SF News24

SF News24 আমাদের লক্ষ্য উদ্দেশ্য মানবতা,আদর্শের বীজ বুনে সত্যকে ফুটিয়ে তোলা।
(1)

আগামীকাল শেখ মোহাম্মদ মনির হায়দার ফুটবল একাডেমির গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট গ্রুপের ৩য় ম্যাচ,জমজমাট এই ম্যাচটি দেখতে সরা...
02/09/2026

আগামীকাল শেখ মোহাম্মদ মনির হায়দার ফুটবল একাডেমির গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট গ্রুপের ৩য় ম্যাচ,জমজমাট এই ম্যাচটি দেখতে সরাসরি চলে আসুন।
হেয়াকো বনানী ডিগ্রি কলেজ মাঠে।

স্মৃতিতে অমলিন মিনহাজ মাহমুদ 🖤কিছু শোক কখনো ভাষায় প্রকাশ করা যায় না। কিছু শূন্যতা কোনো শব্দ দিয়ে পূরণ করা সম্ভব নয়। সময় ...
02/09/2026

স্মৃতিতে অমলিন মিনহাজ মাহমুদ 🖤

কিছু শোক কখনো ভাষায় প্রকাশ করা যায় না। কিছু শূন্যতা কোনো শব্দ দিয়ে পূরণ করা সম্ভব নয়। সময় চলে যায়, দিন বদলায়—কিন্তু কিছু মানুষ হৃদয়ের এমন একটি জায়গা দখল করে থাকেন, যেখান থেকে তাঁদের স্মৃতি কখনো মুছে যায় না।

মিনহাজ মাহমুদ, স্বপ্নের ফটিকছড়ি পরিবারের কাছে তেমনই এক প্রিয় নাম।

তিনি ছিলেন SF News24-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক। তাঁর কর্ম, চিন্তা, ভালোবাসা ও মানুষের প্রতি দায়বদ্ধতা আমাদের মাঝে তাঁর স্মৃতিকে চিরস্থায়ী করে রেখেছে।

আজ তাঁর জন্মদিন। গত বছর এই দিনটি আমরা উদযাপন করেছিলাম আনন্দ, ভালোবাসা ও অসংখ্য শুভকামনায়। অথচ এক বছর পর একই দিনটি আমাদের সামনে এসেছে গভীর শোক ও বেদনার স্মৃতি হয়ে।

জীবন কতটা অনিশ্চিত, মিনহাজের চলে যাওয়া আমাদের আবারও তা মনে করিয়ে দেয়। মহান আল্লাহ হয়তো তাঁর প্রিয় বান্দাকে আমাদের চেয়েও বেশি ভালোবাসতেন, তাই তাঁকে আগেই নিজের কাছে ডেকে নিয়েছেন। কিন্তু তাঁর চলে যাওয়ার ক্ষত, তাঁর রেখে যাওয়া স্মৃতি এবং তাঁকে হারানোর শূন্যতা আমাদের হৃদয়ে আজও অমলিন।

স্বপ্নের ফটিকছড়ি পরিবার মিনহাজকে কখনো ভুলবে না।
তাঁর স্মৃতি আমাদের পথচলায় অনুপ্রেরণা হয়ে থাকবে, তাঁর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা থাকবে আজীবন।

এই বিশেষ দিনে আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি,

"আল্লাহ আমাদের প্রিয় মিনহাজ মাহমুদকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন, তাঁর কবরকে নূরে পরিপূর্ণ করুন এবং তাঁর সকল ভুল-ত্রুটি ক্ষমা করে দিন"।

আল্লাহ তাঁর পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের এই শোক সহ্য করার শক্তি দান করুন।

শুভ জন্মদিন, প্রিয় মিনহাজ।
তুমি নেই, তবুও আমাদের স্মৃতিতে তুমি চিরকাল আছো।

— স্বপ্নের ফটিকছড়ি পরিবার

31/08/2026

পশ্চিম ভূজপুর মৌজায় "ফটিকছড়ি উত্তর" উপজেলার সদর প্রতিষ্ঠার প্রজ্ঞাপনের উপর আদালতের জারি করা স্থিতি-অবস্থার বিরুদ্ধে ভূজপুরের চেয়ারম্যান জনাব শাহজাহান চৌধুরী কর্তৃক মাননীয় আপীল বিভাগের চেম্বার জজ আদালতে দায়ের করা CMP No. 908/2026 বর্তমান অবস্থায় অচল বলে আজ আদেশ দিলো মাননীয় চেম্বার জজ আদালত। আলহামদুলিল্লাহ!!

অধিকার হরণকারীদের ষড়যন্ত্র সফল হবে না॥যারা সুপরিকল্পিতভাবে (Meticulously Designed) ২০০৭ সালে দাঁতমারা তদন্ত কেন্দ্রকে থ...
31/08/2026

অধিকার হরণকারীদের ষড়যন্ত্র সফল হবে না॥

যারা সুপরিকল্পিতভাবে (Meticulously Designed) ২০০৭ সালে দাঁতমারা তদন্ত কেন্দ্রকে থানায় উন্নীত হতে না দিয়ে ১৫ কিলোমিটার দক্ষিণে একটি ইউনিয়নের নামে ‘ভুজপুর থানা’ প্রতিষ্ঠা করেছিলেন এবং উত্তর ফটিকছড়ির বৃহত্তর জনগোষ্ঠীর ন্যায্য অধিকার হরণ করেছিলেন, তারাই আজ আবার ২০২৬ সালে ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তরকে জনগণের ন্যায্য অবস্থান থেকে সরিয়ে নেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত।

এ অভিযোগ কোনো কল্পনা নয়, কোনো আবেগের বহিঃপ্রকাশও নয়। তাঁদের বিভিন্ন সময়ের বক্তব্য, অবস্থান ও কর্মকাণ্ডই প্রমাণ করে যে একই চিন্তা, একই মানসিকতা এবং একই স্বার্থগোষ্ঠী এখনও সক্রিয় রয়েছে। জনগণের অধিকারকে উপেক্ষা করে নিজেদের সুবিধামতো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার প্রবণতা এখনও শেষ হয়ে যায়নি।

কিন্তু তারা একটি বিষয় উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে—২০০৭ সাল আর ২০২৬ সাল এক নয়।

গত ১৯ বছরে উত্তর ফটিকছড়ির ভৌগোলিক, অর্থনৈতিক ও কৌশলগত গুরুত্ব বহুগুণ বৃদ্ধি পেয়েছে। উত্তর ফটিকছড়ির বুক চিরে নির্মিত ঢাকা–খাগড়াছড়ি মহাসড়ক জাতীয় ও আন্তর্জাতিক যোগাযোগের নতুন দিগন্ত উন্মোচন করেছে। খাগড়াছড়ি–হেয়াকো–পেলাগাজীর দীঘি সড়ক আন্তজেলা সড়কে উন্নীত হয়েছে। এ অঞ্চলে রয়েছে এশিয়ার বৃহত্তম রাবার বাগান, সাতটি চা বাগান এবং সম্ভাবনাময় সিমুতাং গ্যাসক্ষেত্র। রাষ্ট্রের রাজস্ব আয়ে উত্তর ফটিকছড়ির অবদান অনস্বীকার্য।

তবুও যদি উত্তর ফটিকছড়ির জনগণের ন্যায্য অধিকার অস্বীকার করা হয়, তাহলে তা হবে ইতিহাসের পুনরাবৃত্তি এবং নতুন প্রজন্মের সঙ্গে আরেকটি অন্যায়। যা এ প্রজন্ম মেনে নেবে না।

আরেকটি বাস্তবতা তারা ভুলে গেছেন। বিশেষ পরিস্থিতির সুযোগ নিয়ে ‘ভুজপুর থানা’ প্রতিষ্ঠা করা সম্ভব হলেও তা উত্তর ফটিকছড়ির জনগণ কোনোদিন হৃদয় থেকে মেনে নেয়নি। এমনকি সর্বদক্ষিণের সুয়াবিল ইউনিয়নের সাধারণ জনগণও সেই বাস্তবতাকে নিজেদের অর্জন বলে মনে করেনি। তাই আজ উপজেলার নাম হয়েছে “ফটিকছড়ি উত্তর”। এটি কোনো ব্যক্তি, গোষ্ঠী বা ইউনিয়নের নয়; এটি একটি অঞ্চলের পরিচয়, একটি জনগোষ্ঠীর আত্মপরিচয় এবং দীর্ঘ সংগ্রামের ফসল।

আমরা স্পষ্ট করে বলতে চাই—গুটিকয়েক মানুষের ব্যক্তিগত ইচ্ছা-অনিচ্ছার কাছে সাড়ে চার ইউনিয়নের মানুষের মৌলিক, গণতান্ত্রিক ও প্রশাসনিক অধিকার জিম্মি থাকতে পারে না।

২০২৬ সালের প্রজন্ম সচেতন। তারা তথ্য জানে, ইতিহাস জানে এবং নিজেদের অধিকার সম্পর্কেও সচেতন। তারা অন্যায়কে অন্যায় বলার সাহস রাখে। তারা বৈষম্যকে উন্নয়ন বলে মেনে নেবে না, অধিকার হরণকে বাস্তবতা বলে গ্রহণ করবে না।

আমরা সংঘাত চাই না, বিভেদ চাই না। আমরা চাই ন্যায়ভিত্তিক সমাধান। আমরা চাই যুক্তি, বাস্তবতা, জনস্বার্থ ও গণমানুষের অধিকারকে প্রাধান্য দেওয়া হোক।

অতীতের ভুল সিদ্ধান্তকে আঁকড়ে ধরে ভবিষ্যৎ নির্মাণ করা যায় না। অতীত থেকে শিক্ষা নিয়ে ন্যায় ও সুবিচারের পথে এগিয়ে যাওয়াই সভ্যতার লক্ষণ।

সুতরাং, জনগণের ন্যায্য অধিকার জনগণের কাছে ফিরিয়ে দিন। ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর উত্তরে স্থানান্তরের যৌক্তিক ও ন্যায্য প্রক্রিয়ায় বাধা সৃষ্টি না করে সহযোগিতা করুন। আসুন, সংকীর্ণ স্বার্থের ঊর্ধ্বে উঠে এমন একটি ফটিকছড়ি উত্তর উপজেলা গড়ে তুলি, যা হবে ন্যায়, সমতা, গণঅধিকার এবং জনকল্যাণের প্রতীক।

অধিকারের প্রশ্নে আপস নয়।
ন্যায়ের প্রশ্নে নীরবতা নয়।
জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।

বালুটিলা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব মোঃ শামসুদ্দিন। নবনির্বাচিত সভাপতি জনাব মোঃ শামসুদ...
23/08/2026

বালুটিলা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব মোঃ শামসুদ্দিন।

নবনির্বাচিত সভাপতি জনাব মোঃ শামসুদ্দিন মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

তারিখ: ২৩ আগস্ট, ২০২৬

সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাইকেউ কেউ ২০০৭ সালে দেশের বিশেষ পরিস্থিতির সুযোগ নিয়ে আমাদের উত্তরের দাঁতমারা তদন্ত ক...
22/08/2026

সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই

কেউ কেউ ২০০৭ সালে দেশের বিশেষ পরিস্থিতির সুযোগ নিয়ে আমাদের উত্তরের দাঁতমারা তদন্ত কেন্দ্রকে থানায় উন্নীত না করে অন্যায়ভাবে ১৫ কিলোমিটার দক্ষিণে সরিয়ে ভুজপুরকে থানা বানানোর জন্য সর্বদক্ষিণের সুয়াবিল ইউনিয়নকে যুক্ত করার কূটকৌশলকে আজও সফলতা হিসেবে প্রচার করছেন।

এই অন্যায় ও জুলুমকে ভিত্তি করে এখন আবার বলা হচ্ছে— “থানা যেখানে, উপজেলা সদরও সেখানে বা থানার পাশেই হতে হবে।” এ ধরনের বক্তব্যের মাধ্যমে ২০০৭ সালের অন্যায় সিদ্ধান্তকে বৈধতা দেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে। যারা এ প্রচারণা করছেন, তারা মূলত সেই অন্যায়, জুলুম ও ধোঁকাবাজিকে প্রতিষ্ঠিত করার কৌশলেই লিপ্ত রয়েছেন।

তাদের উদ্দেশ্যে বলতে চাই— ২০০৭ সালে রাষ্ট্রীয় নির্বাহী ক্ষমতার অপব্যবহার করে সংঘটিত অন্যায়, জুলুম ও প্রতারণা সর্বদক্ষিণের সুয়াবিল ইউনিয়নবাসী এবং উত্তর ফটিকছড়ির তিন ইউনিয়নের মানুষ একদিনের জন্যও মন থেকে মেনে নেয়নি, আজও মেনে নেয় না এবং ভবিষ্যতেও মেনে নেবে না। উল্লিখিত চার ইউনিয়নের জনগণ গত ১৯ বছর ধরে নানাভাবে এ জুলুমের প্রতিবাদ করে আসছে এবং এর নেপথ্য কারিগরদের বিচারের দাবি জানিয়ে আসছে।

আজও আমরা দৃঢ়ভাবে দাবি জানাই— যারা রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে জনগণের ওপর এ অন্যায় চাপিয়ে দিয়েছে, তাদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

যারা আজ আইনের দোহাই দিয়ে জনগণকে আইন শেখানোর চেষ্টা করছেন, তাদের স্মরণ করিয়ে দিতে চাই— মানুষের জন্য আইন, আইনের জন্য মানুষ নয়। মানুষের প্রয়োজনেই আইন সৃষ্টি হয়, মানুষের কল্যাণেই আইনের পরিবর্তন, পরিমার্জন, সংযোজন, বিয়োজন ও সংশোধন করা হয়। তাই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি—

“সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।”

আরেকটি বিষয় ইচ্ছাকৃতভাবে সামনে আনা হচ্ছে— থানার পাশেই উপজেলা সদর হতে হবে। কিন্তু প্রশ্ন হলো, কোন আইনে বলা আছে যে উপজেলা সদর থানার গা ঘেঁষেই হতে হবে? থানার পাশে বলতে কি থানার ওপরই সেটি স্থাপন করতে হবে? আপনারা কি জনগণকে পুরো আইনটি দেখাচ্ছেন? অন্যান্য শর্তগুলো কেন গোপন রাখছেন? গেজেটে থানার পুনর্গঠনের বিষয়ও তো উল্লেখ রয়েছে, সেটি কেন বলছেন না? বিকল্প সম্ভাবনাগুলো কেন সামনে আনছেন না? মানচিত্র বিকৃত করার প্রয়োজনই বা কেন হলো?

ছয় ইউনিয়নের মধ্যে সাড়ে চার ইউনিয়নের মানুষ কি কিছুই বোঝে না? আর দেড় ইউনিয়নের মানুষই কি সমস্ত জ্ঞান-বুদ্ধির একমাত্র অধিকারী? এ ধরনের দাম্ভিকতা ও আত্মঅহমিকা পরিহার করুন।

যে কালো চশমা পরে জনগণের ন্যায়সঙ্গত আন্দোলনকে তুচ্ছ-তাচ্ছিল্য করছেন, আইনের ফাঁকফোকর দেখিয়ে জনগণের দাবি খাটো করার চেষ্টা করছেন, তাতে শেষ রক্ষা হবে না। দিন শেষে জনগণের কাছেই ফিরে আসতে হবে, জনতার কাতারেই দাঁড়াতে হবে।

ইতিহাস সাক্ষী— জনগণের শক্তির কাছে অন্যায়, ষড়যন্ত্র ও প্রভাবশালী গোষ্ঠীর অপচেষ্টা বারবার পরাজিত হয়েছে। এবারও হবে।

জনগণ আবারও সেটাই প্রমাণ করবে, ইনশাআল্লাহ।

21/08/2026

🎓 SSC-এর পর করণীয় কী? কোথায় ভর্তি হবো?

SSC পরীক্ষার পর শিক্ষার্থীদের সামনে সবচেয়ে বড় প্রশ্ন—কোন কলেজে ভর্তি হবো, কোন গ্রুপ নেবো এবং ভবিষ্যৎ কীভাবে পরিকল্পনা করবো?

🔴 এসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে SF News24-এর বিশেষ লাইভ।

📚 সঠিক সিদ্ধান্ত নিতে লাইভে যুক্ত থাকুন এবং আপনার প্রশ্ন কমেন্টে জানান।

21/08/2026

উত্তর ফটিকছড়িতে নবী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হচ্ছে।

21/08/2026

আহলে সুন্নাত ওয়াল জামাত ২নং দাঁতমারা ইউনিয়ন কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী ২০২৬ পালিত হচ্ছে।

Address

Heyako-chattogram
Chittagong
4350

Alerts

Be the first to know and let us send you an email when SF News24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to SF News24:

Shortcuts

Share