15/02/2026
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আজ যখন আমাদের ঘামঝরানো মেহনতি ভাইয়েরা সগৌরবে জাতীয় পতাকা উত্তোলন করেন, তখন পতাকার প্রতিটি দোলে আমি আগামীর বিজয়ের পদধ্বনি শুনতে পাই। এই খেটে খাওয়া মানুষগুলোই আওয়ামী লীগের প্রাণভোমরা, তাদের অকৃত্রিম সাহসেই এই দল সবচেয়ে নিরাপদ।
ভালোবাসা দিবসের এই মাহেন্দ্রক্ষণে এর চেয়ে বড় কোনো পাওয়া হতে পারে না। এই শ্রমজীবী মানুষেরাই আমাদের শক্তি, আমাদের অহংকার। আপনাদের এই অটল বিশ্বাসের প্রতি আমার ভালোবাসা ও বিনম্র শ্রদ্ধা আজন্ম।
জয় বাংলা! 🇧🇩