Counter Terrorism, CMP

Counter Terrorism, CMP Law Enforcement Agency

19/04/2025

*প্রেস রিলিজ*

সিএমপি’র কাউন্টার টেরোরিজম ইউনিটের অভিযানে যুক্তরাষ্ট্রসহ বিদেশী শিক্ষা প্রতিষ্ঠানে স্কলারশিপ প্রাপ্ত বাংলাদেশী শিক্ষার্থীদের ভর্তি বাতিলের উদ্দেশ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে ও সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারকারী চক্রের ০১ জন গ্রেফতার ও ঘটনায় ব্যবহৃত ডিজিটাল ডিভাইস উদ্ধার*

সম্প্রতি চট্টগ্রামের একটি কলেজের দ্বাদশ শ্রেণির একজন ছাত্র যুক্তরাষ্ট্রের একটি কলেজে স্কলারশিপসহ ভর্তি সুযোগ লাভ করে। গত ১১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে Drake For a reason নামক একটি ফেসবুক পেজে ভিকটিম সম্পর্কে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য পোস্ট করা হয়, যেখানে তাকে বিদেশী শিক্ষা প্রতিষ্ঠানসমূহে প্রতারণার মাধ্যমে ভর্তির চেষ্টা করছে বলে দাবি করা হয়। পরদিন ১২ ফেব্রুয়ারি কলেজ
কর্তৃপক্ষ একটি ইমেইলের মাধ্যমে জানায় যে, তার প্রেরিত রেকমেন্ডেশন লেটারসমূহ নিয়ে অভিযোগ পাওয়া গেছে, যা উক্ত ফেসবুক পেইজ এবং সংশ্লিষ্ট কলেজের ই-মেইলে প্রেরিত অভিযোগ/অপপ্রচারের সরাসরি ফল। “Drake For a reason” নামক page-পরিচালনাকারী অজ্ঞাতনামা আসামী/আসামীরা ভিকটিম এর ল্যাপটপে সংরক্ষিত তথ্যসমূহ সম্পূর্ণ বা আংশিক বেআইনী প্রক্রিয়ায় সংগ্রহ/হ্যাক করে এবং লিখিত নিবন্ধ বা easy এর উল্লেখযোগ্য অংশ প্রকাশপূর্বক সেগুলো ভুয়া ও বানোয়াট মর্মে প্রচার করে উক্ত ফেসবুক পেইজে পোষ্ট করে। এছাড়া অননুমোদিতভাবে ভিকটিমের ছবি অবৈধভাবে হাতিয়ে নিয়ে তাও প্রকাশপূর্বক উক্ত ফেসবুক পোষ্টে তাদের সাথে ভিকটিমকে যোগাযোগ করতে বলা হয়। যা থেকে স্পষ্ট হয় যে, আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য উক্ত ব্যক্তি/ব্যক্তিবর্গ ভিকটিমের ল্যাপটপ হতে তার তথ্য-উপাত্ত চুরি করে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ প্রদানসহ উল্লেখিত ফেসবুক পোষ্টসমূহ প্রদান করেছে। অপর দুটি ফেসবুক পোষ্টে বিদেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় চান্স পাওয়া অন্তত ৩০০-৪০০ বাংলাদেশী ছাত্রছাত্রীর তথ্য উক্ত অজ্ঞাতনামা আসামী/আসামীগণের হাতে রয়েছে মর্মে উল্লেখসহ তাদের প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ দিবে এবং তাদের ভিসা যেন না হয় সে বিষয়ে সংশ্লিষ্ট দূতাবাসগুলোতে অভিযোগ দিবে ও তাদের কারো প্রতি দয়া-মায়া দেখাবেনা মর্মে উল্লেখ করা হয়। এছাড়া সমগ্র বাংলাদেশকে কাঁদিয়ে ছাড়বে মর্মে উক্ত ফেসবুক পোষ্টে হুমকী প্রদান করা হয়। উল্লেখ্য বর্ণিত ফেসবুক পেইজটি শুধু ভিকটিম এর বিরুদ্ধে নয়; বরং বর্তমানে আমেরিকায় অধ্যয়নরত একাধিক ছাত্রছাত্রী যারা ইংল্যান্ড-আমেরিকার বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালযয়ে ভর্তির সুযোগ পেয়েছে তাদের বিশ্ববিদ্যালয় গুলোতে ভিত্তিহীন অভিযোগে ই-মেইল করে তাদের ভর্তি বাতিলের পদক্ষেপ গ্রহণ করেছে। বর্ণিত ঘটনায় কম্পিউটার সিষ্টেমের মাধ্যমে ক্ষতিসাধন, ডিজিটাল
প্রতারণা, ভীতি প্রদর্শন, হ্যাকিংসহ সহায়তা করার অভিযোগের প্রেক্ষিতে সিএমপি’র খুলশী থানার মামলা নং-০৪, তাং-১৬/০২/২০২৫ খ্রি:, ধারাঃ সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এর ১৯/২৩/২৫/
৩২/৩৩/৩৬ রুজু হয়।

অত্র মামলার ঘটনাটি তদন্তকালে কাউন্টার টেরোরিজম বিভাগের সাইবার ইউনিটের ০১ টি আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায়
অভিযুক্ত ফেসবুক পেইজ “Drake For a reason” এর ব্যবহারকারী অভিযুক্ত আব্দুল্লাহ আল জুনায়েদ (২১)’কে সনাক্ত পূর্বক বগুড়া সদর থানা পুলিশের সহায়তায় গত ইং১৭/০৪/২০২৫ তারিখ বেলা অনুমান ১১.২০ ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন ঠনঠনিয়া এলাকা হতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালীন বর্ণিত অভিযুক্তকে হাতেনাতে মামলার ঘটনা সংশ্লিষ্ট ফেসবুক পেইজ (“Drake For a reason” ) এর মাধ্যমে সংঘটিত অপরাধ সংঘটনে ব্যবহৃত ডিজিটাল ডিভাইস তথা ০১ (এক) ল্যাপটপ ও ০১ (এক) মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উপস্থিত সাক্ষীদের সম্মুখে সে অত্র মামলার ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে এবং উল্লেখিত আসামী বাংলাদেশের অসংখ্য মেধাবী ছাত্র-ছাত্রীর জীবন নিয়ে এক সর্বনাশা খেলায় মত্ত হওয়ার সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। আসামীর এহেন অপকর্মে বিদেশে অবস্থানরত বাংলাদেশী ছাত্র-ছাত্রী এবং যারা বিদেশে পড়তে যেতে ইচ্ছুক তারা ইতিমধ্যে ব্যাপকভাবে মানসিক নির্যাতন, হয়রানি, উৎকন্ঠার শিকারসহ নানাভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। সিএমপি’র কাউন্টার টেরোরিজম বিভাগ এ ধরনের অভিযান চলমান থাকবে এবং অনলাইনে অপপ্রচার ও সাইবার অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

21/03/2025
04/02/2025
09/04/2024

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বন্দরের অবসরে যাওয়া এক কর্মকর্তার ব্যক্তিগত মুহুর্তের ছবি ছড়ানোর হুমকি দেয়ার পর এক ....

From Inbox...Inspiration...
22/03/2024

From Inbox...
Inspiration...

From inbox...Delighted...
17/03/2024

From inbox...
Delighted...

17/03/2024

নিজে সচেতন হোন, অন্যকে সচেতন করুন।

11/02/2024

সিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগের অভিযানে ভিকটিমের নগ্ন ছবি/ভিডিও দ্বারা ব্ল্যাকমেইল এর অভিযোগে ০১ জন গ্রেফতার।

গত ১০/০২/২০২৪ খ্রি. তারিখে ভিকটিমের নগ্ন ছবি/ভিডিও দিয়ে ব্ল‍্যাকমেইল সংক্রান্ত অভিযুক্ত ০১ জনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগ। এ সময় তার নিকট থেকে এই অপকর্মে ব্যবহৃত ০১ টি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি ভিকটিমের নগ্ন ছবি/ভিডিও মোবাইলে সংরক্ষণ করত: দীর্ঘদিন যাবত ভিকটিমকে মানসিক নির্যাতনসহ ব্ল‍্যাকমেইল করে মোটা অঙ্কের অর্থ আত্মসাতের অপচেষ্টা করে।

সোশ্যাল মিডিয়ায় ফেইক ফেসবুক আইডি থেকে ভিকটিমের প্রবাসী স্বামী এবং ভাবিকে ফেসবুক মেসেঞ্জারে ভিকটিমের ব্যক্তিগত নগ্ন ছবি/ভিডিও প্রেরণ পূর্বক অজ্ঞাতনামা ব্যক্তি একটি বিকাশ নাম্বার প্রেরণ করে ৩০,০০০/- টাকা দাবি করে। টাকা না দিলে স্পর্শকাতর নগ্ন ছবি/ভিডিও ভিকটিমের আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের নিকট প্রেরণ করে সম্মানহানি করবে মর্মে হুমকি প্রদান করে। এতে করে ভিকটিম মানসিকভাবে বিপর্যস্ত হয়ে এ সংক্রান্ত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের চান্দগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে ভিকটিম উক্ত বিষয়ে সিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগে অভিযোগ দায়ের করলে কাউন্টার টেরোরিজম বিভাগের সাইবার ক্রাইম ইউনিট ঘটনাটির ছায়া অনুসন্ধান শুরু করে। ভিকটিম হতে প্রাপ্ত তথ্যানুযায়ী তার আপন চাচাতো ভাই সন্দিগ্ধ এস এম আতিক শাহরিয়ারকে জিজ্ঞাসাবাদ ও তার ডিভাইস পর্যালোচনা করে উক্ত ফেইক ফেসবুক আইডিটি লগইন অবস্থায় পাওয়া যায় এবং একই ডিভাইসের গ্যালারীতে ভিকটিমের স্বামী ও ভাবিকে প্রেরিত ভিকটিমের স্পর্শকাতর নগ্ন ছবি পাওয়া যায়।

সন্দিগ্ধ এস এম আতিক শাহরিয়ারকে জিজ্ঞাসাবাদে জানা যায় ভিকটিমের ব্যবহৃত একটি পুরোনো স্মার্ট ফোন থেকে সে ভুক্তভোগীর কিছু ব্যক্তিগত নগ্ন ছবি ভিডিও পায়। পরবর্তীতে অসৎ উদ্দেশ্যে সে ফেইক ফেসবুক আইডি তৈরি করে উক্ত নগ্ন ছবি/ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি প্রদান পূর্বক একটি বিকাশ নাম্বার প্রেরণ করে ভিকটিমের পরিবারের লোকজনের কাছে ৩০,০০০/- টাকা দাবী করে।

গ্রেফতারকৃত এস এম আতিক শাহরিয়ার (১৯) এর নিকট হতে জব্দকৃত ডিভাইস প্রাথমিকভাবে পরীক্ষা করে ভিকটিম কর্তৃক আনীত অভিযোগের প্রাথমিক সত্যতাসহ ঘটনা সংশ্লিষ্ট আলামত পাওয়া যায়। পরবর্তীতে ভিকটিমের দায়েরকৃত এজাহারের প্রেক্ষিতে সিএমপি'র চান্দগাঁও থানায় ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু হয়।

Address

Counter Terrorism Division, Dampara Police Lines
Chittagong

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Counter Terrorism, CMP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Counter Terrorism, CMP:

Share