29/07/2026
হাটহাজারী পৌরসভার প্রানকেন্দ্র ০৩ নং ওয়ার্ড আজিম পাড়া একটি ঘনবসতিপূর্ন এলাকা আনুমানিক ২ হাজার এর অধিক পরিবারের বসবাস উক্ত স্থানে সবাই মিলেমিশে বসবাস করে থাকে আজিম পাড়ার মধ্যে শ্রমজীবী পেশায় একজন এলাকার সন্তান সোহেল যখন জীবিকার তাগিদে কর্মস্থলে যায় তখন উক্ত কর্মস্থলে বৈদ্যুতিক তারের শক লেগে সে আহত হয় তখন পিতাহারা সন্তান সোহেল।
এর চিকিৎসার খরচ তার পরিবার বহন করা সম্ভব হচ্ছে না সেই দুঃসময়ে এলাকার কিছু যুবক এসে মানবতার হাত বাড়িয়ে দেয় এলাকার কিছু যুবক সন্তান তারা পরবর্তিতে প্রতিজ্ঞা করেন এলাকার মধ্যে আর কাউকে মানবেতর জীবন যাপন করতে দিবেনা পরে তারা একটা মানবিক সংগঠন করেন যার নামকরন করা হয়-
“আজিম পাড়া মানব কল্যাণ সংস্থা”
মোঃ গিয়াস উদ্দিন মহসিন এর দিক নির্দেশনায় ২২ জন বিশিষ্ট সদস্য নিয়ে উক্ত সংগঠন উদ্বোধন করা।