Sokal

Sokal Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sokal, Library, Chittagong.

26/09/2021

পর্যাপ্ত না ঘুমালে আমাদের যে অপূরণীয় ক্ষতি হয়:

একজন সুস্থ মানুষের সুস্থ থাকার জন্য দৈনিক ৭ থেকে ৯ ঘন্টা ঘুমানো প্রয়োজন।

বর্তমান বিশ্বের প্রায় এক তৃতীয়াংশ মানুষ পর্যাপ্ত ঘুমায় না।
প্রতিদিন ৬ ঘন্টার নিচে ঘুমালে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হবে, ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়বে।

Immune system যেমন দুর্বল হবে পাশাপাশি Inflammation(প্রদাহ) বাড়তে থাকবে, শরীরে যত ব্যাথা বেদনা বা বাতের ব্যাথা এগুলো বাড়তে থাকবে এবং অনেক ধরনের Inflammatory রোগে আপনি আক্রান্ত হবেন যেমন: Asthma, Arthritis etc.

পর্যাপ্ত ঘুম ব্যাতীত শরীর তার পরিস্কার পরিচ্ছন্নতার (Detoxification) কাজ করতে পারে না। অর্থাৎ শরীরে Toxin জমতে থাকে বিশেষ করে Brain detoxify হতে পারে না।

স্বাভাবিক অবস্থার চাইতে ঘুমের ভেতর ১০ ভাগ বেশী Detoxification হয় Brain এ জমে থাকা Metabolic end product পরিস্কার হয়।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্মৃতি শক্তি হারাতে থাকবে এবং Brain এর কার্যকারীতা কমতে থাকবে; Alzheimer’s রোগে আক্রান্ত হবার ঝুঁকি বাড়বে।

এক সপ্তাহের ঘুমের ব্যাঘাতে হতে পারেন আপনি Pre-Diabetic patient.

আপনার Testosterone level significantly কমে যাবে আপনি হবেন নাম পুরুষ। নারী পুরুষ উভয়ের যৌন ক্ষমতা এবং আকাঙ্ক্ষা কমে যাবে।

পর্যাপ্ত ঘুম না হলে আপনার রক্তনালী Block হয়ে যেতে পারে এবং বিভিন্ন Cardiovascular সমস্যা দেখা দিতে পারে যেমন: Brain Stroke, Congestive Heart Failure.

বিভিন্ন মানসিক সমস্যার একটা মুল কারন হল অপর্যাপ্ত ঘুম যেমন: Anxiety, Depression, এমনকি অনেকে আত্মহত্যা করে ফেলেন।

ঘুম কম হলে আপনার অকারণে বার বার ক্ষুদা লাগবে এবং অস্বাস্থ্যকর খাবারের প্রতি আসক্ত হবেন।

ওজন বাড়ার এবং (মিস্টি জাতীয় খাবারের প্রতি আকর্ষন)/Sugar addiction এর একটা মুল কারণ হল sleep deprivation.

যদি ওজন কমেও ঘুম না হলে আপনার মুল্যবান Muscle loss করবেন। হাত পায়ের মাংসপেশী শুকিয়ে যাবে; কিন্তু পেটের চর্বি কমবে না।

আপনার মেজাজ থাকবে তিরিক্ষি, অকারণে মন খারাপ হবে, সব কিছু অসহ্য লাগবে আর শুধু বাজে এবং নেগেটিভ চিন্তা আসবে, ধৈর্য্য আপনার জীবন থেকে পালাবে, মাথা থাকবে গরম, শরীরে হবে জ্বালা পোড়া কোন কাজে উৎসাহ পাবেন না নিজেকে অলস মনে হবে Motivation বলে কিছু থাকবে না।

আর আপনাকে দেখতে বয়স্ক লাগবে, চেহারায় বয়সের ছাপ বাড়বে, সতেজতা চলে যাবে, চোখের নীচে কালো দাগ হয়ে যাবে, skin নষ্ট হবে, চেহারার উজ্জ্বলতা চলে যাবে।

পৃথিবীতে মানুষই বোধ হয় একমাত্র প্রাণী যে কিনা রাতের ঘুম নষ্ট করে নিজের ক্ষতি নিজেই করে এবং এত ক্ষতি জানার পরও অনেক সময় অকারণে রাত জাগে।

আমি এটা বুঝি না রাত জাগা কি করে রোমান্টিকতা বা বিনোদন হতে পারে যেখানে ক্ষতি ছাড়া কিছুই নেই তবে কি নিজের পায়ে কুড়াল মারাটা বিনোদন!!!

হায় সেলুকাস, আমাদের কবে সঠিক বুজ হবে!!!

ভালো ঘুমের গোপন রহস্য https://youtu.be/IrDB6slR6FA

Address

Chittagong
HUNDA

Telephone

+8801845513393

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sokal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category