বায়েজিদ থানা এনসিপি, চট্টগ্রাম মহানগর

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • বায়েজিদ থানা এনসিপি, চট্টগ্রাম মহানগর

বায়েজিদ থানা এনসিপি, চট্টগ্রাম মহানগর Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বায়েজিদ থানা এনসিপি, চট্টগ্রাম মহানগর, Political Party, Chittagong.

📢 বায়েজিদ থানা এনসিপি, চট্টগ্রাম মহানগর-এর অফিসিয়াল পেইজটি Follow করুন। সাংগঠনিক কার্যক্রম, কর্মসূচি ও সর্বশেষ আপডেট পেতে পাশে থাকুন। এনসিপির সাথে যুক্ত হতে বা সাংগঠনিক বিষয়ে জানতে আমাদের পেইজে মেসেজ করুন। আপনার একটি Follow আমাদের অনুপ্রেরণা। 🇧🇩

আগামী ৫ই সেপ্টেম্বর ১১ দলীয় জোটের লং মার্চ "ঢাকা টু চট্টগ্রাম" বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আমাদের দাবি...
01/09/2026

আগামী ৫ই সেপ্টেম্বর ১১ দলীয় জোটের লং মার্চ "ঢাকা টু চট্টগ্রাম" বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আমাদের দাবি সমূহ:

১.গণভোটের গণরায় বাস্তবায়ন
২.জুলাই গণহত্যার বিচার
৩.বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন
৪.নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ
৫.আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন
৬.সংকীর্ণ দলীয়করণ বন্ধ

#এনসিপি #১১দলীয় #ঐক্য

আগামীতে স্থানীয় নির্বাচনে প্রতিটি সেক্টরে একজন প্রার্থী দিয়ে অংশ নেওয়ার মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিজেদের সাং...
28/08/2026

আগামীতে স্থানীয় নির্বাচনে প্রতিটি সেক্টরে একজন প্রার্থী দিয়ে অংশ নেওয়ার মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিজেদের সাংগঠনিক শক্তি ও জনসমর্থনের জানান দেবে।
জনগণের অধিকার, জবাবদিহিতা ও একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার প্রত্যয়ে—
এগিয়ে যাক এনসিপি, এগিয়ে যাক বাংলাদেশ। 🇧🇩
— সারজিস আলম
#জাতীয়_নাগরিক_পার্টি #বাংলাদেশ #স্থানীয়_নির্বাচন

26/08/2026

আলহামদুলিল্লাহ ❤️🇧🇩✊

National Citizen Party - NCP NCP Media Cell নাহিদ ইসলাম বায়েজিদ থানা এনসিপি, চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, চট্টগ্রাম মহানগর সাহেদ ইকবাল চৌধুরী Jashim Uddin Opel Shahadat Khan Hasnat Abdullah

🌙 পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে শরবত বিতরণ কর্মসূচিপবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ-এর জশনে জুলুসে আগত মুসল্লি, অতিথি ও সাধার...
26/08/2026

🌙 পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে শরবত বিতরণ কর্মসূচি

পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ-এর জশনে জুলুসে আগত মুসল্লি, অতিথি ও সাধারণ মানুষের মাঝে ভালোবাসা, সৌহার্দ্য ও সেবার বার্তা নিয়ে শরবত বিতরণ কর্মসূচি পালন করেছে বায়েজিদ থানা এনসিপি, চট্টগ্রাম মহানগর।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব জসিম উদ্দিন ওপেল, সাংগঠনিক সম্পাদক জনাব ইঞ্জি. সাহেদ ইকবাল চৌধুরী, সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ রবিউল হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক শফিউল আকবর ও শাহাদাত হোসেন, এবং সদস্য আতিকুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন বায়েজিদ থানা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী আল আমিন, সদস্য আবু বক্কর সিদ্দিক, শাহরিয়ার ইসলাম অভি, শাহিন আহমেদ, মোঃ সবুজ, জনীসহ বায়েজিদ থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মহানবী হযরত মুহাম্মদ ﷺ-এর পবিত্র জন্ম ও আগমনকে স্মরণ করে আয়োজিত এই দিনে মানুষের পাশে দাঁড়ানো এবং সেবামূলক কার্যক্রমের মাধ্যমে ভালোবাসা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল আমাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য।

রাসুলুল্লাহ ﷺ-এর আদর্শে মানবতা, সম্প্রীতি ও সেবার পথে এগিয়ে চলুক আমাদের সমাজ।

🌙 ঈদে মিলাদুন্নবী ﷺ মোবারক।

#ঈদে_মিলাদুন্নবী #জশনে_জুলুস িতরণ #বায়েজিদ_থানা_এনসিপি #চট্টগ্রাম_মহানগর

🌙 পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষেমানবতার মুক্তির দিশারী মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর এই দুনিয়ায় শুভাগমনের স্মৃতি ...
25/08/2026

🌙 পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে

মানবতার মুক্তির দিশারী মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর এই দুনিয়ায় শুভাগমনের স্মৃতি স্মরণে—

শ্রমজীবী, পথচারী ও মুসুল্লিদের জন্য শরবত বিতরণ।

📅 তারিখ: ২৬শে আগস্ট, ২০২৬ইং, ১২ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরী
📍 স্থান: অক্সিজেন মোড়, চট্টগ্রাম

আয়োজনে:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)
বায়েজিদ থানা, চট্টগ্রাম মহানগর

🌙 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষেবায়েজিদ থানা এনসিপি, চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ...
25/08/2026

🌙 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে

বায়েজিদ থানা এনসিপি, চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ও শিক্ষা আমাদের জীবনে শান্তি, মানবতা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিক।

শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হোক।
🤍🌙

— বায়েজিদ থানা এনসিপি
চট্টগ্রাম মহানগর

📢 এনসিপি চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালাআজ ২৪ আগস্ট ২০২৬, সোমবার বিকাল ৫টা, জাতীয় নাগরিক পার্...
24/08/2026

📢 এনসিপি চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা

আজ ২৪ আগস্ট ২০২৬, সোমবার বিকাল ৫টা, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগরের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা।

📍 স্থান: কনফারেন্স হল, হোটেল সৈকত, স্টেশন রোড (পুরাতন রেলস্টেশনের পাশে), চট্টগ্রাম।

সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী, গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে আয়োজিত এই গুরুত্বপূর্ণ কর্মশালায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানাচ্ছি।

ইনকিলাব জিন্দাবাদ। ✊🇧🇩

নগরীর অক্সিজেন মোড়স্থ হোটেল জামানে বায়েজিদ থানা এনসিপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় বায়েজিদ থানা এনসিপির...
22/08/2026

নগরীর অক্সিজেন মোড়স্থ হোটেল জামানে বায়েজিদ থানা এনসিপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বায়েজিদ থানা এনসিপির কমিটি গঠন, আসন্ন পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন এবং গ্রাফিতি অঙ্কনসহ বিভিন্ন সাংগঠনিক বিষয়ে আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব জসিম উদ্দিন ওপেল, যুগ্ম আহ্বায়ক জিয়া উদ্দিন রনি, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সাহেদ ইকবাল চৌধুরী, ডা. মোহাম্মদ খান, মুজিবুর রহমান, কোষাধ্যক্ষ এমদাদুল হকসহ মহানগর ও বায়েজিদ থানা এনসিপির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।

সভায় নেতৃবৃন্দ সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করার পাশাপাশি আসন্ন কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নের বিষয়ে বিভিন্ন মতামত ও পরামর্শ প্রদান করেন।

বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বায়েজিদ থানা এনসিপি, চট্টগ্রাম মহান...
22/08/2026

বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বায়েজিদ থানা এনসিপি, চট্টগ্রাম মহানগর -এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

চট্টগ্রাম মহানগর এনসিপির সম্মানিত আহ্বায়ক মীর শোয়েব ভাইয়ের শারীরিক অসুস্থতায় খোঁজ খবর নিতে মহানগর ও বায়েজিদ থানার ন...
22/08/2026

চট্টগ্রাম মহানগর এনসিপির সম্মানিত আহ্বায়ক মীর শোয়েব ভাইয়ের শারীরিক অসুস্থতায় খোঁজ খবর নিতে মহানগর ও বায়েজিদ থানার নেতৃবৃন্দ।

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when বায়েজিদ থানা এনসিপি, চট্টগ্রাম মহানগর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share