Desperately Seeking - Rangunia

Desperately Seeking - Rangunia Desperately Seeking - Rangunia (DSR)

08/02/2024

দোভাষী বাজার মা মণি ডায়াগনস্টিক এর নাম্বারটা দিতে পারবেন কেউ?
ডাক্তারের সিরিয়াল নেয়ার নাম্বারটা!

30/11/2023

তুমি তো সেটাই চাও, যেটা তোমার ভালো লাগে ! আর আল্লাহপাক তোমাকে সেটাই দেন, যেটা তোমার জন্য ভালো হয় । MQM

রঙ ফর্সাকারী ১৭টি ক্রিম নিষিদ্ধ করা হয়েছে।যারা এগুলো ব্যবহার করছেন জেনে রাখুন, এগুলো আপনাকে ক্ষণিকের জন্য ফর্সা দেখায়। ক...
13/07/2022

রঙ ফর্সাকারী ১৭টি ক্রিম নিষিদ্ধ করা হয়েছে।
যারা এগুলো ব্যবহার করছেন জেনে রাখুন, এগুলো আপনাকে ক্ষণিকের জন্য ফর্সা দেখায়। কিন্তু দীর্ঘদিন ব্যবহারে আপনার ত্বকের মারাত্মক ক্ষতি হয়। বাজারে এগুলো পেলে বিক্রেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয় ভোক্তা অধিদপ্তর। এগুলো ক্ষণিকের জন্য ব্যবহার করে দীর্ঘদিনের ক্ষতি করবেন না। নিষিদ্ধ পণ্য ক্রয় করা বেআইনি। বেআইনি কাজ থেকে বিরত থাকা নাগরিক দায়িত্ব।

12/07/2022

কর্ণফুলী নদী 👌

28/10/2020

শুনলাম কোন কোন দেশ নাকি এরকম একটা জঘন্য বিষয়েও ফ্রান্সকে সমর্থন করে হ্যাশট্যাগ ব্যবহার করে আলোচনায় চলে আসছে!!
চলুন কমেন্ট এবং পোষ্টের মাধ্যমে বয়কট ফ্রান্সের হ্যাশট্যাগ গুলোই হোক বাংলাদেশে আজকের সব চাইতে ট্রেন্ড। তাহলে শুরু করা যাক?



❤️
❤️






💙💚💜

লকডাউনের মিথ্যা গুজবে কান দেবেন না-----------------------------------------------------------------------------বিভিন্ন স...
26/09/2020

লকডাউনের মিথ্যা গুজবে কান দেবেন না
-----------------------------------------------------------------------------
বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই মর্মে গুজব ছড়ানো হচ্ছে যে আমিরাতে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে আগামী রবিবার থেকে আবারো লকডাউন জারি করা হচ্ছে। ইউ এ ই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ ধরনের গুজব নাকচ করে দেয়া হয়েছে এবং মিথ্যা গুজব রটনাকারীদের হুশিয়ার করে বলা হয়েছে যে এ ধরণের গুজব যারা ছড়াবেন তাদের বিরূদ্ধে ইউএই ফেডারেল আইন অনুযায়ী ১ বছরের কারাদন্ডের বিধান রয়েছে। এতে সঠিক খবরা-খবর এর জন্য নির্ভরযোগ্য সূত্রের আশ্রয় নিতে বলা হয়েছে।

কলঙ্কের নাম যদি প্রদীপ, লিয়াকতরা হয়, অনুপ্রেরণার নাম এ.এস.পি শামিম আনোয়ার,ওসি মুহাম্মদ মহসিন ,  কনস্টেবল শওকত হোসাইন। মা...
19/09/2020

কলঙ্কের নাম যদি প্রদীপ, লিয়াকতরা হয়, অনুপ্রেরণার নাম এ.এস.পি শামিম আনোয়ার,ওসি মুহাম্মদ মহসিন , কনস্টেবল শওকত হোসাইন। মানবিকতা ও পেশাদারিত্বের উৎকৃষ্ট উদাহরণ এই তিন পুলিশ সদস্য। দেশের আনাচে-কানাচে তাঁদের মত অল্প কয়েকজন আদর্শবান পুলিশ সদস্য আছেন। তাঁরা যেন পুরো পুলিশ ডিপার্টমেন্টকে দেখিয়ে দিতে চান কোমলে কঠিনে মিলিয়েই পুলিশ, আর পুলিশ নিয়োজিত জনগণের সেবায়। ক্ষমতা আর লোভ তাদের ছুঁতে পারেনি। তাদের কাছ থেকে এই ডিপার্টমেন্টের সবার অনেক বেশি কিছু শেখার আছে। আর শিক্ষা কোন গন্ডিতে বাঁধা নেই।

❤😍❤

14/09/2020

চাকরী খুজছেন !!! তবে কিছু তথ্য আপনার জানা দরকার...

1) সাভার...আশুলিয়া....বাইপেল, গাজীপুর চৌরাস্তা, ইউনিক বাসস্ট্যান্ড এই সব address যাঁরা দিবে ভূলেও তারা এই সব জায়গায় যাবেন না। এছাড়া বিভিণ্ণ এলাকায় 12000-20000 টাকা বেতনের job সার্কুলার দেয়। এনারা বিভিন্ন fake id থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। এবং বলেন কোনো জামানত লাগবে না। আপনি ভরসা করে যাবেন তখন আপনার কাছে 3500 টাকা চাওয়া হবে। আর আপনাকে বলা হবে এটা আপনার unifrom আর খাবারের জন্য 50% advance চাওয়া হচ্ছে। আপনার কাছে টাকা না থাকলে ওনারা বলবেন সমস্যা নাই আমি দিয়ে দিচ্ছি (আলগা পিরিত)। আপনার কাছে যা আছে তাই দিয়ে ফরম টা পূরন করেন। আপনি 200-300 টাকা দিয়ে ফরম পূরন করবেন। ওটা ওরা সাথে সাথেই গিলে ফেলবে। এবার আপনাকে বলা হবে আপনি বাকি টাকা কারো কাছ থেকে manage করে নিয়ে আসেন। ওখানে বসেই আপনার ব্রেন ওয়াশ হয়ে যাবে। এবার আপনি হয়তো কারো কাছে ফোন করবেন টাকার জন্য....সে হয়তো আপনাকে বলবে ভাই চলে আয় এগুলো ভুয়া হয়। এবার আপনি তাদের বলবেন ভাই আমি job করবো না আমার 300 টাকা back দেন। এবার ওনারা বলবে ওটা তোহ ফেরত হবে না...ওটা ফরম পূরণের জন্য।

মনে রাখবেন job এর জন্য কোনো টাকা লাগে না।

2) অনলাইনে job...প্রতিদিন 300-400 ইনকাম কাজ শিখতে পারবেন 5 মিনিটে। add fee নাই কিণ্তু ফরম পূরন করতে 200 টাকা লাগে dont forget it
যেটা সহজেই হয় তা কখনো স্থায়ী হয়না।

3)কখনোই কোথাও টাকা দিবেন তোহ ফেঁসে যাবেন।

4) এনাদের লোক নেয়া কখনো শেষ হয়না তবুও ঢাকা শহরে এতো বেকার.এনারা always ফেক আইডি use করতে স্বচ্ছন্দবোধ করেন।

5)ভূলেও যদি এমন কোনো অফিসে টাকা ছাড়া join করতে পারেন তবুও প্রথম দিন অফিসে গিয়েই চারদিক লক্ষ রাখবেন যে ওনারা আরো লোক নিচ্ছেন কিনা.... বা আপনাকে যদি বিজ্ঞাপনের মাধ্যমে লোক manage করতে বলে তবে বুঝে নেবেন এরা মানুষ নিচ্ছে টাকার জন্য।এদের লোক নেয়া বন্ধই হয়না।

6) ইন্সুরেন্স কোম্পানি গুলো তে ভূলে ও ঢুকবেন না। কারন এরা 12000-15000 টাকা salary দিয়ে আপনাকে নিয়ে প্রথমে আপনাকে দিয়েই একটা ইন্সুরেন্স করিয়ে নিবে। আর 15 দিন সময় দিবে আপনাকে আরো 4-5 টা ইন্সুরেন্স খোলার টার্গেট দিবে। না পারলে আপনার job শেষ। মাঝখান থেকে আপনার 15 দিনের যাতায়াত এর টাকার বাঁশ তোহ খাবেন আরো ইন্সুরেন্স করার টাকা ও back পাবেননা। job দেবার নাম করে এনারা ইন্সুরেন্স করিয়ে নেন।

7) বসুন্ধরা শপিং কমপ্লেক্স, এয়ারপোর্ট...সিঙ্গার শো রুম....ওয়ালটন...এসব জায়গায় আপনার job এর কথা বলা হবে কিন্তু আপনার interview হবে সাভার/আশুলিয়া/বাইপেল বাসস্ট্যান্ড এই এরিয়া তে। ভাই রে সব ভুয়া। কারন এসব জায়গায় লোক নেয় পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে বা পরিচিত লোকের মাধ্যমে।

8)বেশির ভাগ job গুলোতে বলা হয়ে থাকে....থাকা ফ্রি খাওয়ার সুব্যবস্থ। এতো সহজ ক্যামনে ভাই ক্যামনে ওদের উদ্দেশ্য শুধু কোনো ভাবে একবার আপনাকে ওদের অফিসে নেয়া। বাকিটা ইতিহাস। মানে আপনার ব্রেন ওয়াশ ভাইয়া/আপু যেখানে আসলেই আপনার job হবে সেখানে তারা আপনার সংগে গল্প করে ব্রেন ওয়াশ করবেনা। আপনার cv দেখবে। কিছু প্রশ্ন করবে। then জব হলে আপনাকে 2-4 দিন পর ফোন করে বলবে আগামী এতো তারিখ থেকে join করবেন।

যাঁরা চাকরী খোজে তারা নিজের খাওয়ার টাকা দিয়ে interview দিতে যাওয়ার ভাড়ার জোগান দেন। তার পরিবার হয়তো অনেক আশা নিয়ে বসে থাকে আমার ছেলে/মেয়ে interview দিতে গেছে আল্লাহ ওর চাকরী টা যেনো হয়ে যায়। হয়তো interview দিতে যাবার টাকা টা তার বাবা মা অনেক কষ্টে manage করে পাঠান। আর সেখানে কিছু লোক এসব বেকার ছেলে মেয়েদের অসহায়তার সুজোগ নিয়ে তাদের মন ভেঙ্গে দেয়।
এই গ্রুপেও এমন কিছু ফেইক আইডি আছে। যারা এই অপরাধ করে আসছে। Group Admin এর পক্ষে সবসময় নজরদারি এবং যাচাই বাছাই করা সম্ভব হয় না।

তাই সবার কাছে অনুরোধ থাকবে কেউ এসব লোকের পাল্লায় পড়বেন না। আমি আমার স্বার্থে নয় আপনাদের সতর্কতার জন্যই বিষয় টা তুলে ধরলাম। বাকি টা আপনাদের ব্যাপার।

ব্রেকিং নিউজঅবশেষে সৌদি সরকার ঘোষণা দিয়েছে তারা জানুয়ারী ১ তারিখ ২০২১ সাল থেকে করোনার কারনে যে ভ্রমন নিষেধাজ্ঞা ছিল তা ত...
13/09/2020

ব্রেকিং নিউজ

অবশেষে সৌদি সরকার ঘোষণা দিয়েছে তারা জানুয়ারী ১ তারিখ ২০২১ সাল থেকে করোনার কারনে যে ভ্রমন নিষেধাজ্ঞা ছিল তা তুলে নিবে,

এবং জেসিসি নাগরিক এবং ভিসা ধারী সকলে ২০২১ এর ১লা জানুয়ারী থেকে সৌদি প্রবেশ করতে পারবে।

বিস্তারিত আসছে.............

সুত্রঃ সৌদি গেজেট

সম্পাদনায়ঃ প্রবাস_পরবাস এডমিন প্যানেল।

যদি কারো পরিচিত এমন কেউ থাকে যার হাটুর উপরে অথবা নিচের দিকে পা কাটা আছে, তাকে অবশ্যই "পঙ্গু হাসপাতাল (NITOR) এর ৩য় তলায় ...
04/09/2020

যদি কারো পরিচিত এমন কেউ থাকে যার হাটুর উপরে অথবা নিচের দিকে পা কাটা আছে, তাকে অবশ্যই "পঙ্গু হাসপাতাল (NITOR) এর ৩য় তলায় (শ্যামলী, ঢাকা)" এসে যোগাযোগ করতে বলবেন। সেখানে বিনামূল্যে কৃত্রিম পা লাগানো হবে।

এজন্য বিদেশ থেকে বিশেষজ্ঞরা এসেছেন এবং আগামী ১৫ অক্টোবর পর্যন্ত থাকবেন।

যদি কারো পরিচিত জনের এই সমস্যা থাকে তাহলে অতি দ্রুত সেবাটি গ্রহণের অনুরোধ জানাচ্ছি।

আপনার এই টুকু তথ্য হয়তো কোন এক প্রতিবন্ধীর জন্য তার পা হারানোর বেদনা হতে ক্ষাণিক পরিত্রাণ পেতে সাহায্য করবে।
(সংগৃহীত)

পদুয়ায় শিশু ধর্ষনের ঘটনায় আবদুল খালেক নামে এক ব্যক্তি গ্রেপ্তার
30/08/2020

পদুয়ায় শিশু ধর্ষনের ঘটনায় আবদুল খালেক নামে এক ব্যক্তি গ্রেপ্তার

আপনারা যারা বলতেছেন আর নিউজ দিচ্ছেন ফ্লাই-দুবাই অথবা এমিরাটসে টিকিট করলে এপ্রোভাল লাগবেনা, তারা এই নোটিশ পড়ুন,ফ্লাই-দুবা...
26/08/2020

আপনারা যারা বলতেছেন আর নিউজ দিচ্ছেন ফ্লাই-দুবাই অথবা এমিরাটসে টিকিট করলে এপ্রোভাল লাগবেনা, তারা এই নোটিশ পড়ুন,
ফ্লাই-দুবাই মেইল করেছে, যে এপ্রোভাল ছাড়া কাউকে ট্রাভেল করতে দেয়া হবেনা,
এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও আমাদেরকে সেইম নিউজ দিয়েছে যে এপ্রোভাল ছাড়া কাউকে আসতে দেয়ার অনুমতি নাই, তারপরেও আপনারা মানতে রাজি নয়, একটা কথাই শুধু বলতেছেন যে গ্রিন সিগনাল থাকলেই নাকি আসা যায়, আমরা চাইনা কারো টাকা লস হোক, এসব প্রমাণ দেখার পরেও যদি এপ্রোভাল ছাড়া টিকিট কেনার শখ থাকে তাহলে বেশি করে টিকিট কিনুন।

Address

Chittagong
4531

Telephone

+8801819362245

Website

Alerts

Be the first to know and let us send you an email when Desperately Seeking - Rangunia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Desperately Seeking - Rangunia:

Share

Category