বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস চট্টগ্রাম জেলা উত্তর

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস চট্টগ্রাম জেলা উত্তর

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস চট্টগ্রাম জেলা উত্তর আধুনিক যুগের সাথে সামঞ্জস্যশীল অতিবৃহৎ পরিসরের উন্নত একটি শিক্ষাপ্রতিষ্ঠান...

« বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস »

ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাছাত্রদের ওপর পুলিশি হামলার নিন্দা, জড়িত পুলিশ সদস্যদের শাস্তির দাবিব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে ...
19/08/2026

ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাছাত্রদের ওপর পুলিশি হামলার নিন্দা, জড়িত পুলিশ সদস্যদের শাস্তির দাবি

ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে গভীর রাত পর্যন্ত উচ্চস্বরে গান-বাজনার প্রতিবাদ জানাতে যাওয়া মাদ্রাসাছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ ও হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস।

আজ ১৯ আগস্ট ২০২৬, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুল আজিজ, সভাপতি পরিষদ সদস্য হাবীবুল্লাহ মিসবাহ ও দিদারুল ইসলাম এক যৌথ বিবৃতিতে বলেন, গতকাল রাতে পুলিশ লাইন্সে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে গভীর রাত পর্যন্ত উচ্চস্বরে গান-বাজনা চলছিল। এতে আশপাশের আবাসিক এলাকার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হওয়ার পাশাপাশি দারুল আরকাম ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের পড়াশোনা ও পরদিনের পরীক্ষার প্রস্তুতিতে ব্যাঘাত ঘটে। একই সঙ্গে ধর্মপ্রাণ মুসল্লিদের ইবাদত-বন্দেগিতেও বিঘ্ন সৃষ্টি হচ্ছিল।

নেতৃবৃন্দ বলেন, এ অবস্থায় মাদ্রাসার শিক্ষার্থীরা শব্দ কমানো বা গান-বাজনা বন্ধের অনুরোধ জানাতে গেলে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ ও হামলা চালায়। এতে সাধারণ শিক্ষার্থীসহ অন্তত ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শিক্ষার্থীদের এমন যৌক্তিক ও শান্তিপূর্ণ অনুরোধের জবাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলপ্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের সুযোগ থাকলেও পুলিশের এমন আচরণ তাদের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতাকে প্রশ্নবিদ্ধ করেছে।

তারা আরও বলেন, ঘটনার পর স্থানীয় প্রবীণ আলেম ও পুলিশ প্রশাসনের মধ্যস্থতায় মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও এর মাধ্যমে হামলার দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের ভিত্তিতে নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা ও দায়ীদের চিহ্নিত করতে হবে এবং তদন্তের ফলাফল জনসম্মুখে প্রকাশ করতে হবে।

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস আহত সকলের দ্রুত সুস্থতা কামনা করে হামলায় জড়িত পুলিশ সদস্যদের চিহ্নিত করে তদন্ত চলাকালে দায়িত্ব থেকে সাময়িক প্রত্যাহার এবং অভিযোগ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

একই সঙ্গে মাদ্রাসার পক্ষ থেকে উত্থাপিত চার দফা দাবির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করে নেতৃবৃন্দ বলেন, এসব দাবি অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। দাবিগুলো হলো-

১. জেলা পুলিশ লাইন্সে ভবিষ্যতে কোনো উন্মুক্ত কনসার্ট আয়োজন না করার বিষয়ে প্রশাসনকে অঙ্গীকারবদ্ধ করতে হবে।

২. সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ছাত্রদের ওপর সরাসরি হামলাকারী এবং হামলার নির্দেশদাতাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

৩. আহতদের দ্রুত চিকিৎসা ও পূর্ণাঙ্গ ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।

৪. আজ সকাল ১০টার মধ্যে এসব দাবি বাস্তবায়ন করতে হবে।

নেতৃবৃন্দ বলেন, নির্ধারিত সময়ের মধ্যে এসব ন্যায়সঙ্গত দাবি বাস্তবায়নে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় উদ্ভূত পরিস্থিতির দায় সংশ্লিষ্ট প্রশাসনকেই বহন করতে হবে। শিক্ষার্থীদের নিরাপত্তা, শিক্ষার পরিবেশ ও ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান দেখিয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।

সাইফুল্লাহ
কেন্দ্রীয় প্রচার সম্পাদক
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস

“জুলাই গণ-অভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকা, প্রত্যাশা ও প্রাপ্তি” শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন BKCM চট্টগ্রাম জেল...
10/08/2026

“জুলাই গণ-অভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকা, প্রত্যাশা ও প্রাপ্তি” শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন BKCM চট্টগ্রাম জেলা উত্তরের সভাপতি সাঈদ আহমদ।

আয়োজনে:বাংলাদেশ কওমি ছাত্র সংগঠন(বাক্বছাস)

এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায়উত্তীর্ণ সকল শিক্ষার্থীকেআন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তোমাদের এই সাফল্যভবিষ্যতের পথচলায় আ...
10/08/2026

এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায়
উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে
আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

তোমাদের এই সাফল্য
ভবিষ্যতের পথচলায় আরও বড় অর্জনের
প্রেরণা হয়ে উঠুক।

#এসএসসি #দাখিল #সমমান_পরীক্ষা #অভিনন্দন #শুভেচ্ছা #শিক্ষার্থীদের_সাফল্য #বাংলাদেশ_খেলাফত_ছাত্র_মজলিস

বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের নতুন নেতৃত্বকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন অর্পিত দায়িত্ব পালনে আল্লাহ রাব্বুল আলামীন সহ...
08/08/2026

বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের নতুন নেতৃত্বকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন

অর্পিত দায়িত্ব পালনে আল্লাহ রাব্বুল আলামীন সহায় হোন! আমীন!!

22/07/2026

জুলাই সনদ যে কোন মূল্যে বাস্তবায়ন করতে হবে।

মাওলানা রিদওয়ানুল ওয়াহেদ

#জুলাই_সংলাপ #চট্টগ্রাম_জেলা_উত্তর
#বাংলাদেশ_খেলাফত_ছাত্র_মজলিস

22/07/2026

জনগণের আশা আকাঙ্ক্ষা মাইনাস করে জুলাই পরবর্তী বাংলাদেশ পরিচলনা করা যাবে না...

- মোশতাক আহমাদ।

#জুলাই_সংলাপ #চট্টগ্রাম_জেলা_উত্তর
#বাংলাদেশ_খেলাফত_ছাত্র_মজলিস

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস চট্টগ্রাম জেলা উত্তর-এর উদ্যোগে আয়োজিত ‘জুলাই সংলাপ’-এ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ব...
19/07/2026

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস চট্টগ্রাম জেলা উত্তর-এর উদ্যোগে আয়োজিত ‘জুলাই সংলাপ’-এ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

18/07/2026

“ফ্যাসিবাদের বিচার ছাড়া জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না”
— মুহাম্মদ আব্দুল আজিজ

#জুলাই_সংলাপ #চট্টগ্রাম_জেলা_উত্তর
#বাংলাদেশ_খেলাফত_ছাত্র_মজলিস

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস চট্টগ্রাম জেলা উত্তর-এর উদ্যোগে আয়োজিত ‘জুলাই সংলাপ’-এ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ বক্ত...
18/07/2026

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস চট্টগ্রাম জেলা উত্তর-এর উদ্যোগে আয়োজিত ‘জুলাই সংলাপ’-এ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

18/07/2026

জুলাই সংলাপের সংক্ষিপ্ত ডকুমেন্টারি

#জুলাই_সংলাপ #চট্টগ্রাম_জেলা_উত্তর
#বাংলাদেশ_খেলাফত_ছাত্র_মজলিস

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস চট্টগ্রাম জেলা উত্তর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস চট্টগ্রাম জেলা উত্তর:

Shortcuts

Share