Pirojpur Palli Bidyut Samity

Pirojpur Palli Bidyut Samity Pirojpur PBS

গ্রাম বাংলার আর্থ-সামাজিক উন্নয়নের ব্রত নিয়ে ১৯৮৬ সালে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি বিদ্যুৎবিতরণ কার্যক্রম শুরু করে। প্রতিষ্ঠার পর হতে ডিসেম্বর ২০২৪ খ্রিঃ পর্যন্ত অত্র সমিতি ৮,৪২১ কিঃ মিঃ লাইন নির্মাণের মাধ্যমে ৪ লক্ষ ৩৫ হাজার ৬ শত ৩১ জন বিভিন্ন শ্রেণীর গ্রাহককে সংযোগ প্রদান করেছে। সরকারি পরিকল্পনা মোতাবেক গ্রাম বাংলার প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দেয়ার লক্ষ্যে আমরা সততা ও নিষ্ঠার সাথে নির

লসভাবে কাজ করে যাচ্ছি। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর নিবিড় তদারকি এবং আমাদের আন্তরিক প্রচেষ্টায় সরকারি ঘোষণা মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে সমিতির ভৌগোলিক এলাকাভুক্ত সকল গ্রামে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দেয়া হয়েছে।

অদ্য ২৫/০৭/২০২৬ খ্রিঃ তারিখ রোজ শনিবার অত্র পবিসের জেনারেল ম্যানেজার মহোদয় সহ সদর দপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারীগণের উপ...
25/07/2026

অদ্য ২৫/০৭/২০২৬ খ্রিঃ তারিখ রোজ শনিবার অত্র পবিসের জেনারেল ম্যানেজার মহোদয় সহ সদর দপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারীগণের উপস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

অদ্য ২৩/০৭/২০২৬ খ্রিঃ তারিখে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির ৪৪৯ তম মাসিক ষ্টাফ সভা অনুষ্ঠিত হয়।
23/07/2026

অদ্য ২৩/০৭/২০২৬ খ্রিঃ তারিখে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির ৪৪৯ তম মাসিক ষ্টাফ সভা অনুষ্ঠিত হয়।

02/07/2026

সকলের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, সক্ষমতা বৃদ্ধির জন্য আগামী ০৫.০৭.২০২৬ খ্রিঃ তারিখ রবিবার খুলনা সেন্ট্রাল গ্রিড উপকেন্দ্রের মেইন বাস সেকশন -১ ও খুলনা সেন্ট্রাল - সাউথ লাইন -১ও২ পর্যায়ক্রমে সকাল ৬:০০ থেকে সন্ধ্যা ৬:৩০ পর্যন্ত বন্দ থাকবে। উক্ত সময় প্রায় ৭০ থেকে ৮০ মে:ও লোডশেড হতে পারে যা, বেনাপোল থেকে মংলা গ্রিড উপকেন্দ্র পযন্ত সকল গ্রিডের উপর প্রভাব ফেলবে। প্রয়োজনীয় লোড ম্যানেজমেন্ট সহ উক্ত কাজে সকলের সহযোগিতা একান্ত কাম্য। উল্লেখ্য এইসএসসি পরীক্ষা ও নামাজের জন্য শুক্রবার ও শনিবার সাটডাউন পাওয়া সম্ভব হচ্ছে না।

01/07/2026
বিদ্যুতের গ্রাহক পর্যায়ে সাম্প্রতিক সময়ে অন্যান্য মাসের তুলনায় জুন ২০২৬ মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিল পরিলক্ষিত হচ্ছে মর্...
01/07/2026

বিদ্যুতের গ্রাহক পর্যায়ে সাম্প্রতিক সময়ে অন্যান্য মাসের তুলনায় জুন ২০২৬ মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিল পরিলক্ষিত হচ্ছে মর্মে বিভিন্ন সূত্র হতে অভিযোগ পাওয়া যাচ্ছে। গ্রাহক হয়রানি লাঘবের নিমিত্ত অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়টি যথাযথভাবে পর্যবেক্ষণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও আওতাধীন ৮০ টি পল্লী বিদ্যুৎ সমিতি কাজ করে যাচ্ছে। এমতাবস্থায় সম্মানিত গ্রাহকবৃন্দকে অতিরিক্ত বিল সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতিতে সরাসরি অথবা হটলাইন নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

হটলাইন:
বাপবিবো এর কল সেন্টার- ১৬৮৯৯

---
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড

অদ্য ৩০/০৬/২০২৬ খ্রিঃ তারিখে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের কাউখালী উপজেলার বিভিন্ন এলাকায় বকেয়াধাী গ্রাহকদে...
30/06/2026

অদ্য ৩০/০৬/২০২৬ খ্রিঃ তারিখে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের কাউখালী উপজেলার বিভিন্ন এলাকায় বকেয়াধাী গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান পরিচালনা করা হয়।

অদ্য ২৮/০৬/২০২৬ খ্রিঃ তারিখে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের কদমতলা সহ বিভিন্ন এলাকায় বকেয়াধাী গ্রাহকদের বিদ্...
28/06/2026

অদ্য ২৮/০৬/২০২৬ খ্রিঃ তারিখে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের কদমতলা সহ বিভিন্ন এলাকায় বকেয়াধাী গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান পরিচালনা করা হয়।

25/06/2026

বাগেরহাট পবিস এর আওতায় বাগেরহাট গ্রীডের T-3 বাস এর রেডহট জনিত সমস্যা সমাধানকল্পে আজ ২৫/০৬/২৬ খ্রিঃ তারিখ বিকালে ০৪ ঘটিকা থেকে ০৬ ঘটিকা পর্যন্ত রক্ষণাবেক্ষণ করা হবে।
উক্ত কাজের জন্য বাগেরহাট পবিস এর ৫ টি ৩৩ কেভি ফিডার সহ পিরোজপুর পবিস এর একটি ৩৩ কেভি ফিডার এর মোট লোড ৩৫ মেগাওয়াট এর মত লোডসেড থাকবে।

অদ্য ২৩/০৬/২০২৬ খ্রিঃ তারিখে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিয়ানগর উপজেলার আওতাধীন বালিপাড়া , ইন্দুরকানী ও পাড়েরহাট এলাক...
23/06/2026

অদ্য ২৩/০৬/২০২৬ খ্রিঃ তারিখে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিয়ানগর উপজেলার আওতাধীন বালিপাড়া , ইন্দুরকানী ও পাড়েরহাট এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে বকেয়াধাী গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করন অভিযান পরিচালনা করা হয়।

21/06/2026

পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির সম্মানিত গ্রাহক সদস্যদের অবগতির জন্য বিজ্ঞপ্তি
আসসালামু আলাইকুম।
পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির সম্মানিত গ্রাহক সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারি নীতিমালা অনুযায়ী পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি নিজস্বভাবে বিদ্যুৎ উৎপাদন করে না। জাতীয় গ্রিড থেকে প্রাপ্ত বিদ্যুৎ গ্রহণ করে তা গ্রাহকদের মাঝে সুষমভাবে বিতরণ এবং সংশ্লিষ্ট সেবা প্রদান করে থাকে।
বর্তমানে গ্রীষ্মকালীন তীব্র দাবদাহের কারণে বিদ্যুতের চাহিদা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। অপরদিকে বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব এবং জাতীয় পর্যায়ে বিদ্যুৎ উৎপাদন হ্রাস পাওয়ায় অনেক সময় বাগেরহাট গ্রিডসহ বিভিন্ন উৎস থেকে চাহিদার তুলনায় প্রায় ৫০% বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছে। এর ফলে অনাকাঙ্ক্ষিত লোডশেডিং পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।
উল্লেখ্য, পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির নিজস্ব বিতরণ ব্যবস্থায় বর্তমানে কোনো কারিগরি ত্রুটি নেই। আমাদের কর্মকর্তা ও কর্মচারীগণ নিরবচ্ছিন্নভাবে সর্বোচ্চ গ্রাহকসেবা নিশ্চিত করার লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।
বর্তমানে খুলনা বিভাগীয় অঞ্চলে প্রায় ৪০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুতের ঘাটতি বিদ্যমান থাকায় লোডশেডিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। আশা করা যাচ্ছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে অতি শীঘ্রই পরিস্থিতির উন্নতি হবে এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে।
এ সময় সম্মানিত সকল গ্রাহক সদস্যকে ধৈর্য ও সহযোগিতা প্রদর্শনের জন্য বিনীত অনুরোধ জানানো যাচ্ছে।
সাময়িক এই অসুবিধার জন্য পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।
কর্তৃপক্ষ
পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি।

Address

Pirojpur Palli Bidyut Samity
Chittagong Division
8506

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801769404075

Alerts

Be the first to know and let us send you an email when Pirojpur Palli Bidyut Samity posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Pirojpur Palli Bidyut Samity:

Shortcuts

Share