22/05/2026
আদর্শ ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দায়িত্বশীলদের ভূমিকা অনস্বীকার্য — মাওলানা নূরুল করীম আকরাম
চট্টগ্রাম: আজ ২২ মে ২০২৬ ইংরেজি, শুক্রবার, বাদ জুমা ইসলামী আন্দোলন বাংলাদেশ হালিশহর থানার উদ্যোগে স্থানীয় বায়তুল করীম মাদরাসা অডিটোরিয়ামে দিনব্যাপী এক গুরুত্বপূর্ণ ‘দায়িত্বশীল তারবিয়াত’ (প্রশিক্ষণ কর্মশালা) অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ হালিশহর থানার সম্মানিত সভাপতি মুহাম্মদ শেখ সাব্বিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই তারবিয়াতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নূরুল করীম আকরাম।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা নূরুল করীম আকরাম বলেন, "ইসলামী সমাজ ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সর্বপ্রথম নিজেদেরকে যোগ্য, দক্ষ ও তাকওয়াবান হিসেবে গড়ে তুলতে হবে। একটি আদর্শ ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে তৃণমূলের দায়িত্বশীলদের ভূমিকা অনস্বীকার্য। আত্মশুদ্ধি, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ এবং কঠোর সাংগঠনিক শৃঙ্খলার মাধ্যমেই একটি মজবুত ইসলামী আন্দোলন গড়ে তোলা সম্ভব, যা দেশ ও জাতির ভাগ্য পরিবর্তনে নেতৃত্ব দেবে।"
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট গবেষক, বিশ্লেষক ও সংগঠক মুফতি শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম। তিনি উপস্থিত দায়িত্বশীলদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, দাওয়াতি কাজের প্রসার এবং সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে করণীয় সম্পর্কে দিকনির্দেশনামূলক ও গঠনমূলক আলোচনা পেশ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের প্রশিক্ষণ সম্পাদক মুফতি রিদওয়ানুল হক শামসী। তিনি কর্মীদের আত্মগঠন ও সাংগঠনিক রিপোর্টিংয়ের বিষয়ে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ শেখ সাব্বির উপস্থিত সকল দায়িত্বশীলকে ধন্যবাদ জানিয়ে বলেন, হালিশহর থানায় ইসলামী আন্দোলনের কাজকে আরও বেগবান করতে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় ইসলামের সুমহান বার্তা পৌঁছে দিতে আজকের এই তারবিয়াত একটি মাইলফলক হিসেবে কাজ করবে।"
তারবিয়াত কর্মসূচিতে হালিশহর থানার আওতাধীন বিভিন্ন ওয়ার্ডের বিপুল সংখ্যক দায়িত্বশীল ও কর্মীবৃন্দ অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বার্তা প্রেরক:
মো: ইলিয়াস
প্রচার সম্পাদক
ইসলামী আন্দোলন বাংলাদেশ, হালিশহর থানা।