11/07/2026
দর্পণ - ঐতিহ্যের ২০ বছরের প্রতিচ্ছবি
গৌরব, ঐতিহ্য ও অসংখ্য স্মৃতির পথচলা পেরিয়ে Greater Noakhali Students' Forum, CUET তার ২০তম বছরে পদার্পণ করেছে। দীর্ঘ দুই দশকের এই যাত্রায় ফোরামটি CUET-এর অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী আঞ্চলিক সংগঠন হিসেবে নিজস্ব অবস্থান সুদৃঢ় করেছে।
এই ঐতিহাসিক মাইলফলককে স্মরণীয় করে রাখতে ২০২৪–২০২৫ কার্যনির্বাহী কমিটির সার্বিক তত্ত্বাবধানে প্রকাশিত হয়েছে ফোরামের স্মারক ম্যাগাজিন "দর্পণ"।
"দর্পণ" শুধু একটি ম্যাগাজিন নয়; এটি আমাদের ২০ বছরের পথচলা, অর্জন, স্মৃতি, ভালোবাসা ও বন্ধনের এক অনন্য প্রতিচ্ছবি। এই প্রকাশনার মাধ্যমে ফোরামের দুই দশকের ইতিহাসকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার একটি আন্তরিক প্রয়াস করা হয়েছে। এতে স্থান পেয়েছে সম্মানিত অ্যালামনাই, মডারেটর, কার্যনির্বাহী কমিটির সদস্য এবং বর্তমান সদস্যদের মূল্যবান লেখা, স্মৃতিচারণ, শুভেচ্ছাবার্তা ও বিভিন্ন আয়োজন।
"GNSF AGM 2026"-এ সম্মানিত অ্যালামনাই, শিক্ষক, অতিথি এবং সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে "দর্পণ"-এর মোড়ক উন্মোচন করা হয়। এটি ফোরামের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।
এই স্মারক ম্যাগাজিনটি উৎসর্গ করা হয়েছে Greater Noakhali Students' Forum, CUET -এর সকল প্রাক্তন অ্যালামনাই, বর্তমান সদস্য এবং জুলাই গণঅভ্যুত্থানের সকল বীর যোদ্ধার প্রতি, যাঁদের আত্মত্যাগ ও অবদান আমাদের প্রেরণার উৎস।
দুই দশকের এই গৌরবময় যাত্রার সাক্ষী হতে পেরে আমরা গর্বিত। আগামী দিনগুলোতেও একই বন্ধন, ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনায় Greater Noakhali Students' Forum, CUET এগিয়ে যাবে—এই প্রত্যাশাই আমাদের।
২০ বছরের ঐতিহ্য, এক বন্ধনের নাম—দর্পণ।