Sales & Distribution Division - Fouzderhat, BPDB, Chattogram

Sales & Distribution Division - Fouzderhat, BPDB, Chattogram It is a sales division under BPDB (Bangladesh Power Development Board) providing electricity to the

বৈরী আবহাওয়ায় বন্ধ হওয়া বিদ্যুৎ লাইন চালু করার পর একদল বিদ্যুৎ কর্মীদের হাসি।একেই বলে কাজের আনন্দ।
10/06/2023

বৈরী আবহাওয়ায় বন্ধ হওয়া বিদ্যুৎ লাইন চালু করার পর একদল বিদ্যুৎ কর্মীদের হাসি।একেই বলে কাজের আনন্দ।

বিক্রয় ও বিতরণ বিভাগ, ফৌজদারহাট বিউবো চট্টগ্রাম দপ্তরের "খেলাপী ও অবৈধ বিদ্যুৎ গ্রাহকের সংযোগ বিচ্ছিন্নকরণে আবু সুফিয়ান ...
11/10/2022

বিক্রয় ও বিতরণ বিভাগ, ফৌজদারহাট বিউবো চট্টগ্রাম দপ্তরের "খেলাপী ও অবৈধ বিদ্যুৎ গ্রাহকের সংযোগ বিচ্ছিন্নকরণে আবু সুফিয়ান মোঃ নোমান, ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী জজ) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড(উত্তর) এর নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান সফলভাবে পরিচালিত হয়।
তাং:১১/১০/২২ ইং

04/10/2022
বিক্রয় ও বিতরণ বিভাগ, ফৌজদারহাট বিউবো চট্টগ্রাম দপ্তরের আওতাধীন সলিমপুর, বাংলাবাজার, ফকির হাট আবদুল্লাহ ঘাটা এবং ফৌজদারহ...
19/07/2022

বিক্রয় ও বিতরণ বিভাগ, ফৌজদারহাট বিউবো চট্টগ্রাম দপ্তরের আওতাধীন সলিমপুর, বাংলাবাজার, ফকির হাট আবদুল্লাহ ঘাটা এবং ফৌজদারহাট এলাকায়"খেলাপী ও অবৈধ বিদ্যুৎ গ্রাহকের সংযোগ বিচ্ছিন্নকরণের মোবাইল কোর্ট অভিযান" বিদ্যুৎ আদালত ( উত্তর) এর ম্যাজিষ্ট্রেট আবু সুফিয়ান মোঃ নোমান এর নেতৃত্বে সফলভাবে পরিচালিত হয়।
তাং:১৯/০৭/২২ ইং

বিক্রয় ও বিতরণ বিভাগ ফৌজদারহাট দপ্তরে কর্মরত জনাব শফিকুল আলম এসবিএ এর শেষ কর্মদিবসে তাঁহার সম্মানে দপ্তরের সকল কর্মকর্ত...
17/05/2022

বিক্রয় ও বিতরণ বিভাগ ফৌজদারহাট দপ্তরে কর্মরত জনাব শফিকুল আলম এসবিএ এর শেষ কর্মদিবসে তাঁহার সম্মানে দপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে এক অনাড়ম্বর বিদায় সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নির্বাহী প্রকৌশলী বিবিবি ফৌজদারহাট মহোদয়ের আন্তরিক উদ্যোগ ও দপ্তরের সকলের প্রচেষ্টায়,একজন বিদ্যুৎকর্মীকে তাঁর সায়ত্রিশ বছরের কর্মজীবন শেষে প্রদত্ত সম্মাননা, দপ্তরের প্রকৃত শুদ্ধাচার চর্চার দৃষ্টান্ত হয়ে থাকবে।তাং১৭/০৫/২০২২ ইং।

প্রকৌশলী শেখ কাওছার মাছুম , নির্বাহী প্রকৌশলী বিবিবি-ফৌজদারহাট, বিউবো চট্রগ্রাম ,বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর ২০২০-...
02/03/2022

প্রকৌশলী শেখ কাওছার মাছুম , নির্বাহী প্রকৌশলী বিবিবি-ফৌজদারহাট, বিউবো চট্রগ্রাম ,বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর ২০২০-২০২১ অর্থবছরের জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত হওয়ায়, অদ্য ০২-০৩-২০২২ ইং তারিখ বিবিবি ফৌজদারহাট দপ্তর কতৃক এক অনাড়ম্বর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিবিবি ফৌজদারহাট দপ্তরের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে নির্বাহী প্রকৌশলী মহোদয়কে ফুলেল শুভেচ্ছা এবং সম্মাণনা স্বারক প্রদান করা হয়।
বিবিবি ফৌজদারহাট দপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী জনাব একেএম শামসুল আরেফিন এর সভাপতিত্বে এবং সহকারী প্রকৌশলী জনাব এখলাছ উদ্দিন আহাম্মেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিউবো ডিপ্রকৌস চট্রগ্রাম শাখা নির্বাহী পরিষদ এর সভাপতি জনাব জাহাঙ্গীর আলম।
এছাড়াও বিউবো ডিপ্রকৌস চট্রগ্রাম শাখা নির্বাহী পরিষদ এর নেতৃবৃন্দ সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন।
অনুষ্ঠানে জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ বিবিবি ফৌজদারহাট উপশাখার পক্ষ থেকে নির্বাহী প্রকৌশলী মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অত্র দপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী, সহকারী প্রকৌশলী,উপ সহকারী প্রকৌশলীবৃন্দ, বিভিন্ন দপ্তরের সহকারী ও উপ সহকারী প্রকৌশলীবৃন্দ,দপ্তরের শ্রমিক নেতৃবৃন্দ,বিবিবি ফৌজদারহাট দপ্তরের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রানবন্ত এই অনুষ্ঠানে বক্তাগন সংবর্ধিত অতিথির ভূয়সি প্রশংসা করেন এবং যথার্থ মূল্যায়ন এর জন্য বোর্ড প্রশাসন কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রকৌশলী শেখ কাওছার মাছুম , নির্বাহী প্রকৌশলী বিবিবি-ফৌজদারহাট বিউবো চট্রগ্রাম ,বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর ২০২০-২...
01/03/2022

প্রকৌশলী শেখ কাওছার মাছুম , নির্বাহী প্রকৌশলী বিবিবি-ফৌজদারহাট বিউবো চট্রগ্রাম ,বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর ২০২০-২০২১অর্থবছরের জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত হওয়ায়, বিবিবি ফৌজদারহাট দপ্তরের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে নির্বাহী প্রকৌশলী মহোদয়কে অভিনন্দন। বাবিউবো এর বোর্ড প্রশাসন কে আন্তরিক ধন্যবাদ, যথার্থভাবে মুল্যায়ন করে প্রকৃত শুদ্বাচারী কর্মকর্তাকে পুরস্কৃত করার জন্য।

Inauguration  Ceremony of Fouzderhat 33/11 KV GIS Substation.Date 05/02/2022
06/02/2022

Inauguration Ceremony of Fouzderhat 33/11 KV GIS Substation.Date 05/02/2022

" মহান বিজয় দিবস অমর হউক"।মহান বিজয় দিবসে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা!
16/12/2021

" মহান বিজয় দিবস অমর হউক"।
মহান বিজয় দিবসে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা!

31/10/2021

চট্রগ্রাম জোনের বিদ্যুৎ বিতরণ ব্যবস্হা উন্নয়ন প্রকল্প ফেইজ-১ কতৃক নির্মিত,বিবিবি ফৌজদারহাট দপ্তরের আওতাধীন, মাদামবিবিরহাট ৩৩/১১ কেভি, ২×২০/২৬ এমভিএ জিআইএস উপকেন্দ্রের শুভ উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ হাবিবুর রহমান, মাননীয় সচিব, বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌ. মোঃ বেলায়েত হোসেন, মাননীয় চেয়ারম্যান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
জনাব মু. মোহসিন চৌধুরী, অতিরিক্ত সচিব, বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়,
প্রকৌ. সামছুল আলম, মাননীয় সদস্য, বিতরণ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড,
প্রকৌ.মোঃ মাহবুবুর রহমান, মাননীয় সদস্য, কোম্পানি এ্যাফেয়ার্স, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
প্রধান প্রকৌশলী বিতরণ দক্ষিণাঞ্চল, সংশ্লিষ্ট প্রকল্পের প্রকল্প পরিচালকসহ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিতরণ দক্ষিণাঞ্চলের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Address

Dhaka-Chittagong Highway, Near Solimpur CDA, Fouzderhat, Chattogram
Chittagong
4316

Alerts

Be the first to know and let us send you an email when Sales & Distribution Division - Fouzderhat, BPDB, Chattogram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share