20/03/2026
আলহামদুলিল্লাহ!
আগামীকাল পবিত্র ঈদ। আনন্দের এই মুহূর্তকে সামনে রেখে আমাদের ছোট্ট উদ্যোগটি আবারও এক ভালোবাসার গল্প হয়ে উঠেছে। সবার অল্প অল্প সহযোগিতা, ছোট ছোট উপহার—সব মিলিয়ে আমরা চেষ্টা করেছি কিছু অসহায় পরিবারের মুখে ঈদের হাসি ফোটাতে।
ভাবতে ভালো লাগে, আমাদের এই ক্ষুদ্র প্রয়াস কারো ঘরে আনন্দের আলো জ্বালাবে, কারো সন্তানের মুখে হাসি ফুটাবে। সত্যিই, মানবতার মতো সুন্দর কিছু আর নেই—আর সেই পথেই আমরা একসাথে হেঁটে চলেছি। 😊
“Aponder Uddhog”-এর সাথে যারা ছিলেন, পাশে ছিলেন—সকল মানবতার প্রেমিক ভাইয়া ও বোনদের জানাই অন্তরের গভীর থেকে কৃতজ্ঞতা। আপনাদের এই ভালোবাসা আর সহযোগিতাই আমাদের এগিয়ে যাওয়ার সাহস।
এই ঈদে আল্লাহ যেন আমাদের সকলের দোয়া কবুল করেন, আমাদের দান ও নিয়তকে কবুল করেন এবং সবাইকে সুখে-শান্তিতে রাখেন। 🤲
ঈদ মোবারক 🌙