অগ্নিবীণা পাঠাগার-Agnibina Pathagar

অগ্নিবীণা পাঠাগার-Agnibina Pathagar Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from অগ্নিবীণা পাঠাগার-Agnibina Pathagar, Library, ৬০, সালমা মনজিল(২য় তলা), ঝাউতলা, মোমিন রোড, চট্টগ্রাম, Chittagong.

অসংখ্য ধন্যবাদ The Business Standard
03/08/2026

অসংখ্য ধন্যবাদ The Business Standard

The initiative aims to ensure that the submissions go beyond being social media content and instead contribute to raising public awareness and informing policy discussions.

'ক্যামেরায় ধরি প্রকৃতির প্রাণ'পরিবেশ বিষয়ক রিলস প্রতিযোগিতা ২০২৬আয়োজনে: অগ্নিবীণা পাঠাগার, চট্টগ্রামআমাদের চোখের সামন...
30/07/2026

'ক্যামেরায় ধরি প্রকৃতির প্রাণ'
পরিবেশ বিষয়ক রিলস প্রতিযোগিতা ২০২৬
আয়োজনে: অগ্নিবীণা পাঠাগার, চট্টগ্রাম

আমাদের চোখের সামনেই কাটা পড়ছে পাহাড়, দূষিত হচ্ছে নদী, প্লাস্টিকে ভরে যাচ্ছে চারপাশ। এসব নিয়ে আমরা কথা বলি, আক্ষেপ করি - কিন্তু নিজের হাতে ক্যামেরা তুলে নিয়ে কজন এই চিত্র তুলে ধরি? অগ্নিবীণা পাঠাগার এবার তরুণদের হাতে তুলে দিচ্ছে ঠিক সেই সুযোগটা। একটা মোবাইল, কিছু সময়, আর প্রকৃতিকে দেখার আপনার নিজের দৃষ্টিভঙ্গি- এই দিয়েই শুরু হতে পারে একটি রিলস, যা হয়তো আরও বহুজনকে ভাবাবে।

বিষয়বস্তুর পরিধি রাখা হয়েছে বেশ বিস্তৃত। ভিডিও তৈরি করতে পারেন প্লাস্টিক দূষণ, বন নিধন, কার্বন নিঃসরণ, জলাশয় ভরাট, অপরিকল্পিত নগরায়ণ বা বৈশ্বিক উষ্ণায়নের মতো বিষয় নিয়ে। চাইলে তুলে ধরতে পারেন পরিবেশ দূষণের যেকোনো চিত্র। যেমন ; নদী, পাহাড়, বায়ু বা মাটি, যেদিক থেকেই হোক। পরিবেশ নিয়ে ইতিবাচক কোনো উদ্যোগ যেমন দেখাতে পারেন, তেমনি দেখাতে পারেন উদ্বেগজনক কোনো বাস্তবতাও। তবে শর্ত একটাই, বিষয়টা হতে হবে পরিবেশ সংশ্লিষ্ট। যেহেতু অগ্নিবীণা পাঠাগার চট্টগ্রাম কেন্দ্রিক কাজ করে, তাই আমরা বিশেষভাবে আহ্বান জানাচ্ছি চট্টগ্রাম নগরের পরিবেশগত সমস্যা ও সম্ভাবনাকে তুলে ধরার জন্য। তবে সারাদেশ থেকেই যে কেউ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

প্রতিযোগিতায় জমা পড়া ভিডিওগুলোর বার্তা আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও পরিবেশ সংগঠনের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব, যাতে এই কনটেন্টগুলো কেবল প্রতিযোগিতার গণ্ডিতে আটকে না থেকে বাস্তব পরিবর্তনের অংশ হতে পারে।

নিয়মকানুন:
ভিডিওর দৈর্ঘ্য ৩০ থেকে ৯০ সেকেন্ডের মধ্যে হতে হবে, শুট করতে হবে ভার্টিক্যাল (৯:১৬) ফরম্যাটে। ভিডিওটি হতে হবে সম্পূর্ণ নিজের তৈরি। অন্য কারও ভিডিও কপি করা যাবে না, এবং সম্পূর্ণ এআই-জেনারেটেড ভিডিও গ্রহণযোগ্য নয়। তবে এডিটিং বা ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা যাবে, সেক্ষেত্রে কপিরাইটমুক্ত মিউজিক ব্যবহারের পরামর্শ থাকল।

ভিডিও জমা দেওয়ার শেষ সময় ২২ আগস্ট, ২০২৬, রাত ১১:৫৯ পর্যন্ত।

বিচারক মণ্ডলী:
জমা পড়া ভিডিওগুলো মূল্যায়ন করবেন অভিজ্ঞ চলচ্চিত্র নির্মাতা এবং পরিবেশকর্মীর মোট চারজনের একটি বিচারক প্যানেল।

পুরস্কার:
সেরা তিনজনের জন্য থাকছে বিশেষ আকর্ষণীয় পুরস্কার, যা কনটেন্ট ক্রিয়েশনের কাজে সহায়ক হতে পারে, সঙ্গে থাকবে বই ও গাছের চারা। এছাড়া সেরা দশজনের জন্যেও থাকছে আকর্ষণীয় উপহার। অংশগ্রহণ করা প্রত্যেকের জন্য থাকবে অংশগ্রহণ সনদ এবং পরিবেশবন্ধু গাছ।
উল্লেখ্য, চট্টগ্রামের বাইরের বিজয়ীদের ক্ষেত্রে পুরস্কার কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে।

ভিডিও জমা দেবেন কীভাবে?
কমেন্ট সেকশনে দেওয়া গুগল ফর্মের লিংকে গিয়ে ফর্মটি পূরণ করুন। ভিডিওটি আপনার গুগল ড্রাইভে আপলোড করে, লিংক অ্যাক্সেস "Anyone with the link" রেখে সেই লিংক ফর্মে যুক্ত করে দিন।

আপনার ক্যামেরায় তুলে ধরুন প্রকৃতির প্রতি আপনার ভাবনা। আসুন, একসাথে সচেতনতা ছড়িয়ে দিই সবুজ চট্টগ্রামের জন্য।

যেকোনো বিষয়ে জানতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন:
📲 ০১৮৮২৪৯৯৪২৯
আকরাম হোসেন রানা
সংগঠক, অগ্নিবীণা পাঠাগার

এই বিরাট ক্ষতির সামনে যেকোনো সহযোগিতায় ক্ষুদ্র।তবু আজ সম্মিলিতভাবে,বন্যায় বাঁশখালির অতিক্ষতিগ্রস্ত ১৫টি পরিবারের কাছে পু...
25/07/2026

এই বিরাট ক্ষতির সামনে যেকোনো সহযোগিতায় ক্ষুদ্র।তবু আজ সম্মিলিতভাবে,বন্যায় বাঁশখালির অতিক্ষতিগ্রস্ত ১৫টি পরিবারের কাছে পুনর্বাসনের জন্য টিন এবং ২৫জন শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে।

সহযোগিতায়:রবীন্দ্র-নজরুল পাঠাগার,পথিকৃৎ পাঠাগার,অগ্নিবীণা পাঠাগার এবং জাহেদ আহমেদ টুটল ফাউন্ডেশন।

আমাদের সাথে যোগাযোগ ও সহযোগিতা পাঠানোর মাধ্যম:বিকাশ-01813-952585            01822-115447বিঃদ্রঃসহযোগিতা পাঠালে অবশ্যই রে...
13/07/2026

আমাদের সাথে যোগাযোগ ও সহযোগিতা পাঠানোর মাধ্যম:

বিকাশ-01813-952585
01822-115447

বিঃদ্রঃসহযোগিতা পাঠালে অবশ্যই রেফারেন্সে আপনার নাম উল্লেখ করবেন অথবা অগ্নিবীণা পাঠাগারের পেইজে মেসেজ করবেন।

ধন্যবাদ....

অভিনন্দন Mahfuz Russel।আপনার জন্য রইলো অনেক অনেক শুভকামনা।
09/07/2026

অভিনন্দন Mahfuz Russel।আপনার জন্য রইলো অনেক অনেক শুভকামনা।

চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের অবশিষ্ট প্রাকৃতিক বন রক্ষা এবং বিপন্ন এশিয়ান হাতির ঐতিহ্যবাহী করিডোর অক্ষুণ্ণ রাখার দাবিতে...
29/06/2026

চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের অবশিষ্ট প্রাকৃতিক বন রক্ষা এবং বিপন্ন এশিয়ান হাতির ঐতিহ্যবাহী করিডোর অক্ষুণ্ণ রাখার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদী অবস্থান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৫টায় নগরীর জামালখান এলাকার চট্টগ্রামে।
মানববন্ধন থেকে উত্থাপিত সুনির্দিষ্ট দাবিসমূহ:
১. মধুশিয়া গর্জনবনের ভেতর দিয়ে সড়ক নির্মাণের পরিকল্পনা অবিলম্বে বাতিল করতে হবে।
২. হাতির করিডোরকে আইনগতভাবে স্থায়ী সুরক্ষা দিতে হবে।
৩. কোনো ধরনের পক্ষপাতিত্ব ছাড়া সম্পূর্ণ স্বাধীন পরিবেশগত প্রভাব মূল্যায়ন (EIA) করতে হবে।
৪. প্রাকৃতিক বন ধ্বংস না করে জনস্বার্থে বিকল্প পথ খুঁজে বের করতে হবে।
৫. সাতকানিয়ার বৈতরণি, চকরিয়া ও কক্সবাজারসহ চট্টগ্রামের অবশিষ্ট সকল প্রাকৃতিক বন রক্ষা করতে হবে।

কিছু মানুষ তাঁর কাজে বেঁচে থাকেন।তাঁদের যাত্রা যেন জন্ম-মৃত্যুর সীমানা ছাড়িয়ে বহুদূর বিস্তৃত...আপনার প্রতি আমরা কৃতজ্ঞ ম...
29/06/2026

কিছু মানুষ তাঁর কাজে বেঁচে থাকেন।তাঁদের যাত্রা যেন জন্ম-মৃত্যুর সীমানা ছাড়িয়ে বহুদূর বিস্তৃত...আপনার প্রতি আমরা কৃতজ্ঞ মুস্তাফা মনোয়ার।
আজ-২৯শে জুন,আপনার শ্রদ্ধাঞ্জলিতেই কাটুক...

২৯ জুন,২০২৬(সোমবার)বিকাল ৪-৫টা। প্রেসক্লাব,চট্টগ্রাম।একসাথে আয়োজিত হচ্ছে চট্টগ্রাম, কক্সবাজার, পেকুয়া, মধুপুর, শেরপুর, জ...
28/06/2026

২৯ জুন,২০২৬(সোমবার)
বিকাল ৪-৫টা।
প্রেসক্লাব,চট্টগ্রাম।

একসাথে আয়োজিত হচ্ছে চট্টগ্রাম, কক্সবাজার, পেকুয়া, মধুপুর, শেরপুর, জাহাঙ্গীরনগরে।

হাতির জন্য হাতে হাত
বনের জন্য বন্ধন 🤝

তুহিনের এমন চলে যাওয়া আমাদের জন্য ভীষণ কষ্টের...তার পরিবার এবং প্রিয়জনেরা যেন এই শোক কাটিয়ে উঠতে পারে,সেই কামনা করি।
28/05/2026

তুহিনের এমন চলে যাওয়া আমাদের জন্য ভীষণ কষ্টের...তার পরিবার এবং প্রিয়জনেরা যেন এই শোক কাটিয়ে উঠতে পারে,সেই কামনা করি।

"বৃক্ষরোপনে জাতীয় পুরষ্কার ২০২৫" পাচ্ছেন আমাদের Mahfuz Russel।আপনাকে অভিনন্দন।আপনার এই যাত্রা অব্যাহত থাকুক...
25/05/2026

"বৃক্ষরোপনে জাতীয় পুরষ্কার ২০২৫" পাচ্ছেন আমাদের Mahfuz Russel।
আপনাকে অভিনন্দন।আপনার এই যাত্রা অব্যাহত থাকুক...

Address

৬০, সালমা মনজিল(২য় তলা), ঝাউতলা, মোমিন রোড, চট্টগ্রাম
Chittagong
4000

Opening Hours

Monday 18:30 - 22:00
Tuesday 18:30 - 22:00
Wednesday 18:30 - 22:00
Thursday 18:30 - 22:00
Friday 18:30 - 22:00
Saturday 18:30 - 21:58
Sunday 18:30 - 22:00

Telephone

8801822115447

Website

Alerts

Be the first to know and let us send you an email when অগ্নিবীণা পাঠাগার-Agnibina Pathagar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to অগ্নিবীণা পাঠাগার-Agnibina Pathagar:

Shortcuts

Share

Category