Chattogram Metropolitan Police

Chattogram Metropolitan Police This is the verified and authenticated official page of Chattogram Metropolitan Police. The first Commissioner at that time was Mr. M.M. Sharif Ali.
(609)

The central aim of this virtual establishment is to enable all to have effortless access to the Law Enforcement Agency (LEA) of the metropolis. Chattogram Metropolitan Police (CMP) was established on 30th November 1978. In its initial phase, CMP began its journey with 6 police stations and a force of 3,238 personnel. At that time, the population of Chattogram city was less than one million. Over t

he years, both the population and the area of the metropolis have continued to grow. This growing population and expanding city area naturally demanded improved and modernized public service. With that in mind, initiatives were taken to restructure CMP in terms of force size, coverage, modernization, and organizational structure. As a result, a larger organization with 16 police stations was established, replacing the earlier 6. At present, this extensive organization operates under the leadership of the Police Commissioner, who is supported by 3 Additional Commissioners, along with Deputy Commissioners (DCs), Additional Deputy Commissioners (ADCs), Assistant Commissioners (ACs), Inspectors, Sub-Inspectors, Sergeants, Armed Sub-Inspectors, Town Sub-Inspectors, Assistant Sub-Inspectors (AB/UB), Constables and ministrial staff.

*সিএমপি'র সদরঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৫১৯ (পাঁচশত ঊনিশ) পিস ইয়াবা ট্যাবলেট  ও মাদক বিক্রয়ের নগদ ৬২,০০০/- (বাষট্টি ...
06/09/2026

*সিএমপি'র সদরঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৫১৯ (পাঁচশত ঊনিশ) পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ৬২,০০০/- (বাষট্টি হাজার) টাকাসহ ০১ (এক) জন মাদক কারবারি গ্রেফতার*

সদরঘাট থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ একরাম উল্লাহ এর নেতৃত্বে এসআই মিজানুর রহমান চৌধুরী, ইনচার্জ, পশ্চিম মাদারবাড়ী পুলিশ ফাঁড়ী সঙ্গীয় অফিসার ফোর্সসহ ইং ০৫/০৯/২০২৬ইং তারিখ গোপন সংবাদের ভিত্তিতে সদরঘাট থানাধীন পূর্ব মাদারবাড়ি দারোগাহাট রোড সানি টিউটোরিয়াল স্কুলের বিপরীত পাশে জসিম সওদাগরের বাড়ির প্রবেশ পথে কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক কারবারি ০১। হাসিনা আক্তার (৪৫), স্বামী-মোঃ জাফর, পিতা-মৃত এখলাছুর রহমান, মাতা-মৃত শামসুন নাহার, সাং-পূর্ব মাদারাবাড়ি, দারোগারহাট রোড, সানি টিউটোরিয়াল স্কুলের বিপরীত পাশে, ইসমাইল সওদাগরের বাড়ী, থানা-সদরঘাট, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করেন। এসময় তার হেফাজত হতে ৫১৯ (পাঁচশত ঊনিশ) পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ৬২,০০০/- (বাষট্টি হাজার) টাকা উদ্ধার করা হয়। এ সংক্রান্তে গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে সদরঘাট থানার মামলা নং-০৪, তারিখ-০৬/০৯/২০২৬ ইং, ধারা- মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

04/09/2026

সিএমপি’র আকবরশাহ থানা কর্তৃক চাঞ্চল্যকর চুরির ঘটনার রহস্য উদঘাটন, বিশেষ অভিযানে চোর চক্রের ০৭ (সাত) সদস্য গ্রেফতার এবং চোরাইকৃত স্বর্ণালংকার বিক্রির নগদ ১৫,১১,৮০০/- (পনের লক্ষ এগারো হাজার আটশত টাকা), ০৭ ভরি স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল উদ্ধার প্রসঙ্গে

ব্রিফিং করেছেন: জনাব মোঃ আলমগীর হোসেন, উপ-পুলিশ কমিশনার (পশ্চিম), সিএমপি, চট্টগ্রাম।

*সিএমপি’র আকবরশাহ থানা কর্তৃক চাঞ্চল্যকর চুরির মামলার ঘটনার রহস্য উদঘাটন, বিশেষ অভিযানে চোর চক্রের ০৭ (সাত) সদস্য গ্রেফ...
04/09/2026

*সিএমপি’র আকবরশাহ থানা কর্তৃক চাঞ্চল্যকর চুরির মামলার ঘটনার রহস্য উদঘাটন, বিশেষ অভিযানে চোর চক্রের ০৭ (সাত) সদস্য গ্রেফতার এবং চোরাইকৃত স্বর্ণালংকার বিক্রির নগদ ১৫,১১,৮০০/- (পনের লক্ষ এগারো হাজার আটশত টাকা), ০৭ ভরি স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল উদ্ধার*


বাদী জনাব মোঃ আলমগীর মিয়া (৪০) আকবারশাহ থানায় লিখিত এজাহার দায়ের করেন যে, তিনি একজন ব্যবসায়ী এবং আকবরশাহ থানাধীন সিটি গেইট এলাকায় তার ‘বিসমিল্লাহ ফার্নিচার’ নামে একটি দোকান রয়েছে। গত ২৮/০৭/২০২৬ ইং তারিখ দুপুর আনুমানিক ১২:১০ ঘটিকার সময় তিনি তার স্ত্রীসহ ইপিক হাসপাতালে ডাক্তার দেখাতে যান। দুপুর আনুমানিক ১:৩০ ঘটিকার সময় প্রতিবেশীর স্ত্রী আরিফা বিনতে ইসলাম বাসায় এসে দেখতে পান যে, বাদীর বাসার দরজার হুক কাটা ও দরজা খোলা। বিষয়টি মোবাইল ফোনে জানতে পেয়ে বাদী দ্রুত বাসায় গিয়ে দেখেন, ঘরের জিনিসপত্র এলোমেলো এবং স্টিলের আলমারি খোলা রয়েছে। খোঁজাখুঁজি করে তিনি দেখতে পান, আলমারিতে রাখা বিভিন্ন স্বর্ণালংকার, যার সর্বমোট ওজন ১০ ভরি ০৪ আনা এবং আনুমানিক মূল্য ২০ লক্ষ টাকা, নগদ ২ লক্ষ টাকা, ১২,৫০০ সৌদি রিয়াল এবং ০১টি আইফোন ১২ প্রো ম্যাক্স চুরি হয়েছে। এছাড়া তার প্রতিবেশী নুরুল ইসলামও দেখতে পান যে, তার বাসার দরজার হুক কাটা ও আলমারির তালা ভাঙা। তার বাসা থেকে নগদ ৬০ হাজার টাকা, ১ ভরি ০৮ আনা ওজনের স্বর্ণালংকার এবং ০১টি স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইল চুরি হয়েছে। বাদীর ধারণা, গত ২৮/০৭/২০২৬ ইং তারিখ দুপুর ১২:১০ ঘটিকা থেকে ১:৩০ ঘটিকার মধ্যবর্তী যেকোনো সময়ে অজ্ঞাতনামা চোর বা চোরেরা উভয় বাসায় প্রবেশ করে উল্লেখিত মালামাল চুরি করে নিয়ে যায়। বাদীর এরূপ এজাহারের প্রেক্ষিতে আকবরশাহ থানায় মামলা নং-৩০, তারিখ-৩১/০৭/২০২৬ খ্রিস্টাব্দ, ধারা-৪৫৪/৩৮০ পেনাল কোড রুজু করা হয়।

মামলা রুজুর পর সিএমপির সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় আকরবশাহ থানার চৌকস আভিযানিক টিম চুরির ঘটনাটির তদন্ত শুরু করে। তদন্তকালে আভিযানিক টিম ঘটনাস্থলের আশপাশ এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও গোপন সংবাদের ভিত্তিতে গত ০৬/০৮/২০২৬খ্রি. তারিখ ডবলমুরিং থানা এলাকায় অভিযান পরিচালনা করে সন্দিগ্ধ আসামী ০১। জসিম উদ্দিন প্রঃ জসিম(৪৫), পিতা-মৃত সিদ্দিকুর রহমান, মাতা-তারামতি, সাং-চরলক্ষী, জেবল হক মিস্ত্রি বাড়ী, পোঃ ধুমুর, থানা-সোনাগাজী, জেলা-ফেনী, বর্তমানে-ঝর্ণা পাড়া কলোনী, থানা-ডবলমুরিং, জেলা-চট্টগ্রাম(ভাসমান), ০২। মোস্তাকিন হোসেন মিঠু(৪৭), পিতা-আমজাদ হোসেন বাবুল, মাতা-মোর্শেদা বেগম, সাং-শেরপুর, আজগর সর্দারের বাড়ী, পোঃ কিত্তিপুর, ০২নং ওয়ার্ড, থানা-নওগাঁ সদর, জেলা-নওগাঁ, বর্তমানে-বারো কোয়াটার, আবদুল লতিফ সড়ক, কামরুলদের ঘর/ইউসুফ মোল্লার ঘর, থানা-পাহাড়তলী, জেলা-চট্টগ্রাম(ভাসমান) দ্বয়’কে গ্রেফতার করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে গত ০৭/০৮/২০২৬খ্রি. তারিখ কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে সন্দিগ্ধ আসামী ০৩। সেতু দাস প্রঃ সালাউদ্দিন(৪৩), পিতা-সাদন দাস প্রঃ আবদুর রহিম, মাতা-মৃত রঞ্জু দাস, সৎ মাতা-সোহা ঘোষ দাস, সাং-বড় উঠান, বাইন্না পাড়া, সাদন দাসের বাড়ী, থানা-কর্ণফুলী, জেলা-চট্টগ্রাম, স্থায়ী-১-ছনহরা, ইদ্রিস চেয়ারম্যানের বাড়ীর পাশে, ধোপা পাড়া, দত্ত বাড়ী, ০৩নং ইউপি, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম, স্থায়ী-২-বুরুমছড়া, সওদাগর দিঘীর পাড়, ইয়াকুব মাস্তানের, থানা-আনোয়ারা, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-ষ্টেশন রোড, আল-আমিন বোডিং, থানা-কোতয়ালী, জেলা-চট্টগ্রাম(ভাসমান), ০৪। মোহাম্মদ আলী(৪৩), পিতা-মৃত মোঃ আছমত আলী, মাতা-সাজিয়া বেগম, সাং-আউডবাগ, ভোলা নগর, খনকার বাড়ী, পোঃ পাঁচ পুকুরা, থানা-দাউদকান্দি, জেলা-কুমিল্লা, বর্তমানে-আগ্রাবাদ, মৌলভী পাড়া, পুস্কুনির পাড়, নেজামের ৬তলা বিশিষ্ট বিল্ডিং এর নীচ তলার ভাড়াটিয়া, থানা-ডবলমুরিং, জেলা-চট্টগ্রাম, ০৫। দেবব্রত বণিক প্রঃ বলাই বণিক(৩৭), পিতা-বাদল বণিক, মাতা-শুক্লা বণিক, সাং-রামচন্দ্রপুর, বণিক পাড়া, নগেন্দ্র সাধুর বাড়ী, থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা, বর্তমানে-হাজারী গলি, ৩২নং বণিক ভবনের ৪র্থ তলার ভাড়াটিয়া, থানা-কোতয়ালী, জেলা-চট্টগ্রাম গণকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের তথ্যের ভিত্তিতে ডবলমুরিং থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১০/০৮/২০২৬খ্রি. তারিখ সন্দিগ্ধ আসামী ০৬। মোঃ ইসমাইল(৩৩), পিতা-আবদুল মালেক, মাতা-সাজেদা বেগম, সাং-দৌলতপুর, চৌধুরীপাড়া, বক্স আলী মাঝি বাড়ী, পোঃ মমতাজ মিয়ার হাট, ০৯নং ওয়ার্ড, ০৮নং ধলিয়া ইউপি, থানা-সদর, জেলা-ফেনী, বর্তমানে-উত্তর নালাপাড়া, শরীফ মসজিদের সামনে ০৩ তলা বিশিষ্ট বিল্ডিং এর নিচ তলার ০২ নাম্বার রুমের ভাড়াটিয়া, থানা-সদরঘাট, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করা হয়। গত ১৯/০৮/২০২৬খ্রি. তারিখ চক্রের অন্য সদস্য ০৭। ফারজানা বেগম(৩৮), স্বামী-মোহাম্মদ আলী, পিতা-হারুন মিয়া, মাতা-জাহেদা বেগম, সাং-আউডবাগ, ভোলা নগর, খনকার বাড়ী, পোঃ পাঁচ পুকুর, থানা-দাউদ কান্দি, জেলা-কুমিল্লা, বর্তমানে-আগ্রাবাদ মৌলভি পাড়া, পুষকনির পাড়, নেজামের ০৬তলা বিশিষ্ট বিল্ডিং এর নিচ তলার ভাড়াটিয়া, থানা-ডাবলমুরিং, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী মোহাম্মদ আলীকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদকালে তার দেখানো ও সনাক্ত মতে তার বাসা হতে স্বর্ণ পরিমাপের নিক্তিসহ ড্রামের ভিতরে চালের মধ্যে পলিথিন দিয়ে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় স্বর্ণ বিক্রির নগদ ১৫,১১,৮০০/- (পনের লক্ষ এগারো হাজার আটশত টাকা) ও ০১টি স্যামসাং অ্যান্ড্রয়েড উদ্বার করা হয়। তার তথ্যের ভিত্তিতে ইং ০৩/০৯/২০২৬খ্রি. তারিখ ডিএমপি’র ঢাকা কোতোয়ালী থানাধীন তাতীবাজার এলাকা হতে ২টি নেকলেস, ৩টি চেইন, ১জোড়া কানের দুল, ১টি আংটিসহ মোট ৭ ভরি স্বর্ণালংকার ও ০১টি স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার করা হয়। উক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামী ১। সেতু দাস প্রকাশ সালাউদ্দিন(৪৩), ২। জসিম উদ্দিন প্রকাশ জসিম(৪৫), ৩। মোস্তাকিন হোসেন মিঠু(৪৭) দেরকে গ্রেফতার করা হয় এবং তাহাদের তথ্যের ভিত্তিতে ৪। মোহাম্মদ আলী(৪৩), ৫। ফারজানা বেগম(৩৮) গণ বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। চুরি হওয়া অবশিষ্ট মালামাল উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অজ্ঞাত নামা চোর/চোর চক্রের সদস্যদের গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ যে, আসামী গ্রেফতারকৃত আসামী ০১। সেতু দাস প্রকাশ সালাউদ্দিন (৪৩) এর বিরুদ্ধে-০৬ টি ০২। জসিম উদ্দিন প্রকাশ জসিম (৪৫) এর বিরুদ্ধে-০৬ টি ০৩। মোস্তাকিন হোসেন মিঠু (৪৭) এর বিরুদ্ধে-০৯ টি ০৪। মোহাম্মদ আলী (৪৩) এর বিরুদ্ধে-০৭ টি মাদক, চুরি, ছিনতাই, ডাকাতিসহ অস্ত্র আইনে মামলা রয়েছে।

"মাঠে মুখোমুখি পুলিশ ও সাংবাদিক: সিএমপি বনাম চট্টগ্রাম প্রেসক্লাব প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত"আজ ০২ সেপ্টেম্বর ২০২৬খ্রি....
02/09/2026

"মাঠে মুখোমুখি পুলিশ ও সাংবাদিক: সিএমপি বনাম চট্টগ্রাম প্রেসক্লাব প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত"

আজ ০২ সেপ্টেম্বর ২০২৬খ্রি. তারিখ বিকাল ৪.০০ ঘটিকায় দামপাড়া পুলিশ লাইন্স মাঠে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এবং চট্টগ্রাম প্রেসক্লাবের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার জনাব হাসান মো: শওকত আলী মহোদয়।

প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি দল এবং চট্টগ্রাম প্রেসক্লাবের খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। খেলায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ৩-০ গোলে চট্টগ্রাম প্রেসক্লাবকে পরাজিত করে।

খেলার শুরু থেকেই উভয় দলের খেলোয়াড়রা ক্রীড়াসুলভ মনোভাব ও চমৎকার নৈপুণ্য প্রদর্শন করেন। মাঠের প্রতিযোগিতার পাশাপাশি এ আয়োজন পুলিশ ও গণমাধ্যমকর্মীদের মধ্যকার পারস্পরিক সম্পর্ক, সৌহার্দ্য ও সহযোগিতার বন্ধনকে আরও সুদৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

ম্যাচের শুরুতে প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিবৃন্দ খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। খেলা শেষে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ খেলোয়াড় মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মো: ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মো: হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি জনাব জাহিদুল করিম কচি, উপদেষ্টা জনাব ওসমান গণি মনসুর, সাধারণ সম্পাদক জনাব গোলাম মাওলা মুরাদ সহ খেলায় অংশগ্রহণকারী গণমাধ্যম কর্মীবৃন্দ ও সিএমপি ফুটবল টিম, ম্যাচ পরিচালনাকারী সদস্যবৃন্দ।

সিএমপি'র ইপিজেড থানার বিশেষ অভিযানে জুয়া খেলার সরঞ্জাম, নগদ টাকা সহ ০৬ (ছয়) জন আসামী গ্রেফতার* ইপিজেড থানার অফিসার ইনচার...
02/09/2026

সিএমপি'র ইপিজেড থানার বিশেষ অভিযানে জুয়া খেলার সরঞ্জাম, নগদ টাকা সহ ০৬ (ছয়) জন আসামী গ্রেফতার*

ইপিজেড থানার অফিসার ইনচার্জ জনাব মুহাম্মদ আতিকুর রহমান, বিপিএম সঙ্গীয় এসআই আবু বকর, এসআই মোঃ মামুনুর রশীদ, এএসআই আব্দুল হালিম, এএসআই আব্দুর রহমান পাটোয়ারী, এএসআই আবু সাঈদ চৌধুরী, এএসআই মোঃ মিজানুর রহমান অন্যান ফোর্সসহ ইং ০২/০৯/২০২৬ খ্রি. তারিখ গোপন সংবাদের ভিত্তিতে ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর আকমল আলী খালপাড় সিডিএ বালুর মাঠ সংলগ্ন আম বাগানে এলাকার চিহ্নিত জুয়াড়ি ওসমান গনির নির্মিত অস্থায়ী খোলা টং ঘরে অভিযান পরিচালনা করে জুয়াড়ী ১। মোঃ সাদ্দাম (৩৫), পিতা-মৃত নুর মোহাম্মদ, মাতা-আনোয়ারা বেগম, সাং-ধুফফুল, মিস্ত্রী পুকুর পাড়, নিচিন্তাপাড়া, আমির কোম্পানীর বাড়ী, থানা-বন্দর, জেলা-চট্টগ্রাম, ২। বাসু দে (৩৫), পিতা-রঘু দে, মাতা-রীতা রানী দে, স্থায়ী ঠিকানা সাং-বানিক গ্রাম, মাস্টার পাড়া, ওয়ার্ড নং-০৪, ডাকঘর-বানিক গ্রাম, থানা-বাঁশখালী, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-২নং মাইলের মাথা, চৌধুরী পাড়া, মঞ্জু মিয়ার বিল্ডিং, থানা-বন্দর, জেলা-চট্টগ্রাম, ৩। আব্দুল মজিদ (৪০), পিতা-মৃত আব্দুল গফুর, মাতা-জিন্নাত বেগম, স্থায়ী ঠিকানা সাং-২নং মাইলের মাথা, রাজা মিয়া চৌধুরী বাড়ী, থানা-বন্দর, জেলা-চট্টগ্রাম, ৪। মোঃ আরিফ (২৮), পিতা-মোঃ জামাল, মাতা-সুরমা বেগম, সাং-চরলক্ষা, ৭নং ওয়ার্ড, ডাকঘর-ডাওরী, থানা-লালমোহন, জেলা-ভোলা, বর্তমানে-আকমল আলী রোড পকেট গেইট, ইলিয়াছ কলোনী, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম, ৫। মোঃ আনোয়ার হোসেন (৪৬), পিতা-মৃত আব্দুল হাই, মাতা-জাহানারা বেগম, সাং-দক্ষিণ হালিশহর, সিমেন্ট ক্রসিং বড় বাড়ী, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম, ৬। মোঃ সাঈদ হোসেন শাকিল (২৬), পিতা-মোঃ বাবুল হক, মাতা-ছালমা খাতুন, সাং-জুইদন্ডী সদর, আলী মাঝির বাড়ী, ২নং ওয়ার্ড, ডাকঘর-বরুমছড়া, থানা-আনোয়ারা, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-আকমল আলী পকেট গেইট মোহাম্মদ আলী বিল্ডিং, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম দেরকে গ্রেফতার করেন। এসময় তাদের হেফাজত হতে বিভিন্ন রংয়ের ১৫ প্যাকেট তাস এবং নগদ ৩৩,৯০০/- (তেত্রিশ হাজার নয়শত) টাকা উদ্ধার করা হয়। এসংক্রান্তে গ্রেফতারকৃত ও পলাতকদের আসামীদের বিরুদ্ধে ইপিজেড থানার মামলা নং-০১, তারিখ- ০২/০৯/২০২৬ খ্রিঃ রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

*সিএমপির ইপিজেড থানার অভিযানে ০৮ মামলার আসামী ও চিহ্নিত চাঁদাবাজ মোঃ রকিব হোসেন প্রঃ রাকিব গ্রেফতার*ইপিজেড  থানার অফিসার...
02/09/2026

*সিএমপির ইপিজেড থানার অভিযানে ০৮ মামলার আসামী ও চিহ্নিত চাঁদাবাজ মোঃ রকিব হোসেন প্রঃ রাকিব গ্রেফতার*

ইপিজেড থানার অফিসার ইনচার্জ জনাব মুহাম্মদ আতিকুর রহমান, বিপিএম এর নেতৃত্বে এসআই মোঃ আব্দুল ওয়াদুদ চৌধুরী সঙ্গীয় ফোর্স সহ ইং ০২/০৯/২৬ খ্রিঃ তারিখ ০৩.১৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ইপিজেড থানাধীন ব্যারিস্টার কলেজ এলাকায় অভিযান পরিচালনা করে ইপিজেড থানার মামলা নং-৮, তারিখ-১৮/০৮/২৬খ্রি সংক্রান্তে এজাহারনামীয় পলাতক আসামী ও চিহ্নিত চাঁদাবাজ ০১। মোঃ রকিব হোসেন প্রঃ রাকিব (২৬), পিতা-মোঃ জসিম উদ্দিন, মাতা-হাজের খাতুন প্রঃ পারভীন, স্ত্রী-রুমা বেগম, সাং-চর আফজাল, কালা মিয়ার বাড়ী, থানা-রামগতি, জেলা-লক্ষীপুর,বর্তমানে-কলসীদিঘী রোড, রেলবিট, বাদামতলা, বুড়ির কলোনী, থানা- ইপিজেড, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করেন। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় মাদক, ডাকাতি, চুরি, চাঁদাবাজিসহ ছিনতাইয়ের মোট ০৮ টি মামলা রয়েছে।

*সিএমপির ডিবি(দক্ষিণ) বিভাগের অভিযানে ১০০০(এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ (দুই) জন  মাদক কারবারি গ্রেফতার*মহানগর ডিবি...
01/09/2026

*সিএমপির ডিবি(দক্ষিণ) বিভাগের অভিযানে ১০০০(এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ (দুই) জন মাদক কারবারি গ্রেফতার*

মহানগর ডিবি (দক্ষিণ) বিভাগের স্পেশাল টিম নং-০১ এর অফিসার ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ইং ০১/০৯/২০২৬ইং তারিখ ১৫.৩৫ ঘটিকার সময় নগরীর পাহাড়তলী থানাধীন এ.কে খান বাসস্ট্যান্ড সংলগ্ন নূর-এ-মদীনা সিএনজি ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করে মাদক কারবারি ০১। আবুল কালাম (৫৫), পিতা- মৃত নজির আহম্মদ,মাতা-মৃত পঞ্জমা খাতুন, সাং-ফতেহপুর, রৌশন হাবিলদার বাড়ী, ০৮নং ওয়ার্ড, মদনহাট ইউপি, থানা-হাটহাজারী, জেলা-চট্টগ্রাম, ২। মোঃ সেলিম (২৮), পিতা-মৃত আলী আকবর, মাতা-আমেনা খাতুন, সাং-০৮নং বালুখালী রোহিঙ্গা ক্যাম্প, ব্লক-বি-৫৬, মাঝি-মোঃ সালাম, কার্ড নং-১৭৫৩৭০, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার দ্বয়কে গ্রেফতার করেন। এসময় তাদের হেফাজত ও দখল থেকে মোট ১০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

*সিএমপি'র ডবলমুরিং মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজা ও ০১টি প্রাইভেট কারসহ দুই জন মাদক কারবারি গ্রেফতার* ডবল...
01/09/2026

*সিএমপি'র ডবলমুরিং মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজা ও ০১টি প্রাইভেট কারসহ দুই জন মাদক কারবারি গ্রেফতার*

ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ জনাব শাহীনূর আলম এর নেতৃত্বে এসআই সোহাগ রানা সঙ্গীয় ফোর্স সহ ইং ৩১/০৮/২০২৬ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে ডবলমুরিং মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক কারবারি ০১। মোঃ সৌরভ চৌধুরী (৩২), পিতা- আব্দুল হালিম চৌধুরী, মাতা- মাহফুজা বেগম, সাং- বাউরিয়া, চৌধুরী বাড়ী, ৬নং ওয়ার্ড, থানা-সন্দীপ, জেলা- চট্টগ্রাম, বর্তমানে- বৌ বাজার, পানির কল, মসজিদ গলি, অক্সবিট স্কুলের পাশে স্বপ্ন সুপার শপের বিপরীতে হাবিবের বাড়ীর ভাড়াটিয়া, থানা- হালিশহর, জেলা- চট্টগ্রাম, ০২। মোঃ মেহেরাবুল আলম চৌধুরী প্রঃ অর্নব (২১), পিতা- মৃত মাহবুবুল আলম চৌধুরী, মাতা- মোসাম্মৎ খোদেজা আক্তার চৌধুরী, সাং- গাংরা, চৌধুরী বাড়ী, গাংরা বাজারের পাশে, ১৩নং ওয়ার্ড, থানা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লা দ্বয়কে গ্রেফতার করেন। এসময় তাদের হেফাজত হতে ১২ (বার) কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি প্রাইভেট কার (যার নম্বর ঢাকা মেট্রো- গ- ১৬-৮৩০৬) উদ্ধার করেন। এ সংক্রান্তে আসামীদ্বয়ের বিরুদ্ধে ডবলমুরিং মডেল থানার মামলা নং-৩০, তাং- ৩১/০৮/২০২৬ খ্রিঃ, ধারা- মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(খ)/৩৮ রুজু করা হয়েছে। আসামীদ্বয়কে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

*সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা*আজ ০১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে বিকাল ০৩:০০ ঘটিকা হতে ...
01/09/2026

*সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা*

আজ ০১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে বিকাল ০৩:০০ ঘটিকা হতে ০৪:২০ ঘটিকা পর্যন্ত দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে পূর্বঘোষিত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়। এ সময় সিএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব হাসান মোঃ শওকত আলী মহোদয় সেবা প্রত্যাশীদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন।

তিনি সেবাপ্রত্যাশীদের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা শুনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। উপস্থিত সেবাপ্রত্যাশীদের মধ্যে কয়েকজন তাৎক্ষণিক সমাধান পেয়ে পুলিশ কমিশনার মহোদয়কে ধন্যবাদ জানান এবং সন্তুষ্টি প্রকাশ করেন।

উক্ত ওপেন হাউজ ডে-তে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মো: হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) জনাব শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সেবাপ্রত্যাশী সম্মানিত নগরবাসী।

*প্রাথমিকভাবে নির্বাচিত সোয়াট সদস্যদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করলেন সিএমপি কমিশনার*আজ ৩১ অগাস্ট ২০২৬ খ্রি. তারিখ চট্ট...
31/08/2026

*প্রাথমিকভাবে নির্বাচিত সোয়াট সদস্যদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করলেন সিএমপি কমিশনার*

আজ ৩১ অগাস্ট ২০২৬ খ্রি. তারিখ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগের উদ্যোগে প্রাথমিকভাবে নির্বাচিত সোয়াট (SWAT) সদস্যদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেছেন সিএমপি কমিশনার জনাব হাসান মো: শওকত আলী মহোদয়।

বিশেষায়িত দায়িত্ব পালনের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত সোয়াট সদস্যদের পেশাগত দক্ষতা, শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সিএমপি কমিশনার মহোদয় প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে পেশাদারিত্ব, শৃঙ্খলা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান। তিনি আরও বলেন, যুগোপযোগী ও কার্যকর প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ সদস্য হিসেবে নিজেদের গড়ে তুলে জননিরাপত্তা ও বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব পালনে সক্ষম হতে হবে।
প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে অংশগ্রহণকারী সদস্যরা বিশেষায়িত দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও সক্ষমতা অর্জন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মো: হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

Address

Chattogram Metropolitan Police (Headquarters), Dampara
Chittagong
4225

Alerts

Be the first to know and let us send you an email when Chattogram Metropolitan Police posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Chattogram Metropolitan Police:

Shortcuts

Share