সন্দ্বীপ প্রবাসী অধিকার আন্দোলন

সন্দ্বীপ প্রবাসী অধিকার আন্দোলন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সন্দ্বীপ প্রবাসী অধিকার আন্দোলন, Chittagong.

সন্দ্বীপের প্রবাসীদের সহায়তা ও প্রশাসনিক সহযোগিতা প্রদান, বিপদে-দুর্যোগে পাশে থাকা, সামাজিক অপরাধ দমন এবং মাদকের বিরুদ্ধে সচেতনতা ও অভিযান পরিচালনায় নিবেদিত একটি অরাজনৈতিক সংগঠন।

সন্দ্বীপ প্রবাসী অধিকার আন্দোলন হেল্প লাইন নাম্বার — +8801633354729

গুপ্তছড়া ঘাটে স্পিডবোট না পেয়ে একজন অসুস্থ বীর মুক্তিযোদ্ধাকে প্রায় এক ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও...
19/08/2026

গুপ্তছড়া ঘাটে স্পিডবোট না পেয়ে একজন অসুস্থ বীর মুক্তিযোদ্ধাকে প্রায় এক ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগের। শেষ পর্যন্ত বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিনের ইন্তেকালের সংবাদে আমরা গভীরভাবে শোকাহত।
একজন অসুস্থ মানুষের জরুরি সময়ে নৌযান না পাওয়া শুধু অব্যবস্থাপনা নয়, এটি গুপ্তছড়া ঘাটের জরুরি সেবা ও ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দেয়। অসুস্থ রোগী, বয়স্ক মানুষ, শিশু ও জরুরি যাত্রীদের জন্য সার্বক্ষণিক জরুরি নৌযান ব্যবস্থা নিশ্চিত করা এখন সময়ের দাবি। একজন বীর মুক্তিযোদ্ধার এমন মৃত্যু যেন ভবিষ্যতে আর কোনো পরিবারের জন্য বেদনার কারণ না হয়। গুপ্তছড়া ঘাটের ব্যবস্থাপনা ও জরুরি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ দাবি করছি। বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
ঘাট নিয়ে রাজনীতি বন্ধ না করলে সন্দ্বীপের জনসাধারণের একশন দেখবেন ইনশাআল্লাহ।
সন্দ্বীপ প্রবাসী অধিকার আন্দোলন

এই লোকটি ইন্তে*কাল করেছে সন্দ্বীপ বাঁশবাড়িয়া ঘাটে MTT ব্রিক ফিল্ডের পাশে। ওনার পরিচয় পাওয়া যাচ্ছে না। পরিচিত কেউ থাক...
19/08/2026

এই লোকটি ইন্তে*কাল করেছে সন্দ্বীপ বাঁশবাড়িয়া ঘাটে MTT ব্রিক ফিল্ডের পাশে। ওনার পরিচয় পাওয়া যাচ্ছে না। পরিচিত কেউ থাকলে যোগাযোগ করুন +8801622487992

17/08/2026

সন্দ্বীপ প্রবাসী অধিকার আন্দোলন
সন্দ্বীপের স্বার্থে, অসহায় মানুষের কল্যাণে এবং বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সন্দ্বীপি প্রবাসীদের অধিকার ও কল্যাণে যারা দায়িত্বশীল ভূমিকা রাখতে চান, তাদের আন্তরিকভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে।
যোগাযোগ ((হোয়াটসঅ্যাপ ইমু- +971553196540 ))

সন্দ্বীপ প্রবাসী অধিকার আন্দোলন–এর সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী ও প্রবাসী ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে—আমাদের সংগঠনের একম...
14/08/2026

সন্দ্বীপ প্রবাসী অধিকার আন্দোলন–এর সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী ও প্রবাসী ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে—
আমাদের সংগঠনের একমাত্র অফিসিয়াল ফেইসবুক পেজ হলো
সন্দ্বীপ প্রবাসী অধিকার আন্দোলন

⚠️ আমাদের নাম, লোগো বা পরিচয় ব্যবহার করে অন্য কোনো ফেইসবুক পেজ, আইডি বা গ্রুপ পরিচালিত হলে সেটি সন্দ্বীপ প্রবাসী অধিকার আন্দোলনের অফিসিয়াল নয়।
আমাদের সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতে যেকোনো কার্যক্রম, কর্মসূচি, ঘোষণা, বিজ্ঞপ্তি বা গুরুত্বপূর্ণ তথ্য শুধুমাত্র আমাদের এই অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে প্রকাশ করা হবে।
আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমু গ্রুপ আছে”
অন্য কোন গ্রুপ নেই, মেসেঞ্জার, টেলিগ্রামে আমাদের কোন গ্রুপ নেই” তাই সবাইকে অনুরোধ করছি—
✅ শুধুমাত্র আমাদের অফিসিয়াল পেজের তথ্য অনুসরণ করুন।
❌ অন্য কোনো পেজ বা ব্যক্তির মাধ্যমে প্রকাশিত তথ্য যাচাই ছাড়া বিশ্বাস বা প্রচার করবেন না।

#সন্দ্বীপ_প্রবাসী_অধিকার_আন্দোলন
অধিকার, ঐক্য ও মানবিকতার পাশে।

অভিনন্দন সকলকে 🌹
10/08/2026

অভিনন্দন সকলকে 🌹

শোকবার্তা⬛সৌদি আরবের রিয়াদে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে ৭ জন...
09/08/2026

শোকবার্তা⬛
সৌদি আরবের রিয়াদে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে ৭ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বিপি নুরুল হক Nurul Haque Nur সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব দেলওয়ার হোসেনের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হয়েছেন। ঘটনাস্থলে বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধি উপস্থিত রয়েছেন। তারা ঘটনাটির বিস্তারিত তথ্য সংগ্রহের পাশাপাশি নিহত ও ক্ষতিগ্রস্তদের বিষয়ে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবেন। এছাড়া বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারের জন্য সরকারি সহযোগিতা প্রদান করা হবে বলেও প্রতিমন্ত্রী নিশ্চিত করেছেন। রিয়াদের এই মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহত সকলের প্রতি গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করছি। বিশেষ করে নিহত বাংলাদেশি প্রবাসীদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সন্দ্বীপ প্রবাসী অধিকার আন্দোলন কমিটির পক্ষ থেকে গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তায়ালা নিহতদের ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোকে এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার তৌফিক দান করুন।
আমিন।
সন্দ্বীপ প্রবাসী অধিকার আন্দোলন

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয়ন উড়িরচর আজও নানা সংকট ও অবহেলার মধ্যে দিন কাটাচ্ছে। যোগাযোগ বিচ্ছিন্ন...
09/08/2026

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয়ন উড়িরচর আজও নানা সংকট ও অবহেলার মধ্যে দিন কাটাচ্ছে। যোগাযোগ বিচ্ছিন্নতা, নদীভাঙন, চিকিৎসাসংকট, শিক্ষাব্যবস্থার দুরবস্থা—সব মিলিয়ে উড়িরচরের মানুষের জীবন যেন প্রতিনিয়ত সংগ্রামের আরেক নাম। সন্দ্বীপের মূল ভূখণ্ডের সঙ্গে উড়িরচরের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত দুর্বল। ভালো ও নিরাপদ যাতায়াত ব্যবস্থা না থাকায় সাধারণ মানুষকে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে অসুস্থ রোগী, গর্ভবতী নারী, শিশু ও বয়স্ক মানুষের জন্য এই দুর্ভোগ আরও ভয়াবহ হয়ে ওঠে। জরুরি চিকিৎসার প্রয়োজন হলে সময়মতো হাসপাতালে পৌঁছানোই অনেক সময় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এর সঙ্গে যুক্ত হয়েছে নদীভাঙনের ভয়াবহতা। বছরের পর বছর নদীর ভাঙনে মানুষ হারাচ্ছে বসতভিটা, জমিজমা ও জীবনের শেষ সম্বল। একসময় যে মানুষ নিজের ঘরকে নিরাপদ আশ্রয় মনে করতেন, নদীর ভাঙনে সেই মানুষকেই আজ নতুন করে কোথায় মাথা গোঁজার ঠাঁই হবে—এই চিন্তায় দিন কাটাতে হচ্ছে। চিকিৎসা ও শিক্ষার সংকট আরও ভয়াবহ
উড়িরচরে মানসম্মত হাসপাতাল, পর্যাপ্ত চিকিৎসক ও প্রয়োজনীয় চিকিৎসাসেবার বড় অভাব রয়েছে। একজন মানুষ অসুস্থ হলে উন্নত চিকিৎসার জন্য তাকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে সন্দ্বীপ কিংবা মূল ভূখণ্ডে যেতে হয়। অনেক সময় এই যাত্রাপথই রোগীর জন্য জীবন-মৃত্যুর প্রশ্ন হয়ে দাঁড়ায়। শিক্ষাব্যবস্থার অবস্থাও আশাব্যঞ্জক নয়। অনেক শিক্ষার্থী পর্যাপ্ত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও শিক্ষার পরিবেশের উন্নয়নে আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন।
উড়িরচর তো সন্দ্বীপ উপজেলারই একটি ইউনিয়ন। তাহলে এই ইউনিয়নের মানুষ কেন পিছিয়ে থাকবে?
সন্দ্বীপের উন্নয়ন নিয়ে আমরা যখন বড় বড় স্বপ্নের কথা বলি, সেতু নির্মাণের কথা বলি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কথা বলি—তখন আমাদের অবশ্যই উড়িরচরের মানুষের কথাও মনে রাখতে হবে। সন্দ্বীপের সম্মানিত জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রবাসী ও সামাজিক সংগঠনগুলোর প্রতি বিনীত অনুরোধ—উড়িরচরের মানুষের শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ ও নদীভাঙন প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখুন। নির্বাচনের সময় আমরা দেখি, উড়িরচরের মানুষের কাছে যেতে অনেকেরই ব্যস্ততা থাকে। প্রতিশ্রুতির ফুলঝুরি শোনা যায়, মানুষের পাশে থাকার কথা বলা হয়। কিন্তু নির্বাচন শেষ হওয়ার পর সেই মানুষগুলোর কথা কতজন মনে রাখেন?
আমরা প্রশ্ন করতে চাই— উড়িরচরের মানুষ কি ভোট দেন না?
তারা কি সন্দ্বীপের মানুষ নন? তাদের সন্তানদের কি ভালোভাবে পড়াশোনা করার অধিকার নেই? তাদের অসুস্থ হলে উন্নত চিকিৎসা পাওয়ার অধিকার নেই? তাদের নিরাপদ যোগাযোগ ব্যবস্থা পাওয়ার অধিকার নেই? নদীভাঙন থেকে নিজেদের ঘরবাড়ি রক্ষা করার অধিকার নেই?
সন্দ্বীপের অন্যান্য ইউনিয়নের মানুষ যখন বিভিন্ন দুর্যোগে সামাজিক সংগঠন ও বিভিন্ন মহল থেকে ত্রাণ ও সহযোগিতা পান, তখন উড়িরচরের মানুষ কতটা সেই সহযোগিতা পান—সেটিও আমাদের ভাবতে হবে। উড়িরচরকে করুণা নয়, অধিকার দিতে হবে। প্রতিশ্রুতি নয়, বাস্তব উদ্যোগ নিতে হবে।
নির্বাচনের সময় নয়, সারা বছর উড়িরচরের মানুষের পাশে থাকতে হবে। সন্দ্বীপের উন্নয়ন তখনই পূর্ণাঙ্গ হবে, যখন সন্দ্বীপের প্রতিটি ইউনিয়নের মানুষ উন্নয়নের সুফল পাবে। উড়িরচরকে বাদ দিয়ে সন্দ্বীপের উন্নয়নের গল্প কখনো পূর্ণ হতে পারে না।
আসুন, আমরা সবাই মিলে উড়িরচরের মানুষের ন্যায্য দাবিগুলো তুলে ধরি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, জনপ্রতিনিধি ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করি। উড়িরচরের মানুষ আমাদেরই মানুষ।
তাদের কষ্ট আমাদের কষ্ট। তাদের অধিকার নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। উড়িরচরের মানুষের জন্য কথা বলুন।
উড়িরচরের পাশে দাঁড়ান। উড়িরচরকে উন্নয়নের মূলধারায় ফিরিয়ে আনুন।
— উড়িরচরের মানুষের ন্যায্য অধিকার ও উন্নয়নের দাবিতে
#উরিরচর #সন্দ্বীপ #চট্টগ্রাম #সন্দ্বীপ_প্রবাসী_অধিকার_আন্দোলন সন্দ্বীপ প্রবাসী অধিকার আন্দোলন

28/07/2026

চট্টগ্রাম সন্দ্বীপ উপজেলা সাপের কামড়ে নিহত বাবলুর পরিবারের পাশে সন্দ্বীপ প্রবাসী অধিকার আন্দোলন। সন্দ্বীপের সারিকাইত ইউনিয়নের ৯নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা মোক্তার গো নোয়াবাড়ীর আব্দুল বাতেন সাহেবের ছেলে মো. বাবলু (৩৫) কিছুদিন আগে সাপের কামড়ে মৃত্যুবরণ করেন। তার অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক ও অনিশ্চয়তা। দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে বাবলুর পরিবার এখন কঠিন জীবনসংগ্রামের মধ্য দিয়ে দিন পার করছে। পরিবারের একমাত্র অভিভাবককে হারিয়ে তাদের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে নানা দুশ্চিন্তা ও দুর্দশা। এই কঠিন সময়ে মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছে সন্দ্বীপ প্রবাসী অধিকার আন্দোলন। অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষ্যে সোমবার (২৭ জুলাই ২০২৬) সংগঠনের পক্ষ থেকে বাবলুর পরিবারের জন্য উপহার সামগ্রী নিয়ে তাদের বাড়িতে উপস্থিত হন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সন্দ্বীপ প্রবাসী অধিকার আন্দোলন পরিচালনা কমিটির সদস্য হেলাল চৌধুরী, আজিজুর রহমান, আবুল বশর, দুর্যোগ বিষয়ক সম্পাদক মাসুম, হেল্প ডেস্ক অফিসার নজরুল-সহ সংগঠনের আরও কয়েকজন সদস্য। পরিবারের হাতে উপহার সামগ্রী তুলে দিয়ে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই মানবতার প্রকৃত দায়িত্ব। বাবলুর পরিবারের এই কঠিন সময়ে তাদের পাশে থাকার জন্য সন্দ্বীপ প্রবাসী অধিকার আন্দোলন সবসময় আন্তরিকভাবে কাজ করে যাবে।

#সন্দ্বীপ_প্রবাসী_অধিকার_আন্দোলন

25/07/2026

সন্দ্বীপ প্রবাসী অধিকার আন্দোলন কমিটির পরিচালনা কমিটি অনুমোদন _

শোকবার্তাসন্দ্বীপ প্রবাসী অধিকার আন্দোলন কমিটির পক্ষ থেকে গভীর শোক ও দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, সন্দ্বীপের সন্তান, ম...
20/07/2026

শোকবার্তা
সন্দ্বীপ প্রবাসী অধিকার আন্দোলন কমিটির পক্ষ থেকে গভীর শোক ও দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, সন্দ্বীপের সন্তান, মুছাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ভেলা কাজির বাড়ির (বর্তমান ছাত্তার সেরাং-এর বাড়ি) নিবাসী মোঃ সেলিম ভাই গতকাল সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আকস্মিক স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
তাঁর এই অকাল মৃত্যুতে সন্দ্বীপ প্রবাসী অধিকার আন্দোলন কমিটির সকল সদস্য গভীরভাবে শোকাহত। একজন প্রবাসী হিসেবে তিনি পরিবার, সমাজ ও এলাকার মানুষের জন্য দীর্ঘদিন পরিশ্রম ও অবদান রেখে গেছেন।
আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দান করেন।
সন্দ্বীপ প্রবাসী অধিকার আন্দোলন

Address

Chittagong

Telephone

+97433208300

Website

Alerts

Be the first to know and let us send you an email when সন্দ্বীপ প্রবাসী অধিকার আন্দোলন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to সন্দ্বীপ প্রবাসী অধিকার আন্দোলন:

Shortcuts

Share