09/09/2026
চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত
৯ সেপ্টেম্বর ২০২৬ (বুধবার): আজ চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে, ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর ২ জন সৈনিক নিহত এবং ১ জন কর্মকর্তা গুরুতরভাবে আহত হয়েছেন।
এতে একজন ছিলেন নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের কৃতি সন্তান পিয়াস। পিয়াসের আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
দেশমাতৃকার সেবায় নিয়োজিত একজন বীর সন্তানকে হারানোর বেদনা সত্যিই অপূরণীয়।
আল্লাহ তায়ালা মরহুমের সকল ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তৌফিক দান করুন আমিন।
বার্তা প্রেরক
মোঃতৌহিদুল ইসলাম(তাওহীদ)
তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কবিরহাট উপজেলা শাখা।