আশেকে রসূল সংগঠন

আশেকে রসূল সংগঠন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আশেকে রসূল সংগঠন, Social service, North Kattali, Chittagong.

🌙 ঈদ মোবারক 🌙পবিত্র ঈদ-উল-ফিতরের এই আনন্দঘন মুহূর্তে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।এই ঈদ আমাদের জীবনে বয়ে আনুক...
20/03/2026

🌙 ঈদ মোবারক 🌙
পবিত্র ঈদ-উল-ফিতরের এই আনন্দঘন মুহূর্তে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
এই ঈদ আমাদের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও অফুরন্ত আনন্দ।
আল্লাহ আমাদের সবার দোয়া কবুল করুন, অতীতের সকল ভুলত্রুটি ক্ষমা করে আমাদের জীবনকে সুন্দর ও কল্যাণময় করে তুলুন।
পরিবার, আত্মীয়-স্বজন ও প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিন, ভালোবাসা ছড়িয়ে দিন সবার মাঝে।
সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন—
ঈদ হোক সবার জন্য আনন্দ ও শান্তির বার্তা। 🤍
✨ ঈদ মোবারক ✨

প্রবাসী ও দেশের প্রত্যেক মুমিন মুসলমানদের জানাই

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা "ঈদ মোবারক"
🌙تقبل الله منا و منكم🌙

💠 লাইলাতুল কদরের বিশেষ দু'আ।ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧَّﻚَ ﻋَﻔُﻮٌّ ﺗُﺤِﺐُّ ﺍﻟْﻌَﻔْﻮَ ﻓَﺎﻋْﻒُ ﻋَﻨِّﻲ হে আল্লাহ নিশ্চয়ই আপনি মহা ক্ষমা...
10/03/2026

💠 লাইলাতুল কদরের বিশেষ দু'আ।

ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧَّﻚَ ﻋَﻔُﻮٌّ ﺗُﺤِﺐُّ ﺍﻟْﻌَﻔْﻮَ ﻓَﺎﻋْﻒُ ﻋَﻨِّﻲ

হে আল্লাহ নিশ্চয়ই আপনি মহা ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, সুতরাং আমাকে আপনি ক্ষমা করে দিন।

10/03/2026

লাইলাতুল কদরের ফযিলত -
اِنَّاۤ اَنْزَلْنٰهُ فِىْ لَيْلَةِ الْقَدْرِ ۖ ۚ

নিশ্চয় আমি কুরআন অবতীর্ণ করিয়াছি মহিমান্বিত রজনীতে ;

সূরা নম্বর: ৯৭ আয়াত নম্বর: ১

وَمَاۤ اَدْرٰٮكَ مَا لَيْلَةُ الْقَدْرِؕ

আর মহিমান্বিত রজনী সম্বন্ধে তুমি কী জান?

সূরা নম্বর: ৯৭ আয়াত নম্বর: ২

لَيْلَةُ الْقَدْرِ ۙ خَيْرٌ مِّنْ اَلْفِ شَهْرٍؕ

মহিমান্বিত রজনী সহস্র মাস অপেক্ষা শ্রেষ্ঠ।

সূরা নম্বর: ৯৭ আয়াত নম্বর: ৩

تَنَزَّلُ الْمَلٰٓٮِٕكَةُ وَالرُّوْحُ فِيْهَا بِاِذْنِ رَبِّهِمْ‌ۚ مِّنْ كُلِّ اَمْرٍ ۛۙ

সেই রাত্রিতে ফিরিশতাগণ ও রূহ্ অবতীর্ণ হয় প্রত্যেক কাজে তাহাদের প্রতিপালকের অনুমতিক্রমে।

সূরা নম্বর: ৯৭ আয়াত নম্বর: ৪

سَلَٰمٌ هِىَ حَتَّىٰ مَطْلَعِ ٱلْفَجْرِ

শান্তিই শান্তি, সেই রজনী ঊষার আবির্ভাব পর্যন্ত।

সূরা নম্বর: ৯৭ আয়াত নম্বর: ৫

💠 লাইলাতুল কদরের বিশেষ দু'আ।

ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧَّﻚَ ﻋَﻔُﻮٌّ ﺗُﺤِﺐُّ ﺍﻟْﻌَﻔْﻮَ ﻓَﺎﻋْﻒُ ﻋَﻨِّﻲ

হে আল্লাহ নিশ্চয়ই আপনি মহা ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, সুতরাং আমাকে আপনি ক্ষমা করে দিন। "O Allah, You are Forgiving and love forgiveness, so forgive me "

লাইলাতুল ক্বাদ্‌র এর ফযিলত,

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا أَبُو سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ تَحَرَّوْا لَيْلَةَ الْقَدْرِ فِي الْوِتْرِ مِنَ الْعَشْرِ الأَوَاخِرِ مِنْ رَمَضَانَ ‏"‏‏.‏

হযরত ‘আয়িশা সিদ্দিকা (রাঃ) বলেন,

আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমরা রমযানের শেষ দশকের বেজোড় রাতে লাইলাতুল ক্বদ্‌রের অনুসন্ধান কর।

মহান রাব্বুল আলামীন আমাদের লাইলাতুল কদর রাতে বেশি বেশি আমল করার তাওফিক দান করুক, আমিন।

সহীহ বুখারী, হাদিস -(২০১৭).

বদর যুদ্ধ (১৭ রমজান, ২ হিজরি/১৩ মার্চ ৬২৪ খ্রি.) ইসলামের ইতিহাসে প্রথম এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ সশস্ত্র যুদ্ধ, যেখানে মদ...
07/03/2026

বদর যুদ্ধ (১৭ রমজান, ২ হিজরি/১৩ মার্চ ৬২৪ খ্রি.) ইসলামের ইতিহাসে প্রথম এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ সশস্ত্র যুদ্ধ, যেখানে মদিনার মুসলমানরা (৩১৩ জন) কুরাইশদের শক্তিশালী বাহিনীর (১০০০ জন) বিরুদ্ধে ঐতিহাসিক বিজয় অর্জন করে। এটি সত্য ও মিথ্যার পার্থক্য স্থাপন করে এবং মুসলিম শক্তিকে আরবে সুপ্রতিষ্ঠিত করে। ন্যায়ের পথে থাকলে অল্প সংখ্যক নিয়েও অন্যায়ের বিশাল বাহিনীকে পরাজিত করা সম্ভব।

21/02/2026

সহিহ বুখারী -- > সাওম

حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مَسْلَمَةَ عَنْ مَالِكٍ عَنْ أَبِي الزِّنَادِ عَنْ الأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ الصِّيَامُ جُنَّةٌ فَلاَ يَرْفُثْ وَلاَ يَجْهَلْ وَإِنْ امْرُؤٌ قَاتَلَهُ أَوْ شَاتَمَهُ فَلْيَقُلْ إِنِّي صَائِمٌ مَرَّتَيْنِ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَخُلُوفُ فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللهِ تَعَالَى مِنْ رِيحِ الْمِسْكِ يَتْرُكُ طَعَامَهُ وَشَرَابَهُ وَشَهْوَتَهُ مِنْ أَجْلِي الصِّيَامُ لِي وَأَنَا أَجْزِي بِهِ وَالْحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا

আবূ হুরায়রা (রাঃ)বলেন,

আল্লাহ্‌র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ সিয়াম ঢাল স্বরূপ। সুতরাং অশ্লীলতা করবে না এবং মূর্খের মত কাজ করবে না। যদি কেউ তার সাথে ঝগড়া করতে চায়, তাকে গালি দেয়, তবে সে যেন দুই বার বলে, আমি সওম পালন করছি। ঐ সত্তার শপথ, যার হাতে আমার প্রাণ, অবশ্যই সওম পালনকারীর মুখের গন্ধ আল্লাহ্‌র নিকট মিসকের সুগন্ধির চাইতেও উৎকৃষ্ট, সে আমার জন্য আহার, পান ও কামাচার পরিত্যাগ করে। সিয়াম আমারই জন্য। তাই এর পুরস্কার আমি নিজেই দান করব। আর প্রত্যেক নেক কাজের বিনিময় দশ গুণ।

সহীহ বুখারী (১৮৯৪)

আজ ১লা রমজান..❣️অলিকূলের শিরোমণি মাহবুবে সুবহানী,কুতুবে রাব্বানী,হুজুর গাউসুল আজম বড়পীর আব্দুল কাদের জিলানী (রহমাতুল্লাহ...
19/02/2026

আজ ১লা রমজান..❣️
অলিকূলের শিরোমণি মাহবুবে সুবহানী,কুতুবে রাব্বানী,হুজুর গাউসুল আজম বড়পীর
আব্দুল কাদের জিলানী (রহমাতুল্লাহি
আলাইহি) এর ৯৭৭ তম
পবিত্র খোশরোজ শরীফ

আল মাদাদ,আল মাদাদ,আল মাদাদ
ইয়া গাউসুল আজম
দস্তগীর শেখ মহিউদ্দিন,
আউলিয়া মহিউদ্দিন,
নত শিরে প্রেম ময় বক্তি
শ্রদ্ধা জ্ঞাপন করছি 🙏🌹

18/02/2026
18/02/2026

সহিহ বুখারী -- > ঈমান

حَدَّثَنَا ابْنُ سَلاَمٍ، قَالَ أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ مَنْ صَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ

আবূ হুরাইরা (রাঃ)

তিনি বলেন, আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি ঈমানসহ পূণ্যের আশায় রমযানের সিয়াম ব্রত পালন করে, তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেয়া হয়।

সহীহ বুখারী (৩৮)

18/02/2026

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ نَصْرٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي يَحْيَى بْنُ سَعِيدٍ، وَسُهَيْلُ بْنُ أَبِي صَالِحٍ أَنَّهُمَا سَمِعَا النُّعْمَانَ بْنَ أَبِي عَيَّاشٍ، عَنْ أَبِي سَعِيدٍ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ مَنْ صَامَ يَوْمًا فِي سَبِيلِ اللَّهِ بَعَّدَ اللَّهُ وَجْهَهُ عَنِ النَّارِ سَبْعِينَ خَرِيفًا ‏"‏‏.‏

আবূ সা’ঈদ খুদরী (রাঃ)

তিনি বলেন আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহ্‌র রাস্তায় এক দিনও সিয়াম পালন করে, আল্লাহ্ তার মুখমন্ডলকে দোযখের আগুন হতে সত্তর বছরের রাস্তা দূরে সরিয়ে নেন।

সহীহ বুখারী : (২৮৪০)

🌙 রমাদানের শিক্ষা ও ফযিলত। কুরআন ও সহীহ হাদিসের আলোকে –১. রোজার মূল উদ্দেশ্য তাকওয়াআল্লাহ বলেন:﴿يَا أَيُّهَا الَّذِينَ آ...
17/02/2026

🌙 রমাদানের শিক্ষা ও ফযিলত।

কুরআন ও সহীহ হাদিসের আলোকে –

১. রোজার মূল উদ্দেশ্য তাকওয়া

আল্লাহ বলেন:

﴿يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ﴾

(সূরা বাকারা ২:১৮৩)

অর্থ: হে ঈমানদারগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের ওপর ফরজ করা হয়েছিল, যেন তোমরা তাকওয়া অর্জন কর।

২. নিয়্যতের শিক্ষা

রাসূল ﷺ বলেছেন:

﴿إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ﴾

(সহীহ বুখারী, মুসলিম)

অর্থ: সমস্ত কাজই নিয়্যতের উপর নির্ভরশীল।

৩. রোজা আত্মসংযমের ঢাল

রাসূল ﷺ বলেছেন:

﴿الصِّيَامُ جُنَّةٌ﴾

(সহীহ বুখারী)

অর্থ: রোজা হলো ঢালস্বরূপ।

৪. মিথ্যা ও গুনাহ ছাড়ার শিক্ষা

রাসূল ﷺ বলেছেন:

﴿مَنْ لَمْ يَدَعْ قَوْلَ الزُّورِ وَالْعَمَلَ بِهِ فَلَيْسَ لِلَّهِ حَاجَةٌ فِي أَنْ يَدَعَ طَعَامَهُ وَشَرَابَهُ﴾

(সহীহ বুখারী)

অর্থ: যে ব্যক্তি মিথ্যা কথা ও মিথ্যা কাজ পরিত্যাগ করে না, আল্লাহর তার ক্ষুধা ও পিপাসার কোনো প্রয়োজন নেই।

৫. ফরজ নামাজের গুরুত্ব

আল্লাহ বলেন:

﴿إِنَّ الصَّلَاةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِينَ كِتَابًا مَوْقُوتًا﴾

(সূরা নিসা ৪:১০৩)

অর্থ: নিশ্চয়ই নামাজ মুমিনদের ওপর নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে।

৬. কুরআনের মাস

আল্লাহ বলেন:

﴿شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنزِلَ فِيهِ الْقُرْآنُ﴾

(সূরা বাকারা ২:১৮৫)

অর্থ: রমাদান মাস—যে মাসে কুরআন নাযিল করা হয়েছে।

৭. দোয়া কবুলের সময়

রাসূল ﷺ বলেছেন:

﴿لِلصَّائِمِ دَعْوَةٌ لَا تُرَدُّ﴾

(তিরমিযী – সহীহ)

অর্থ: রোজাদারের দোয়া প্রত্যাখ্যাত হয় না।

৮. দানশীলতা

হাদিস:

﴿كَانَ رَسُولُ اللَّهِ ﷺ أَجْوَدَ النَّاسِ فِي رَمَضَانَ﴾

(সহীহ বুখারী)

অর্থ: রাসূল ﷺ রমাদানে সবচেয়ে বেশি দানশীল ছিলেন।

৯. শয়তানের প্রভাব কমে

হাদিস:

﴿صُفِّدَتِ الشَّيَاطِينُ﴾

(সহীহ বুখারী)

অর্থ: রমাদানে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়।

১০. গুনাহ মাফের সুযোগ

হাদিস:

﴿مَنْ صَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ﴾

(সহীহ বুখারী, মুসলিম)

অর্থ: যে ঈমান ও সওয়াবের আশায় রোজা রাখে—তার পূর্বের গুনাহ মাফ।

১১. রাতের ইবাদত

হাদিস:

﴿مَنْ قَامَ رَمَضَانَ إِيمَانًا﴾

(সহীহ বুখারী)

অর্থ: যে ব্যক্তি রমাদানে রাতের নামাজ আদায় করে—তার গুনাহ ক্ষমা হয়।

১২. লাইলাতুল কদর

কুরআন:

﴿لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ﴾

(সূরা কদর ৯৭:৩)

অর্থ: কদরের রাত হাজার মাসের চেয়েও উত্তম।

১৩. নিয়মিত আমল

হাদিস:

﴿أَحَبُّ الْأَعْمَالِ إِلَى اللَّهِ أَدْوَمُهَا﴾

(সহীহ বুখারী)

অর্থ: আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল—যা নিয়মিত করা হয়।

১৪. আখিরাতের প্রস্তুতি

কুরআন:

﴿وَإِنَّ الدَّارَ الْآخِرَةَ لَهِيَ الْحَيَوَانُ﴾

(সূরা আনকাবুত ২৯:৬৪)

অর্থ: আখিরাতের জীবনই প্রকৃত জীবন।

১৫. পরিবারকে দ্বীনের পথে গড়ার দায়িত্ব

আল্লাহ তাআলা বলেন:

﴿يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا﴾

(সূরা তাহরীম ৬৬:৬)

অর্থ: হে ঈমানদারগণ! তোমরা নিজেদের এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা কর।

১৬. কৃতজ্ঞতার শিক্ষা

আল্লাহ বলেন:

﴿فَاذْكُرُونِي أَذْكُرْكُمْ وَاشْكُرُوا لِي﴾

(সূরা বাকারা ২:১৫২)

অর্থ: তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করবো এবং আমার প্রতি কৃতজ্ঞ হও।

হযরত জাবের ইবনে আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, " পবিত্র মাহে রমজান মাসে আমার উম্মতকে এমন পাঁচটি বিষয় দেওয়া হয়েছে, যা আমার পূর্ববর্তী অন্য কোন নবীকে দান করা হয়নিঃ

১। মাহে রমজানের প্রথম রজনীতে আল্লাহ পাক আমার উম্মতের প্রতি দয়ার নজরে তাকান। যার প্রতি আল্লাহর রহমতের নজর পতিত হবে তাকে কখনো আজাব দেবেন না।

২। রোজাদারের মুখের দুগর্ন্ধ আল্লাহর নিকট মেশকের চেয়ে ও অধিক উত্তম।

৩। প্রতি দিবা-রজনী ফেরেশতারা রোজাদারের জন্য মাগফিরাত কামনা করে থাকেন।

৪। আল্লাহ পাক জান্নাতকে হুকুম দিয়ে বলেন, হে বেহেশত! তৈরী হও, আমার রোজাদার বান্দাগণের জন্য সৌন্দর্যমন্ডিত হও। অতি সও্বর তারা দুনিয়ার ক্লান্তি হতে এখানেই এসে যেন বিশ্রাম নিতে পারে।

৫। যখন শেষ রাত্রি হয় তখন আল্লাহ পাক সকল রোজাদারকে ক্ষমা করে দেন। সাহাবায়ে কেরাম আরয করলেন, হে আল্লাহর রাসূল! এটা কি শবে কদরে? জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না! তুমি কি দেখতে পাওনা দায়িত্ব পালনকারী দায়িত্ব পালন শেষে পারিশ্রমিক পেয়ে থাকে।

—[বায়হাক্বী শরীফ]

আল্লাহ তায়ালা আমাদের মাহে রমাদানে বেশি বেশি নেক আমল করার তাওফিক দান করুক, আমিন।

Address

North Kattali
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when আশেকে রসূল সংগঠন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category