আল-মুসাইদাহ ফাউন্ডেশন

আল-মুসাইদাহ ফাউন্ডেশন একটি মানবিক সংগঠন, সমাজের কল্যানের জন্য কাজ করাই এইটার মূল উদ্দেশ্য। It is a humanitarian organization, its main purpose is to work for social welfare.
(2)

The Prophet, upon be peace, said: “The believer’s shade on the Day of Resurrection will be his charity.” (Al-Tirmidhi)

03/09/2026

আল-মুসাইদাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ছোট্ট একটি প্রচেষ্টা।

আজকের এই সহায়তাটি আমাদের একজন সম্মানিত উপদেষ্টার পক্ষ থেকে ভালোবাসার উপহার হিসেবে প্রদান করা হয়েছে। কুলসুম আপু তাঁর দুই সন্তানকে নিয়ে অত্যন্ত কষ্টের মধ্যে জীবন ও জীবিকা পরিচালনা করছেন। তাঁর পরিবারের পাশে দাঁড়াতে আজকের এই ছোট্ট সহযোগিতা।

আমাদের এই উদ্যোগের মূল উদ্দেশ্যঅসহায় মানুষের মুখে একটু হাসি ফোটানো এবং কঠিন সময়ে তাদের পাশে থাকা।

আল্লাহ তাআলা এই সামান্য প্রচেষ্টাকে কবুল করুন এবং যাঁরা অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন, তাঁদের দান ও সহযোগিতায় বরকত দান করুন। আমিন।

আল-মুসাইদাহ ফাউন্ডেশন
মানবতার সেবায়, মানুষের পাশে।

জালালাবাদ তা‘লীমুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার সম্মানিত ছাত্র-ছাত্রীদের জন্য আল-মুসাইদাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে একবেলা খাব...
01/09/2026

জালালাবাদ তা‘লীমুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার সম্মানিত ছাত্র-ছাত্রীদের জন্য আল-মুসাইদাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে একবেলা খাবারের আয়োজন করা হয়েছে।

আলহামদুলিল্লাহ, মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থী ও এতিম শিশুদের সঙ্গে একবেলার খাবার ভাগ করে নিতে পেরে আমরা আনন্দিত ও কৃতজ্ঞ।

আমাদের এই ছোট্ট উদ্যোগ যেন তাদের মুখে হাসি ফোটাতে পারে এবং তাদের শিক্ষাজীবনে সামান্য হলেও আনন্দ বয়ে আনে এটাই আমাদের প্রত্যাশা।

আল্লাহ তাআলা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা কবুল করুন এবং ভবিষ্যতে আরও বেশি মানুষের পাশে দাঁড়ানোর তাওফিক দান করুন। আমিন।

আল-মুসাইদাহ ফাউন্ডেশন
মানবতার সেবায়, মানুষের পাশে।

আল-মুসাইদাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে  অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য ভালোবাসার খাবার বিতরণ করা হয়েছে।এই মহতী কাজে যারা প...
31/08/2026

আল-মুসাইদাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য ভালোবাসার খাবার বিতরণ করা হয়েছে।

এই মহতী কাজে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, মহান আল্লাহ তাআলা তাদের সবাইকে উত্তম প্রতিদান দান করুন।

মানবতার সেবায় আল-মুসাইদাহ ফাউন্ডেশন সবসময় অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করে যাবে, ইনশাআল্লাহ।

প্রতি মাসের শেষ শনিবারের আয়োজন। মানুষের মাঝে খাবার বিতরণ নয়, বরং মানুষের সঙ্গে আনন্দ ভাগ করে নিয়ে একবেলার খাবারের আয়োজন ...
30/08/2026

প্রতি মাসের শেষ শনিবারের আয়োজন।

মানুষের মাঝে খাবার বিতরণ নয়, বরং মানুষের সঙ্গে আনন্দ ভাগ করে নিয়ে একবেলার খাবারের আয়োজন ভালোবাসা, মানবিকতা ও সহমর্মিতার এক সুন্দর উদ্যোগ।

আলহামদুলিল্লাহ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে একবেলার খাবার তুলে দিতে আমাদের এই আয়োজন।

29/08/2026

আজ মাসের শেষ শনিবার❤️

29/08/2026

আলহামদুলিল্লাহ প্রতি মাসে শেষ শনিবারের আয়োজন।

প্রতি মাসের শেষ শনিবারের আয়োজন। আগামীকাল প্রতি মাসের শেষ শনিবার উপলক্ষে আল-মুসাইদাহ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় গরিব, অসহায়...
28/08/2026

প্রতি মাসের শেষ শনিবারের আয়োজন।

আগামীকাল প্রতি মাসের শেষ শনিবার উপলক্ষে আল-মুসাইদাহ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এক বিশাল খাবারের আয়োজন করা হয়েছে।

আপনিও চাইলে এই মহতী আয়োজনে অংশগ্রহণ করে অসহায় মানুষের মুখে একবেলার খাবার তুলে দেওয়ার এই মানবিক উদ্যোগের অংশীদার হতে পারেন।

আপনাদের সামান্য সহযোগিতাই একজন অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারে। আপনাদের ভালোবাসা ও সহযোগিতাই আমাদের মানবিক কার্যক্রমগুলোকে আরও এগিয়ে নেওয়ার অনুপ্রেরণা।

যোগাযোগ ও বিকাশে সহযোগিতার জন্য:
বিকাশ নম্বর: ০১৮১৭১১৭৭২২

আল-মুসাইদাহ ফাউন্ডেশন
মানবতার সেবায়, মানুষের পাশে ।

অসহায় শিশুদের মুখে হাসি ফোটানোর এক সুন্দর আয়োজন। বিসমিল্লাহির রাহমানির রাহিম।আলহামদুলিল্লাহ। অপরাজেয় বাংলাদেশের অসহায় শি...
27/08/2026

অসহায় শিশুদের মুখে হাসি ফোটানোর এক সুন্দর আয়োজন।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

আলহামদুলিল্লাহ।

অপরাজেয় বাংলাদেশের অসহায় শিশুদের জন্য একবেলা মেহমানদারির সুযোগ ও সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদের দান করেছেন।

আল-মুসাইদাহ ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা সৈকত ভাইয়ের শ্রদ্ধেয় মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আয়োজন করা হয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান।

শিশুদের মুখের হাসি, আনন্দ ও তৃপ্তিই আমাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। তাদের সঙ্গে কিছুটা সময় কাটানো, তাদের মুখে হাসি ফোটানো এবং ভালোবাসা ভাগ করে নেওয়ার মধ্যেই যেন মানবতার সবচেয়ে সুন্দর প্রকাশ।

আমরা বিশ্বাস করি, মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবসময় বড় কিছু প্রয়োজন হয় না একটু ভালোবাসা, সামান্য সহযোগিতা আর একটি হাসিই কখনো কখনো হয়ে ওঠে কারও জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি।

আল্লাহ তাআলা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন এবং ভবিষ্যতেও অসহায়, সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন।

সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য, মানবতার কল্যাণে এবং অসহায় মানুষের পাশে আজীবন কাজ করে যেতে পারি।

আল-মুসাইদাহ ফাউন্ডেশন
মানবতার কল্যাণে, অসহায়ের পাশে ❤️

শাহে মদিনা তাজবিদুল কুরআন সুন্নিয়া মাদ্রাসা ও এতিমখানায় আল-মুসাইদাহ ফাউন্ডেশনের এক শুভাকাঙ্ক্ষী ছোট ভাইয়ের শ্রদ্ধেয় ...
26/08/2026

শাহে মদিনা তাজবিদুল কুরআন সুন্নিয়া মাদ্রাসা ও এতিমখানায় আল-মুসাইদাহ ফাউন্ডেশনের এক শুভাকাঙ্ক্ষী ছোট ভাইয়ের শ্রদ্ধেয় মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে একবেলার মেহমানদারির আয়োজন করা হয়েছে।

আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি

আল্লাহ তাআলা সম্মানিত দাতার এই সদকা কবুল করুন, তাঁর রিজিকে বরকত দান করুন, তাঁর পরিবারকে সুখ-শান্তিতে রাখুন এবং এতিম শিশুদের মুখের এই হাসিকে তাঁর নাজাতের উসিলা হিসেবে কবুল করুন।

আমীন, ইয়া রাব্বাল আলামীন।

আল-মুসাইদাহ ফাউন্ডেশন
মানবতার সেবায়, আল্লাহর সন্তুষ্টির প্রত্যাশায়।

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when আল-মুসাইদাহ ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to আল-মুসাইদাহ ফাউন্ডেশন:

Shortcuts

Share