দক্ষিণ বাইশারী আল-হেরা হেফজখানা জামে মসজিদ

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • দক্ষিণ বাইশারী আল-হেরা হেফজখানা জামে মসজিদ

দক্ষিণ বাইশারী আল-হেরা হেফজখানা জামে মসজিদ প্রতিষ্ঠাতা পরিচালক:
হাফেজ মাওলানা হামিদুর রহমান হাফিজাহুল্লাহ্।

ফারেগ:
জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসা।
প্রতিষ্ঠাকাল ২০১৮ ঈসায়ী

হুরমতে মুসাহারাহ: মোটর সাইকেলে মেয়ের বুক বাবার পিঠে লাগলে হুরমতে মুসাহারাহ হবে কি?ফিকহপ্রশ্নঃআমাদের দেশে অনেক দেখা যায় য...
07/09/2026

হুরমতে মুসাহারাহ: মোটর সাইকেলে মেয়ের বুক বাবার পিঠে লাগলে হুরমতে মুসাহারাহ হবে কি?
ফিকহ
প্রশ্নঃআমাদের দেশে অনেক দেখা যায় যে, বাবা তার মেয়েকে মোটরসাইকেলে করে স্কুলে-কলেজে নিয়ে যায়। এতে করে মেয়ের বুক বাবার পিঠে মাঝে মাঝে ধাক্কা লাগে। যদি এর দ্বারা বাবার শাহওয়াত এসে যায়, তাহলে কি তাদের অর্থাৎ উক্ত বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে?

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

হানাফী মাযহাব অনুযায়ী যদি কোনো ব্যক্তি আবরণ ছাড়াই কিংবা হালকা আবরণে উত্তেজনার সাথে কোনো সাবালেগা মেয়েকে স্পর্শ করে, তাহলে উক্ত ব্যক্তির জন্য সে মেয়ের উসূল ও ফুরু হারাম হয়ে যায়।

সুতরাং প্রশ্নোক্ত সূরতে যদি মেয়ের বুকে মোটা মজবুত কাপড় থাকে, যার কারণে তার শরীরের উত্তাপ অনুভব হয় না, তাহলে মেয়ের বুক বাবার পিঠে লেগে বাবার উত্তেজনা আসলেও তাদের মাঝে হুরমতে মুসাহারাহ সাব্যস্ত হবে না।অন্যথায় হুরমতে মুসাহারাহ সাব্যস্ত হয়ে তার স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ হয়ে স্ত্রী চিরতরে হারাম হয়ে যাবে।

সূত্রঃআন-নাহরুল ফায়েক ২/১৯০, দারুল ইমান; কানযুদ দাকায়েক ১/৩৪০, বুশরা; শামী ৪/১১৪, আযহার।

الادلة الشرعية

(الفتاوى الشامية، كتاب النكاح، فصل فى المحرمات-3/107-108)
وقال ابن عبدين– ( قوله : بحائل لا يمنع الحرارة ) أي ولو بحائل إلخ ، فلو كان مانعا لا تثبت الحرمة ، كذا في أكثر الكتب

(الفتاوى الشامية، كتاب النكاح، فصل فى المحرمات-4/107-109)

وفى رد المحتار) قوله (بش**ة) اي ولو من احدهما،)وفى الدر المختار) وحدها فيهما تحرك آلته أو زيادته به يفتى) وفي امرأة ونحو شيخ كبير تحرك قلبه أو زيادته

(رد المحتار-كتاب النكاح، فصل فى المحرمات-4/108)

وفى الدر المختار- والعبرة للش**ة عند المس والنظر لا بعدهماوفى رد المحتار- ( قوله : والعبرة إلخ ) قال في الفتح : وقوله بش**ة في موضع الحال ، فيفيد اشتراط الش**ة حال المس ، فلو مس بغير ش**ة ، ثم اشتهى عن ذلك المس لا تحرم عليه

(الفتاوى الشامية، كتاب النكاح، فصل فى المحرمات-4/109

وفى الدر المختار- هذا إذا لم ينزل فلو أنزل مع مس أو نظر فلا حرمة به بفتىوفى رد المحتار- قوله : فلا حرمة ) لأنه بالإنزال تبين أنه غير مفض إلى الوطء هداية. قال في العناية : ومعنى قولهم إنه لا يوجب الحرمة بالإنزال أن الحرمة عند ابتداء المس بش**ة كان حكمها موقوفا إلى أن يتبي

06/09/2026
25/08/2026
20/08/2026

আলহামদুলিল্লাহ!
ভালোবাসার এক সুন্দর উপহার

আমাদের মাদ্রাসা আল-হেরা আল-আরাবিয়্যাতুল আবেদীয়া তাহফিজুল কুরআনুল কারিম ও এতিমখানা-এর এতিম শাখার ৮ জন ছাত্র-ছাত্রীর পোশাকের (ড্রেসের) ব্যবস্থা করে দিয়েছেন একজন সম্মানিত দাতা।

আলহামদুলিল্লাহ, তাঁর এই আন্তরিক সহযোগিতায় আমাদের কোমলমতি শিক্ষার্থীদের মুখে ফুটেছে আনন্দের হাসি।

মহান আল্লাহ তাআলা তাঁর এই দানকে কবুল করুন, উত্তম সদকা হিসেবে গ্রহণ করুন এবং তাঁকে ও তাঁর পরিবারকে দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন। তাঁর রিজিকে বরকত, জীবনে শান্তি ও নেক হায়াত দান করুন। আমীন।

আপনার সামান্য সহযোগিতাই একজন এতিম শিশুর জন্য হতে পারে বড় আনন্দের কারণ।
আসুন, আমরাও যার যার সামর্থ্য অনুযায়ী এতিম ও অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়াই এবং তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ার কাজে অংশীদার হই।

আল্লাহ তাআলা সকল দাতা ও সহযোগীদের উত্তম প্রতিদান দান করুন। আমীন।

মাদ্রাসা আল-হেরা আল-আরাবিয়্যাতুল আবেদীয়া
তাহফিজুল কুরআনুল কারিম ও এতিমখানা
দক্ষিণ বাইশারী, নাইক্ষ্যংছড়ি, পার্বত্য জেলা বান্দরবান।

07/08/2026

আলহামদুলিল্লাহ

Address

Bandarban
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when দক্ষিণ বাইশারী আল-হেরা হেফজখানা জামে মসজিদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to দক্ষিণ বাইশারী আল-হেরা হেফজখানা জামে মসজিদ:

Shortcuts

Share