চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সনাতনী এলামনাই এসোসিয়েশন- কুশা

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সনাতনী এলামনাই এসোসিয়েশন- কুশা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সনাতনী এলামনাই এসোসিয়েশন- কুশা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সনাতনী এলামনাই এসোসিয়েশন- কুশা, Social service, সরস্বতী জ্ঞান মন্দির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, হাটহাজারী, চট্টগ্রাম।, Chittagong.

CUSAA- এটি একটি সম্পূর্ণ সমাজকল্যাণমূলক, অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী ধর্মীয় সংগঠন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের প্রাক্তন সনাতনী শিক্ষার্থীদের নিয়ে সনাতনী আদর্শকে সমুন্নত রেখে সমাজকল্যাণমূলক ও মানবহিতৈষী কার্যক্রম পরিচালনা ও অংশগ্রহণ করা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সরস্বতী জ্ঞান মন্দিরে প্রথমবারের মতো সনাতন ধর্ম পরিষদের উদ্যোগে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে সনাতনী নবী...
23/07/2026

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সরস্বতী জ্ঞান মন্দিরে প্রথমবারের মতো সনাতন ধর্ম পরিষদের উদ্যোগে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে সনাতনী নবীন শিক্ষার্থীদের বরণোৎসব "প্রজ্ঞালোক-২০২৬" অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিসাব বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক শ্রদ্ধেয় রণজিৎ কুমার দে। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সনাতনী অ্যালামনাই এসোসিয়েশনের আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য অধ্যাপক সুজন কান্তি বিশ্বাস এলামনাই এসোসিয়েশনের পক্ষে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। এছাড়াও উক্ত অনুষ্ঠান বক্তব্য রাখেন নবীণ বরণ আয়োজক কমিটির সম্মানিত আহবায়ক ড. ফণী ভুষণ বিশ্বাস এবং সভাপতিত্ব করেন সনাতন ধর্ম পরিষদের সভাপতি প্রফেসর ড. অঞ্জন কুমার চৌধুরী।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল সনাতনী নবীন শিক্ষার্থীকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সনাতনী এলামনাই এসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। জ্ঞান, আদর্শ ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হোক আপনাদের বিশ্ববিদ্যালয় জীবন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সরস্বতী জ্ঞান মন্দিরের শুভ আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্ত...
26/06/2026

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সরস্বতী জ্ঞান মন্দিরের শুভ আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শ্রী বিজন কান্তি সরকার।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সরস্বতী জ্ঞান মন্দিরের শুভ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভেচ্ছা ও দিকনির্...
26/06/2026

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সরস্বতী জ্ঞান মন্দিরের শুভ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভেচ্ছা ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করছেন চট্টগ্রাম জেলার সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

25/06/2026

সরস্বতী সুরবন্ধনা–২০২৬-এর সাংস্কৃতিক পর্বে প্রাণবন্ত সংগীত পরিবেশনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ ও উচ্ছ্বসিত করে তোলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সনাতনী এলামনাই পরিবারের দুই গুণী সদস্য—
🎙️ শ্রী জয় প্রকাশ দে (প্রাণীবিদ্যা বিভাগ, ২৫তম ব্যাচ)
🎙️ শ্রী দেবাশীষ চৌধুরী (পরিসংখ্যান বিভাগ, ৩৭তম ব্যাচ)
তাঁদের মনোমুগ্ধকর কণ্ঠে পরিবেশিত গান অনুষ্ঠানে যোগ করে এক অনন্য মাত্রা এবং দর্শকদের মাতিয়ে রাখে পুরো আয়োজন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সরস্বতী জ্ঞান মন্দিরের শুভ উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে প্রসাদ গ্রহণে ভক্তবৃন্দের উপচে পড়া ভীড়—ভক্তি...
25/06/2026

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সরস্বতী জ্ঞান মন্দিরের শুভ উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে প্রসাদ গ্রহণে ভক্তবৃন্দের উপচে পড়া ভীড়—ভক্তি, আনন্দ ও উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সরস্বতী জ্ঞান মন্দিরের শুভ উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতির বক্তব্য প্রদান করছেন চট্টগ্রা...
25/06/2026

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সরস্বতী জ্ঞান মন্দিরের শুভ উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতির বক্তব্য প্রদান করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সরস্বতী জ্ঞান মন্দির উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান অতিথি জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী,...
25/06/2026

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সরস্বতী জ্ঞান মন্দির উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান অতিথি জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, এমপি- মাননীয় মন্ত্রী, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সরস্বতী জ্ঞান মন্দিরের শুভ উদ্বোধনী আয়োজনের এক গৌরবময় পর্বে সম্মানিত অতিথিবৃন্দের হাতে আনুষ্ঠানি...
25/06/2026

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সরস্বতী জ্ঞান মন্দিরের শুভ উদ্বোধনী আয়োজনের এক গৌরবময় পর্বে সম্মানিত অতিথিবৃন্দের হাতে আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচিত হলো স্মরণিকা ‘জ্ঞানমঞ্জরী’।"

সরস্বতী জ্ঞান মন্দিরের শুভ আনুষ্ঠানিক উদ্বোধনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেছেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উ...
25/06/2026

সরস্বতী জ্ঞান মন্দিরের শুভ আনুষ্ঠানিক উদ্বোধনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেছেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি
মাননীয় প্রতিমন্ত্রী, ভুমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সরস্বতী জ্ঞান মন্দির উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিশেষ অতিথি জনাব এ বি এম আব্দুস সাত্তার, ম...
25/06/2026

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সরস্বতী জ্ঞান মন্দির উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিশেষ অতিথি জনাব এ বি এম আব্দুস সাত্তার, মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

Address

সরস্বতী জ্ঞান মন্দির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, হাটহাজারী, চট্টগ্রাম।
Chittagong
4331

Alerts

Be the first to know and let us send you an email when চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সনাতনী এলামনাই এসোসিয়েশন- কুশা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category