবদুল খালেক, সাং- শিমাইল (বৈরাগী বাড়ি), থানা- শাহরাস্তিকে গ্রেফতার করা হয়। এসআই (নিঃ)/মিঠুন দাস সঙ্গীয় ফোর্সসহ আরেকটি পৃথক অভিযানে সিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি হাসান, পিতা- বিল্লাল হোসেন, মাতা- তাসলিমা বেগম, সাং- শোরশাক, থানা- শাহরাস্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তিন আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

একই থানার মাদকবিরোধী অভিযানে এসআই (নিঃ)/মিঠুন দাস সঙ্গীয় ফোর্সসহ থানাধীন মেহের উত্তর ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ দেবীপুর মাদ্রাসা বাড়ির প্রবেশপথে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আব্দুল কুদ্দুস (৫৫), পিতা- আঃ জব্বার, মাতা- মৃত হালিমা খাতুন, সাং- দেবীপুর (মাদ্রাসা বাড়ি), মেহের উত্তর ইউনিয়ন, থানা- শাহরাস্তিকে তার হেফাজত থেকে ২৫০ (দুইশত পঞ্চাশ) গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

🔷 চাঁদপুর সদর মডেল থানা

অফিসার ইনচার্জ জনাব ফয়েজ আহম্মেদের তত্ত্বাবধানে এসআই (নিঃ)/মোঃ আওলাদ হোসেন রিকাবদারের নেতৃত্বে একটি চৌকস টিম ২২ মে ২০২৬ তারিখ রাতে থানাধীন বাবুরহাট কলেজ রোডের ব্রিজের উত্তর পার্শ্বস্থ সিএনজি স্টেশন এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী নাঈম গাজী ওরফে তারেক (২২), পিতা- মতিন গাজী, মাতা- তাসলিমা বেগম, সাং- দক্ষিণ বালিয়া, ০৭নং ওয়ার্ড, ১২নং চান্দ্রা ইউনিয়ন, থানা- চাঁদপুর সদরকে তার হেফাজত থেকে ১০ (দশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। মামলা রুজু পূর্বক গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

🔷 ফরিদগঞ্জ থানা

অফিসার ইনচার্জ মোহাম্মদ হেলাল উদ্দিনের সার্বিক দিকনির্দেশনায় ০৩ জুন ২০২৬ তারিখ রাত ০০.৩০ ঘটিকায় এসআই/মোঃ আবু তাহের, এএসআই/মোঃ ছগির হোসেন ও এএসআই/আকাশ ঘোষ সঙ্গীয় ফোর্সসহ থানাধীন বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ৩টি সিআর পরোয়ানাভুক্ত আসামি ১। সিরাজুল ইসলাম, পিতা- মৃত বজলুর রহমান, সাং- সোশাইরচর; ২। মোঃ মুন্না (৩৫), পিতা- সিরাজুল ইসলাম পাটওয়ারী, সাং- চরভাগল; ৩। মোঃ আলমগীর হোসেন ওরফে আলম, পিতা- সাইদুল হক, মাতা- আমিনা বেগম, সাং- আলোনিয়া, ৭নং ওয়ার্ড (নয়কুড়ি বাড়ি), পোঃ নুর নগর— সর্বথানা- ফরিদগঞ্জ, জেলা- চাঁদপুরকে গ্রেফতার করা হয়। রাত ০১.৩০ ঘটিকায় এএসআই/অরুপ রায় সঙ্গীয় ফোর্সসহ পরিচালিত পৃথক অভিযানে বদিউজ্জামানপুর এলাকা থেকে জিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি মোঃ রুবেল, পিতা- হাবিব, সাং- বদিউজ্জামানপুর, থানা- ফরিদগঞ্জকেও গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সকলকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে ০২ জুন ২০২৬ তারিখ রাত ২৩.৩০ ঘটিকায় এসআই (নিঃ)/মোঃ হুমায়ুন কবির সঙ্গীয় ফোর্সসহ থানাধীন কাছিয়ারা পৌরসভার ৮নং ওয়ার্ড, এ.আর স্কুল রোডসংলগ্ন কবির স্টোরের সামনে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। সামছুর রহমান (৪৫), পিতা- মৃত আঃ মন্নান, মাতা- ছায়েরা খাতুন; ২। মোঃ কবির হোসেন (৩৪), পিতা- মোঃ আলী হোসেন, মাতা- রৌশন আরা— উভয় সাং- কাছিয়ারা, থানা- ফরিদগঞ্জকে ১৩ (তেরো) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। পৃথক অভিযানে রাত ০০.০৫ ঘটিকায় এসআই/মোঃ আবু তাহের সঙ্গীয় ফোর্সসহ থানাধীন সাইসাঙ্গা এলাকায় মোঃ জহিরুল ইসলাম (২৯), পিতা- মোঃ আলী ওরফে আলী রাজ, সাং- সাইসাঙ্গা, থানা- ফরিদগঞ্জের হেফাজত থেকে ৫০ (পঞ্চাশ) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উভয় ক্ষেত্রে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

🔷 মতলব উত্তর থানা

জনাব জাবীর হুসনাইন সানীব, সহকারী পুলিশ সুপার, মতলব সার্কেল এবং মোহাম্মদ কামরুল হাসান, অফিসার ইনচার্জ, মতলব উত্তর থানার তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব প্রদীপ মন্ডলের নেতৃত্বে এসআই/গাজী মাইন উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানাধীন বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে সন্দেহজনকভাবে ঘোরাফেরারত ০৫ (পাঁচ) জন কিশোরকে আটক করা হয়। পরবর্তীতে তাদের নাম-ঠিকানা ও পিসিপিআর যাচাই করে অভিভাবকের জিম্মায় প্রদান করা হয়।

প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে চাঁদপুর জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত𝐏𝐎𝐋𝐈𝐂𝐄 𝐌𝐄𝐃𝐈𝐀 𝐂𝐄𝐋𝐋, 𝐂𝐇𝐀𝐍𝐃𝐏𝐔𝐑[০৩...
03/06/2026

প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে চাঁদপুর জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

𝐏𝐎𝐋𝐈𝐂𝐄 𝐌𝐄𝐃𝐈𝐀 𝐂𝐄𝐋𝐋, 𝐂𝐇𝐀𝐍𝐃𝐏𝐔𝐑
[০৩ জুন ২০২৬খ্রি.]

আজ বুধবার (০৩ জুন) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশ, চাঁদপুরের আয়োজনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জনাব মো. রবিউল হাসান (আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত), পুলিশ সুপার, চাঁদপুর।

সভায় চাঁদপুর জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অংশগ্রহণ করেন। পুলিশ সুপার মহোদয় সাংবাদিকদের সাথে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ-মিডিয়া সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন এবং জনস্বার্থে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় আরও জোরদার করার আহ্বান জানান।

সভায় জনাব মোঃ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), চাঁদপুর; জনাব মোঃ খায়রুল কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চাঁদপুর; জনাব মাহির আসেফ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), চাঁদপুরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

হাজীগঞ্জ থানা পুলিশের অভিযানে ৫২ পিস ইয়াবাসহ ১৪ মামলার আসামি মাদক ব্যবসায়ী গ্রেফতার𝐏𝐎𝐋𝐈𝐂𝐄 𝐌𝐄𝐃𝐈𝐀 𝐂𝐄𝐋𝐋, 𝐂𝐇𝐀𝐍𝐃𝐏𝐔𝐑[০৩ জুন ...
03/06/2026

হাজীগঞ্জ থানা পুলিশের অভিযানে ৫২ পিস ইয়াবাসহ ১৪ মামলার আসামি মাদক ব্যবসায়ী গ্রেফতার

𝐏𝐎𝐋𝐈𝐂𝐄 𝐌𝐄𝐃𝐈𝐀 𝐂𝐄𝐋𝐋, 𝐂𝐇𝐀𝐍𝐃𝐏𝐔𝐑
[০৩ জুন ২০২৬খ্রি.]

জনাব মোঃ রবিউল হাসান, পুলিশ সুপার, চাঁদপুর-এর সার্বিক দিকনির্দেশনায় জনাব মুকুর চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার, হাজীগঞ্জ সার্কেল এবং জনাব আব্দুল মান্নান, অফিসার ইনচার্জ, হাজীগঞ্জ থানার তত্ত্বাবধানে ০২ জুন ২০২৬ তারিখ মঙ্গলবার এসআই (নিঃ)/এ কে এম ইউনুছ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় হাজীগঞ্জ থানাধীন গন্ধব্যপুর উত্তর ইউপির ৩নং ওয়ার্ড, তারালিয়ায় অভিযান পরিচালনা করেন।

উক্ত অভিযানে ১৪টি মামলার পলাতক আসামি মোঃ নুরুল আমিন ওরফে নুরু (৫৪), পিতা- আব্দুর রশিদ, মাতা- রাশিদা বেগম, সাং- তারালিয়া, পশ্চিম পাড়া (নন্দী বাড়ি), ৩নং ওয়ার্ড, ৯নং গন্ধব্যপুর (উত্তর) ইউপি, থানা- হাজীগঞ্জ, জেলা- চাঁদপুরকে তার হেফাজত থেকে ৫২ (বায়ান্ন) পিস ইয়াবা ট্যাবলেট, আনুমানিক বাজারমূল্য ১৫,৬০০/- (পনের হাজার ছয়শত) টাকাসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

চাঁদপুর ডিবি পুলিশ কর্তৃক জুয়ার আসরে অভিযান: তাস ও নগদ টাকাসহ ০৫ জুয়াড়ি গ্রেফতার𝐏𝐎𝐋𝐈𝐂𝐄 𝐌𝐄𝐃𝐈𝐀 𝐂𝐄𝐋𝐋, 𝐂𝐇𝐀𝐍𝐃𝐏𝐔𝐑[০২ জুন ২০...
02/06/2026

চাঁদপুর ডিবি পুলিশ কর্তৃক জুয়ার আসরে অভিযান: তাস ও নগদ টাকাসহ ০৫ জুয়াড়ি গ্রেফতার

𝐏𝐎𝐋𝐈𝐂𝐄 𝐌𝐄𝐃𝐈𝐀 𝐂𝐄𝐋𝐋, 𝐂𝐇𝐀𝐍𝐃𝐏𝐔𝐑
[০২ জুন ২০২৬খ্রি.]

জনাব মোঃ রবিউল হাসান, পুলিশ সুপার, চাঁদপুর-এর দিকনির্দেশনায় এবং মোঃ মজিবুর রহমান, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, চাঁদপুর-এর সার্বিক তত্ত্বাবধানে মঙ্গলবার (০২ জুন) রাত ১৯.৫০ ঘটিকার সময় এসআই (নিঃ)/জিয়াউল হক জিয়া ও এসআই (নিঃ)/মোঃ রাকিব উদ্দিন ভূইয়া সঙ্গীয় ফোর্সসহ চাঁদপুর সদর মডেল থানাধীন ১৩নং ওয়ার্ডস্থ খলিশাডুলী, গাজী বাড়িতে অভিযান পরিচালনা করেন।

উক্ত অভিযানে জনৈক বাহাদুর গাজীর বসতঘর থেকে চলমান জুয়ার আসরে হাতেনাতে ০৫ (পাঁচ) জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— ১। মোঃ সেলিম তালুকদার (৩৬), পিতা- মৃত আমির হোসেন, সাং- রালদিয়া আশিকাটি, তালুকদার বাড়ি, ০৭নং ওয়ার্ড, ২নং আশিকাটি ইউপি; ২। বাহাদুর গাজী (৬০), পিতা- মৃত সুজু গাজী; ৩। রোকন পাটওয়ারী (৩৬), পিতা- মৃত নুরুল ইসলাম; ৪। জাহাঙ্গীর খাঁন (৬৫), পিতা- মৃত শামু খান— সর্বসাং- খলিশাডুলী, গাজী বাড়ি, ১৩নং ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা; ৫। আব্দুল মান্নান বেপারী (৪৯), পিতা- হোসেন বেপারী, সাং- তরপুরচন্ডী, আনন্দ বাজার, বেপারী বাড়ি, ০৮নং ওয়ার্ড, তরপুরচন্ডী ইউপি— সর্বথানা- চাঁদপুর সদর, জেলা- চাঁদপুর।

অভিযানে জুয়ার আসর থেকে ৬৬ (ছেষট্টি) টি বিভিন্ন রঙের তাস, ০২ (দুই) টি কলম, জুয়া খেলার হিসাবের ০১ (এক) টি কাগজ এবং জুয়ার বোর্ডে রক্ষিত নগদ ১৩,৪৭০/- (তের হাজার চারশত সত্তর) টাকা উদ্ধার ও জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ঈদের আনন্দে চাঁদপুর পুলিশ লাইন্সে প্রীতি ফুটবল ম্যাচ : টাইব্রেকারে জয়ী অবিবাহিত একাদশ𝐏𝐎𝐋𝐈𝐂𝐄 𝐌𝐄𝐃𝐈𝐀 𝐂𝐄𝐋𝐋, 𝐂𝐇𝐀𝐍𝐃𝐏𝐔𝐑[২৯ মে ...
29/05/2026

ঈদের আনন্দে চাঁদপুর পুলিশ লাইন্সে প্রীতি ফুটবল ম্যাচ : টাইব্রেকারে জয়ী অবিবাহিত একাদশ

𝐏𝐎𝐋𝐈𝐂𝐄 𝐌𝐄𝐃𝐈𝐀 𝐂𝐄𝐋𝐋, 𝐂𝐇𝐀𝐍𝐃𝐏𝐔𝐑
[২৯ মে ২০২৬ খ্রি.]

পবিত্র ঈদ উল আযহার আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলতে চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে শুক্রবার (২৯ মে) পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়েছে প্রীতি ফুটবল ম্যাচ — বিবাহিত একাদশ বনাম অবিবাহিত একাদশ।

ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রবিউল হাসান (আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত), পুলিশ সুপার, চাঁদপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ লুৎফর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ খায়রুল কবীর।

প্রথমার্ধে বিবাহিত একাদশ একটি গোল করে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে অবিবাহিত একাদশ পাল্টা গোল করে সমতা ফেরায়। নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকায় ম্যাচের ফলাফল নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। রোমাঞ্চকর পেনাল্টি শুটআউটে অবিবাহিত একাদশ জয়লাভ করে। তবে আজকের এই আয়োজনে প্রতিযোগিতার চেয়ে বড় ছিল পুলিশ পরিবারের সম্প্রীতি ও ঈদ আনন্দের উপলক্ষটি।

খেলা শেষে পুলিশ সুপার মোঃ রবিউল হাসান উপস্থিত সকলকে ঈদের শুভেচ্ছা জানান এবং পুরস্কার বিতরণ করেন। এই ধরনের আয়োজন পুলিশ পরিবারের পারস্পরিক বন্ধন ও সৌহার্দ্যকে আরও সুদৃঢ় করে বলে তিনি মন্তব্য করেন।

https://dailybanglarpraticchabi.com/article/17920/
29/05/2026

https://dailybanglarpraticchabi.com/article/17920/

প্রতিবেদক : আলম চৌধুরী সিনিয়র (ক্রাইম রিপোর্টার) পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে জেলা প....

চাঁদপুরে ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জেলা পুলিশের প্রীতিভোজ অনুষ্ঠিত𝐏𝐎𝐋𝐈𝐂𝐄 𝐌𝐄𝐃𝐈𝐀 𝐂𝐄𝐋𝐋, 𝐂𝐇𝐀𝐍𝐃𝐏𝐔𝐑[২৮ মে ২০২৬খ্রি.]পবিত্র ঈদ-উল-আয...
28/05/2026

চাঁদপুরে ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জেলা পুলিশের প্রীতিভোজ অনুষ্ঠিত

𝐏𝐎𝐋𝐈𝐂𝐄 𝐌𝐄𝐃𝐈𝐀 𝐂𝐄𝐋𝐋, 𝐂𝐇𝐀𝐍𝐃𝐏𝐔𝐑
[২৮ মে ২০২৬খ্রি.]

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে পুলিশ সদস্যদের জন্য চাঁদপুর জেলা পুলিশের সকল ইউনিটে প্রীতিভোজের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২৮ মে ২০২৬ খ্রিঃ) চাঁদপুর পুলিশ লাইন্সে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জেলা পুলিশের সদস্যদের নিয়ে পুলিশ লাইন্স ড্রিল শেডে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রবিউল হাসান (আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত), পুলিশ সুপার, চাঁদপুর।

এসময় জনাব সৈয়দ মুশফিকুর রহমান, পুলিশ সুপার, নৌ পুলিশ, চাঁদপুর অঞ্চল, জনাব মোঃ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), চাঁদপুর, জনাব মোঃ খায়রুল কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চাঁদপুর, জনাব মাহির আসেফ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), চাঁদপুরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উৎসবমুখর পরিবেশে চাঁদপুর পুলিশ লাইন্স জামে মসজিদে পবিত্র ঈদ-উল-আযহার জামাত অনুষ্ঠিত𝐏𝐎𝐋𝐈𝐂𝐄 𝐌𝐄𝐃𝐈𝐀 𝐂𝐄𝐋𝐋, 𝐂𝐇𝐀𝐍𝐃𝐏𝐔𝐑[চাঁদপুর, ...
28/05/2026

উৎসবমুখর পরিবেশে চাঁদপুর পুলিশ লাইন্স জামে মসজিদে পবিত্র ঈদ-উল-আযহার জামাত অনুষ্ঠিত
𝐏𝐎𝐋𝐈𝐂𝐄 𝐌𝐄𝐃𝐈𝐀 𝐂𝐄𝐋𝐋, 𝐂𝐇𝐀𝐍𝐃𝐏𝐔𝐑
[চাঁদপুর, ২৮ মে ২০২৬]
উৎসবমুখর পরিবেশে চাঁদপুর পুলিশ লাইন্স জামে মসজিদে পবিত্র ঈদ-উল-আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে। পবিত্র ঈদ-উল-আযহার আনন্দ ও ত্যাগের অনন্য মহিমায় উদ্ভাসিত হয়ে উঠুক মানুষের জীবন। মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা।
বৃহস্পতিবার (২৮ মে ২০২৬ খ্রিঃ) সকাল ০৭:৩০ ঘটিকায় জনাব মোঃ রবিউল হাসান (আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত), পুলিশ সুপার, চাঁদপুর, পুলিশ লাইন্স জামে মসজিদে পবিত্র ঈদ-উল-আযহার নামাজ আদায় করেন। এসময় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ, পুলিশ সদস্যগণ এবং বিপুল সংখ্যক মুসল্লি ঈদের নামাজে অংশগ্রহণ করেন।
নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং দেশের অব্যাহত অগ্রযাত্রা, সমৃদ্ধি এবং দেশবাসীর সুখ-শান্তি ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পরে পুলিশ সুপার মোঃ রবিউল হাসান মহোদয় সকল পুলিশ কর্মকর্তা ও সদস্য এবং মুসল্লিগণের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। See less

Address

Chandpur

Alerts

Be the first to know and let us send you an email when Chandpur District Police posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share