Social Worker

Social Worker Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Social Worker, Social service, Chittagong.

আসুন চট্টগ্রামে অবস্থিত প্রত্যেক উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ডভিত্তিক বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে সামাজিক কাজ করে চট্টগ্রাম -বাংলাদেশকে বিশ্বের নিকট একটি মডেল হিসেবে পরিচিত করতে চেষ্টা করি ।
যেমন- সমাজের অবহেলিত মানুষগুলোকে সঠিক রাস্তা দেখানোই সামাজিক সংগঠনের প্রথম কাজ। একতাবদ্ধ হয়ে সমাজের কিছু অসংগতি নিয়ে কাজ করা। একটি অঞ্চলের শিক্ষা স্বাস্থ্য স্যানিটেশন নিয়ে কাজ করা, সচেতন করা। মানুষের পাশে থেকে

মানুষের দুঃখ দুর্দশা, সুবিধা অসুবিধা সরকারের নজরে এনে কাজ করতে এগিয়ে যাওয়া। নিজের ইতিহাস ঐতিহ্য সবার সামনে উপস্থাপন করা, শিক্ষার হার বাড়াতে, কর্মসংস্থান গড়তে, জনশক্তি তৈরী করতে, জনসংযোগ তৈরী করতে একতাবদ্ধ হওয়া এবং সবাই মিলে কাজ করে এগিয়ে নিয়ে যাওয়া এবং ক্ষেত্র বিশেষ সরকারের নজরে এনে সরকারের কাছ থেকে কাজ করিয়ে নেওয়া। সমাজের ছাত্রসমাজকে শিক্ষায় উদ্বুদ্ধ করতে শিক্ষাবৃত্তির ব্যবস্থা করা, গরীব মেধাবী মানুষগুলোকে কাজে লাগানো। নিজের সম্পদগুলো সঠিক কাজে লাগানোর পরামর্শ প্রদান করা, মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা তৈরী করা ইত্যাদি।

প্রয়োজন দক্ষ সংগঠক। প্রয়োজন একতা। প্রয়োজন জনসংযোগ। প্রয়োজন মানসিকতার। যত বেশি সংগঠন হবে তত বেশি জনসংযোগ বাড়বে।
শুভ কামনা।

11/10/2025

Celebrating my 8th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

🌸💖 পরকীয়া এবং জীবনসঙ্গীর সৌন্দর্যের কোনো সম্পর্ক নেই!আমি পুনরায় বলছি — পরকীয়ার সঙ্গে জীবনসঙ্গী সুন্দর বা অসুন্দর হওয়ার ক...
22/06/2025

🌸💖 পরকীয়া এবং জীবনসঙ্গীর সৌন্দর্যের কোনো সম্পর্ক নেই!

আমি পুনরায় বলছি — পরকীয়ার সঙ্গে জীবনসঙ্গী সুন্দর বা অসুন্দর হওয়ার কোনো যোগ নেই।
আপনি যদি ভাবেন “আমি সুন্দর, তাই আমার সঙ্গী আমাকে কখনো CHEAT করবে না,” এটা একেবারেই ভুল ধারণা। চরিত্র খারাপ হলে মন তো সহজেই অন্যদিকে যায়, সেটা সে সুন্দরী স্ত্রী হলেও হবে, সঙ্গী যতই মোহনীয় হোক না কেন!
যেমন কথায় আছে — “Once a cheater, always a cheater.”

সৌন্দর্য দিয়ে যদি শুধু পুরুষদের মন জয় করা যেতো, তাহলে প্রিন্সেস ডায়ানা কেন প্রতারিত হতেন?
সত্যিকারের ভালোবাসা গায়ের রঙ, ঐশ্বর্য বা সৌন্দর্য দিয়ে বিচার করে না। যারা প্রকৃত ভালোবাসতে জানে, তারা চরিত্র, মন ও বিশ্বাসকে প্রাধান্য দেয়।
কিন্তু মানুষ, সৃষ্টির অদ্ভুত নিয়মে, যখন গাছ থেকে নিচের পাতা তুলে নিতে চায়, তখন ভালোবাসা তো দূরের কথা!

একজন বন্ধুকে আমি চিনি, সে এখনও তার এক্স-পার্টনারকে ভালোবাসে, প্রথম দিনের মতোই, যদিও সব সত্য উন্মোচিত হয়েছে। তার বিশ্বাস ছিল ভালোবাসার ক্ষমতা অপরিসীম। কিন্তু আধুনিক যুগে ভালোবাসার সেই শক্তি প্রায় শূন্যে নেমে এসেছে। জল্পনা-কল্পনা সব মূল্যহীন প্রমাণিত হয়েছে। তারা একসাথে থাকতে পারল না, ভালোবাসা টিকে উঠল না।

সত্যিকারের ভালোবাসা কখনোই কাউকে বেহায়া বানায় না, বরং মানুষকে মর্যাদা দেয়। আজকের যুগে ‘চিটার’ এর অবস্থান মানুষের মস্তিষ্কে এখনও অমলিন। তারা বিশ্বাস করে, একদিন পার্টনার ভুল বুঝবে — এটাকে বলে ‘আশায় বাঁচে চাষা’।

যে একবার বাইরের দিকে নজর দিল, সে সহজে ফিরে আসে না। ফিরে এলেও সেটি এক বিরল মিরাকল। সেই মিরাকল শুধু ঘটে যাঁদের প্রতি স্রষ্টার বিশেষ দয়া ও পছন্দ থাকে।

এক ভয়ংকর আয়াত মনে রাখবেন —
“তুমি চাইলেই তোমার পছন্দের মানুষকে সৎ পথে নিয়ে আসতে পারবে না, কারণ স্রষ্টা যাকে ইচ্ছা, তাকেই সৎ পথে পরিচালিত করেন।”

অতএব, আপনার পার্টনারের প্রতি অন্ধবিশ্বাস নয়, বরং ‘ত্রিনেত্র’ সজাগতা রাখুন। সতর্ক থাকুন, মনোযোগী থাকুন। তাহলে দিনশেষে ঠকলেও নিজেকে সামলাতে পারবেন, নিজের মর্যাদা বজায় রাখতে পারবেন।

নতুন দৃষ্টিভঙ্গি ও পরামর্শ:

বিশ্বাস এবং কমিউনিকেশন: পার্টনারের সাথে খোলামেলা কথা বলুন, একে অপরের ভাবনা বোঝার চেষ্টা করুন।

নিজের মূল্যবোধ ও মানসিক দৃঢ়তা বাড়ান: নিজেকে সম্মান দিন, মনের শান্তি বজায় রাখুন।

সঠিক সীমানা নির্ধারণ করুন: সম্পর্কের মধ্যে লালসা, বিশ্বাসঘাতকতা কিংবা অন্যায় আচরণের জন্য স্পষ্ট সীমানা টানুন।

নিজেকে উন্নত করুন: নিজেকে মানসিক, শারীরিক ও বুদ্ধিবৃত্তিকভাবে সজাগ ও শক্তিশালী রাখুন।

প্রয়োজনে সাহায্য নিন: সম্পর্কের ক্ষেত্রে সমস্যা হলে কাউন্সেলিং বা থেরাপির সাহায্য নিতে পারেন।

সত্যিকারের ভালোবাসা যেখানে থাকে, সেখানে বিশ্বাস আর শ্রদ্ধা থাকে। আর এই মূল্যবোধ বজায় রেখে চলতে পারলে, জীবনে সুখ ও শান্তি বজায় রাখা সহজ হয়। 🌿✨

সংগ্রহীত

#পরকীয়া #দাম্পত্য_জীবন #জীবনসঙ্গী

বিবাহ বিচ্ছেদ করার আগে ভাবুনঃতালাক কেন হচ্ছে জানার জন্য গত ৯ মাস ধরে ২৪৫ জন তালাক প্রাপ্ত পুরুষ ও মহিলার  সাথে কথা বলেছি...
22/06/2025

বিবাহ বিচ্ছেদ করার আগে ভাবুনঃ
তালাক কেন হচ্ছে জানার জন্য গত ৯ মাস ধরে ২৪৫ জন তালাক প্রাপ্ত পুরুষ ও মহিলার সাথে কথা বলেছি কেন তালাক হলো এর ৭২% তালাক হয়েছে ভুল বুঝা বুঝি একে অপরকে অসন্মান করা।

আর ১৮℅ তালাকের কারণ পরকীয়া। ১০% তালাক স্ত্রীর উচ্চ বিলাশিতার কারনে। ৭৮℅ তালাক হয়েছে মেয়ের কারণে। ২২℅ পুরুষের দোষে।

মজার বিষয় হলো ৯২℅ তালাক প্রাপ্ত মহিলা পুরুষ তালাকের পরে অনুতপ্ত তারা বলছে সিদ্ধান্তটি ভুলছিলো। তালাক প্রাপ্ত ৮৯℅ মেয়েদের আর বিয়ে হচ্ছে না। ০৪℅ মেয়ে বিয়ের প্রতি অনিহা। ০৭℅ মেয়ে পথভ্রষ্টা। ছেলেদের মধ্যে ৮৫ ℅ বিয়ে করে সংসার করছে।
১৩℅ ছেলে বিয়ের প্রতি অনিহা। ০২ ℅ ছেলে পথভ্রষ্ট।

আরো মাজার বিষয় হলো ৬৭℅ ছেলেই কুমারি মেয়ে বিয়ে করেছে। আর মেয়েরা কুমার ছেলে পেয়েছে ০০১℅। আমি তালাকের বিরুদ্ধে তাই এই জরিপ করেছি। জারা দাম্পত্য জিবন নিয়ে হতাশ তাদের পরামর্শকের কাজ করতে চাই।

প্লিজ তালাক দেওয়ার এগে ভাবুন আবার ভাবুন দেখুন সমজতা করা যায় কিনা। সজতার পথেই সঠিক পথ যা আল্লাহ পছন্দ করেন।

দ্বিতীয় বিয়ের পরে ১২℅ মেয়ের আবারও তালাক হয়েছে। ৮৯% মেয়ে দ্বিতীয় সংসারে অসুখি। অপর দিকে মাত্র ০২℅ ছেলের আবারও তালাক হয়েছে আর অসুখি ০৩℅ পুরুষ।

অবাক করা বিষয় হলো দ্বিতীয় তালাক দেওয়া ছেলেদের স্ত্রী হয়েছিল কোন তালাক প্রাপ্ত মহিলা। আর বিধ্বা মহিলাকে বিয়ে করে চরম সুখি ৯৩℅ পুরুষ।

আশা করি সবাই বুঝতে পেরেছেন।

সংগৃহীত।

#বিবাহ_বিচ্ছেদ #তালাককে_না_বলুন #ভাবনা #পরকীয়া #দাম্পত্য_জীবন

ঘূর্ণিঝড় মোকাবিলায় যা করণীয় ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ দুর্যোগপ্রবণ এলাকা। বন্যা, খরা, ভূমিধস, টর্নেডো, শৈত্যপ্...
23/10/2022

ঘূর্ণিঝড় মোকাবিলায় যা করণীয়

ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ দুর্যোগপ্রবণ এলাকা। বন্যা, খরা, ভূমিধস, টর্নেডো, শৈত্যপ্রবাহ, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগে প্রতিবছর ব্যাপক সম্পদ ও প্রাণহানি ঘটে। এর মধ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং। বঙ্গোপসাগরে অবস্থান করা সুস্পষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে আগামী মঙ্গলবার (২৫ অক্টোবর) বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই অবস্থায় জনগণকে, বিশেষ করে উপকূলীয় অঞ্চলের অধিবাসীদের সচেতন হওয়া অত্যন্ত জরুরি। ঘূর্ণিঝড়ে জনগণের করণীয় বিষয়গুলো জনসচেতনতা সৃষ্টিতে ও ক্ষয়ক্ষতি হ্রাসে তাৎপর্যপূর্ণ অবদান রাখবে।

ঘূর্ণিঝড়ের আগে করণীয়

দুর্যোগের সময় কোন এলাকার লোক কোন আশ্রয়কেন্দ্রে যাবে, গবাদিপশু কোথায় থাকবে, তা আগে ঠিক করে রাখুন এবং জায়গা চিনিয়ে রাখুন।
বাড়িতে, গ্রামে, রাস্তায় ও বাঁধের ওপর গাছ লাগান।
যথাসম্ভব উঁচু স্থানে শক্ত করে ঘর তৈরি করুন। পাকা ভিত্তির ওপর লোহার বা কাঠের পিলার এবং ফ্রেম দিয়ে তার ওপর ছাউনি দিন। ছাউনিতে টিন ব্যবহার না করা ভালো। কারণ ঝড়ের সময় টিন উড়ে মানুষ ও গবাদিপশু আহত করতে পারে। তবে শূন্য দশমিক ৫ মিলিমিটার পুরুত্ববিশিষ্ট টিন ও জেহুক ব্যবহার করা যেতে পারে।
উঁচু জায়গায় টিউবওয়েল স্থাপন করুন, যাতে জলোচ্ছ্বাসের লোনা ও ময়লা পানি টিউবওয়েলে ঢুকতে না পারে।
জেলে নৌকা, লঞ্চ ও ট্রলারে রেডিও রাখুন। সকাল, দুপুর ও বিকেলে আবহাওয়ার পূর্বাভাস শোনার অভ্যাস করুন।
সম্ভব হলে বাড়িতে কিছু প্রাথমিক চিকিত্সার সরঞ্জাম (ব্যান্ডেজ, ডেটল প্রভৃতি) রাখুন।
জলোচ্ছ্বাসের পানির প্রকোপ থেকে রক্ষার নানারকম শস্যের বীজ সংরক্ষণের ব্যবস্থা নিন।
বাড়িতে ও রাস্তায় নারকেল, কলাগাছ, বাঁশ, তাল, কড়ই ও অন্যান্য শক্ত গাছপালা লাগান। এসব গাছ ঝড় ও জলোচ্ছ্বাসের বেগ কমিয়ে দেয়। ফলে মানুষ দুর্যোগের কবল থেকে বাঁচতে পারে।
নারী-পুরুষ, ছেলেমেয়ে প্রত্যেকেরই সাঁতার শেখা উচিত।
ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে বা অন্য আশ্রয়ে যাওয়ার সময় কী কী জরুরি জিনিস সঙ্গে নেওয়া যাবে এবং কী কী জিনিস মাটিতে পুঁতে রাখা হবে, তা ঠিক করে সেই অনুসারে প্রস্তুতি নেওয়া উচিত।
আর্থিক সামর্থ্য থাকলে ঘরের মধ্যে একটি পাকা গর্ত করুন। জলোচ্ছ্বাসের আগে এই পাকা গর্তে অতি প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন।
ডায়রিয়া মহামারির প্রতি সচেতন দৃষ্টি রাখতে হবে। শিশুদের ডায়রিয়া হলে কীভাবে খাবার স্যালাইন তৈরি করতে হবে, সে বিষয়ে পরিবারের সবাইকে প্রশিক্ষণ দেন।
ঘূর্ণিঝড়ের মাসগুলোতে বাড়িতে মুড়ি, চিড়া, বিস্কুটজাতীয় শুকনো খাবার রাখা ভালো।
নোংরা পানি কীভাবে ফিটকারি বা ফিল্টার দ্বারা খাবার ও ব্যবহারের উপযোগী করা যায়, সে বিষয়ে নারীদের এবং আপনার পরিবারের অন্য সদস্যদের প্রশিক্ষণ দেন।
ঘূর্ণিঝড়ের পরে বৃষ্টি হয়। বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা করুন। বৃষ্টির পানি বিশুদ্ধ। মাটির বড় হাঁড়িতে বা ড্রামে পানি রেখে তার মুখ ভালোভাবে আটকিয়ে রাখতে হবে, যাতে পোকা-মাকড়, ময়লা-আবর্জনা ঢুকতে না পারে। ©

Today 09 October is one of the most beautiful day of this year.On this holy day of Eid-Miladunnabi, Pravarana Purnima an...
09/10/2022

Today 09 October is one of the most beautiful day of this year.
On this holy day of Eid-Miladunnabi, Pravarana Purnima and Lakshmi Puja, let's swear to live as 'actual human being' under the banner of humanity in the bridge of harmony and holiness.
May the path of light be for all of us. 🖤💐

02/10/2017

সামাজিক সংগঠন কি এবং কেন?

সামাজিক সংগঠন হলো একি সমাজ সংস্কৃতির কিছু মানুষের মধ্যে সৌহার্দ ও সম্প্রীতি বাড়ানোর এক মিলনস্থল। যেখানে একি সমাজের কিছু মানুষের মধ্যে তৈরী হয় একটি পরিবার। একটি অঞ্চল হয়ে যায় একটি ঘরের ছাদ। একি ছাদে থেকে সবার সাথে সবার ভাব আদান প্রদানের মধ্যদিয়ে কিছু সামাজিক দায়িত্ব পালনের জন্য অঙ্গীকারবদ্ধ হওয়া। একি অঞ্চলের মানুষগুলোকে একি সুতায় বেধে একে অপরকে সুখে দুঃখে প্রয়োজনে অপ্রয়োজনে পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া।

Address

Chittagong
4300

Alerts

Be the first to know and let us send you an email when Social Worker posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category