11/10/2026
বক্তৃতার মঞ্চ থেকে বিটিভির বিতর্ক—সবখানেই আমাদের ক্যাডেটের জয়রথ! 🏆🎤
বিটিভি চট্টগ্রাম কেন্দ্র আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় (পক্ষ দল) ও চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মুখোমুখি লড়াইয়ে আমাদের স্কুলকে প্রতিনিধিত্ব করে দ্বিতীয় বক্তা হিসেবে দারুণ যুক্তি উপস্থাপন করেছে আমাদের NGHS BNCC Platoon-এর গর্ব, ক্যাডেট কর্পোরাল চয়ন বড়ুয়া!
বিদ্যালয়ের গন্ডি পেরিয়ে বিভিন্ন ব্যাটালিয়ন ও রেজিমেন্ট ক্যাম্পে সাংস্কৃতিক কর্মকাণ্ড, বিতর্ক এবং উপস্থিত বক্তৃতায় ৩টি মেডেল অর্জন করে সে ইতোমধ্যে আমাদের বিএনসিসি প্লাটুনের নাম উজ্জ্বল করেছে। বিতর্ক দল ও চয়নের জন্য রইল অনেক শুভকামনা!