16/10/2025
ভালোবাসার প্রতি সম্মানে
জীবনে অদ্ভুত ক্লান্তি লগ্নে
আমি মেনে নিলাম আমার একাকীত্বের ভার।
তুমি কাছে আসো না, দূরে থেকো, আরো দূরে। এই অভিমান ঘৃণায় কিংবা আক্ষেপে নয়, ভালোবাসার প্রতি সম্মানে।
প্রেমের স্বপ্নে যাদের হৃদয় অগ্নিতে পোড়ে,
তারা আমাকে দেখে জানুক, দুঃখ পোষেও দিব্যি বেছে থাকা যায়। আমি ভিতর থেকে, অন্ধকারের গভীরে হারিয়ে যেতে থাকব,
তবে তাও তোমার দিকে ফিরে তাকাবো না। তুমি চোখের দিকে থাকিয়ে বললেও না! কারণ
প্রতিশ্রুতির অস্থিরতায় যদি আবার উড়ে আসে ধোঁকা, আবার
স্মৃতি বেচে যদি চুরি হয় সস্তা ভালোবাসা।
যতবার তুমি ফিরে আসবে,
ততবার আমি আরও দূরে চলে যাবো আক্ষেপ কিংবা ঘৃণায় নয়। এই অভিমান জমা হয়েছে ভালোবাসার সম্মানে। আমি প্রেমকে এত সস্তা করতে পারিনা।তবে স্নিগ্ধতা রেখে আমি আমার প্রেমের অনুভূতিকে বলতে পারি "অভাগা"।