ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, পাহাড়তলী থানা, চট্টগ্রাম মহানগর।

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, পাহাড়তলী থানা, চট্টগ্রাম মহানগর।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, পাহাড়তলী থানা, চট্টগ্রাম মহানগর। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ,
পাহাড়তলী থানা শাখার অফিশিয়াল পেইজ।

জীবন দিয়ে যারা করে গেলে ঋণীতোমাদের আমরা ভুলিনি ভুলিনিজালিমের সাথে মোরা আপোষ করিনিতোমাদের আমরা ভুলিনি ভুলিনি-আইনুদ্দীন আল...
18/07/2026

জীবন দিয়ে যারা করে গেলে ঋণী
তোমাদের আমরা ভুলিনি ভুলিনি
জালিমের সাথে মোরা আপোষ করিনি
তোমাদের আমরা ভুলিনি ভুলিনি
-আইনুদ্দীন আল আজাদ রহ.

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সদস্য শহীদ তাহমিদ ভূঁইয়া।

লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত চট্টগ্রাম মহানগরের বিভিন্ন স্থানে পানিবন্দী অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন ইসলা...
08/07/2026

লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত চট্টগ্রাম মহানগরের বিভিন্ন স্থানে পানিবন্দী অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হালিশহর থানা শাখার নেতৃবৃন্দ।

এনসিপির সমাবেশে বোমা হামলার নিন্দারাজনৈতিক সমাবেশ ও নেতৃত্বের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব; দোষীদের খুঁজে বের...
07/07/2026

এনসিপির সমাবেশে বোমা হামলার নিন্দা

রাজনৈতিক সমাবেশ ও নেতৃত্বের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব; দোষীদের খুঁজে বের করতেই হবে
-ইঞ্জিনিয়ার আশরাফুল আলম

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম আজ ৭ জুলাই এক বিবৃতিতে বলেছেন, গতকাল রাত দশটায় সাভারের তারাপুর ঈদগাহ মাঠ এলাকায় এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের উপস্থিতিতে চলমান সমাবেশে বিস্ফোরণের ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে এবং আহতদের প্রতি সমবেদনা জানাচ্ছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব বলেন, এর আগে জাতি ওসমান হাদির শাহাদাৎ দেখেছে। জুলাই গণঅভ্যুত্থানের শীর্ষ নেতৃত্বের প্রতি পতিত ফ্যাসিবাদের জিঘাংসা নতুন কিছু না। তাই এনসিপির সমাবেশ ও নাহিদ ইসলামের উপস্থিতি যে বিশেষ নিরাপত্তা প্রয়োজন তৈরি করে তা অনুধাবন করা কঠিন কিছু না। এছাড়াও সাধারণ অর্থে রাজনৈতিক নেতৃত্ব ও রাজনৈতিক সমাবেশের নিরাপত্তা প্রদান করা সরকারের দায়িত্ব। রাজনৈতিক সমাবেশে এই ধরণের হামলা রাষ্ট্রের সামগ্রিক নিরাপত্তাহীনতার লক্ষণ। এই হামলা থেকে বড় ধরণের হতাহতের ঘটনাও ঘটতে পারতো। সরকারের গোয়েন্দা বিভাগসহ নিরাপত্তা বিভাগকে এজন্য দায় নিতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘটনার বিস্তারিত তদন্ত দাবী করছে এবং সংশ্লিষ্ট নিরাপত্তা কর্মকর্তাদেরকেও তদন্তের আওতায় আনার দাবী করছে। ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বলেন, আমরা দ্রুত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা দেখতে চাই।

বার্তা প্রেরক
শেখ ফজলুল করীম মারুফ
কেন্দ্রীয় প্রচার বিভাগ
ইসলামী আন্দোলন বাংলাদেশ

06/07/2026

ফিরে দেখা দ্রোহের জুলাই
৬ জুলাই ২০২৪

মুহতারাম আমীর ❤️
06/07/2026

মুহতারাম আমীর ❤️

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ২০২৭-২০২৮ সেশনের কেন্দ্রীয় মজলিসে আমেলা।
04/07/2026

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ২০২৭-২০২৮ সেশনের কেন্দ্রীয় মজলিসে আমেলা।

গাজীপুরে একের পর এক শিল্প প্রতিষ্ঠান বন্ধ হওয়া উদ্বেগজনক; তদন্ত করে সমাধান বের করতে হবে-মাওলানা গাজী আতাউর রহমান ইসলামী...
04/07/2026

গাজীপুরে একের পর এক শিল্প প্রতিষ্ঠান বন্ধ হওয়া উদ্বেগজনক; তদন্ত করে সমাধান বের করতে হবে
-মাওলানা গাজী আতাউর রহমান

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, গাজীপুর বাংলাদেশের শিল্প অর্থনীতির প্রাণকেন্দ্র। লাখো শ্রমিকের রুটি-রুজির ব্যবস্থা হয় এখান থেকে। সেই গাজীপুরে একের পর এক কারখানা বন্ধ হওয়ার বহুমাত্রিক নেতিবাচক প্রভাব রয়েছে। এটা দেশের প্রধান উৎপাদনখাতে ঘাটতি তৈরি, বহু শ্রমিকের বেকারত্ব, বেকারত্বজনিত সামাজিক অস্থিরতা এবং অর্থনীতি সম্পর্কে শংকা তৈরি করে। ফলে এই বিষয়ে সরকারকে জরুরী পদক্ষেপ নিতে হবে, তদন্ত করে কারখানা বন্ধের প্রকৃত কারণ বের করতে হবে। কোন দুরভিসন্ধিমূলক কারণ আছে কিনা তা খতিয়ে দেখতে হবে।

আজ ৩ জুলাই, শুক্রবার এক বিবৃতিতে মাওলানা গাজী আতাউর রহমান এই দাবি করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, গত এক সপ্তাহে ১৩ টি গার্মেন্টস বন্ধ হওয়া আসলেই উদ্বেগজনক। এসব কারখানা বন্ধ হওয়ার পেছনে
কাঁচামালের মূল্য বৃদ্ধি, গ্যাস-বিদ্যুতের সংকট, ব্যাংকঋণের উচ্চ সুদ, উৎপাদন খরচ বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে ক্রয়াদেশ কমে যাওয়াকে কারণ হিসেবে সামনে এসেছে। এর সঙ্গে যোগ হয়েছে নানা দাবিতে শ্রমিক আন্দোলন। সাম্প্রতিক বন্ধ হওয়া ১৩ টি গার্মেন্টস কারখানার মধ্যে শ্রমিক অসন্তোষজনিত কারণও রয়েছে। এসব কারণের সাথে অন্য ধরণের দুরভিসন্ধির আশংকা উড়িয়ে দেয়া যায় না। ফলে সরকারের সতর্কতা কাম্য।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, বন্ধ হওয়া গার্মেন্টস কারখানার শ্রমিকদের পাওনা বেতন-ভাতা আদায়ে সরকারকে দায়িত্ব নিতে হবে এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থাও করতে হবে।

বার্তা প্রেরক
শেখ ফজলুল করীম মারুফ
কেন্দ্রীয় প্রচার বিভাগ
ইসলামী আন্দোলন বাংলাদেশ

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশচট্টগ্রাম মহানগর এর নবগঠিত কমিটি।সভাপতি: আব্দুল মুমিতসহ-সভাপতি: শাহরিয়ার হোসেনসাধারণ সম্পাদ...
04/07/2026

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
চট্টগ্রাম মহানগর এর নবগঠিত কমিটি।

সভাপতি: আব্দুল মুমিত
সহ-সভাপতি: শাহরিয়ার হোসেন
সাধারণ সম্পাদক: নেওয়াজ মোরশেদ শাহীন

এইচএসসি পরীক্ষার্থীদের পাশে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, চট্টগ্রাম মহানগর।তিব্র গরমের মাঝে এইচএসসি পরীক্ষা উপলক্ষে পরী...
02/07/2026

এইচএসসি পরীক্ষার্থীদের পাশে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, চট্টগ্রাম মহানগর।

তিব্র গরমের মাঝে এইচএসসি পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়েছে।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, চট্টগ্রাম মহানগর।

আবারও সেই দ্রোহ ও জাগরণের জুলাই ✊১৫ই জুলাই ২০২৪ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের স ন্ত্রা সী হা ম লা র প্রতিবাদে মাঠে নামে ই...
01/07/2026

আবারও সেই দ্রোহ ও জাগরণের জুলাই ✊

১৫ই জুলাই ২০২৪ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের স ন্ত্রা সী হা ম লা র প্রতিবাদে মাঠে নামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ Islami Chhatra Andolan Bangladesh

Address

Chittagong
4202

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, পাহাড়তলী থানা, চট্টগ্রাম মহানগর। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, পাহাড়তলী থানা, চট্টগ্রাম মহানগর।:

Shortcuts

Share