ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর কুরআন-সুন্নাহর আলোকে সুখী, সমৃদ্ধ ও সার্বজনীন কল্যাণরাষ্ট্র গঠনের লক্ষ্যে পরিচালিত একটি যুব সংগঠন।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর অফিসিয়াল লোগো (Logo)  আজ শনিবার (২২শে আগষ্ট) ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় পরা...
22/08/2026

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর অফিসিয়াল লোগো (Logo)

আজ শনিবার (২২শে আগষ্ট) ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় পরামর্শ পরিষদের ১৫তম অধিবেশনে লোগো অনুমোদিত হয়েছে, আলহামদুলিল্লাহ।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর যেকোনো অফিসিয়াল প্রকাশনায় এই লোগোটি ব্যাবহারের নির্দেশনা দেয়া গেল।

লোগো (Logo) বিশ্লেষণঃ

ছবির লেখাটি ও প্রতীকটি বিশ্লেষণ করলে মূলত জাতীয়তা, ইসলামী আদর্শ, যুবশক্তি ও পরিবর্তনের আকাঙ্ক্ষা—এই চারটি বিষয়কে একসঙ্গে তুলে ধরা হয়েছে।

প্রতীকের বিশ্লেষণ

১. লাল-সবুজ রং

* সবুজ বাংলাদেশের জাতীয় পরিচয়, একই সঙ্গে ইসলামী মূল্যবোধ ও শান্তির প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে।
* লাল শক্তি, সাহস, ত্যাগ ও বিপ্লবের প্রতীক হিসেবে এসেছে।
* ফলে লাল-সবুজের সমন্বয়ে দেশপ্রেম ও আদর্শিক চেতনার সমন্বয় ফুটে উঠেছে।

২. মেহরাবের আকৃতি
মধ্যের সবুজ মেহরাব ইসলামী সমাজব্যবস্থা ও ইসলামী নেতৃত্বের প্রতীকী উপস্থাপন। এটি প্রতীকের কেন্দ্রীয় অংশ হওয়ায় বোঝানো হয়েছে—সংগঠনের আদর্শের কেন্দ্রবিন্দু ইসলাম।

৩. সাতটি সাদা রেখা
মেহরাবের ভেতরের সাতটি রেখাকে সংগঠনের সাত দফা কর্মসূচির প্রতীক হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। সাদা রং এখানে পরিচ্ছন্নতা, শান্তি ও স্বচ্ছতার ভাব প্রকাশ করে।

৪. মুষ্টিবদ্ধ হাত
মুষ্টিবদ্ধ হাতটি পুরো প্রতীকের সবচেয়ে শক্তিশালী ভিজ্যুয়াল উপাদান। এটি যুবশক্তি, ঐক্য, দৃঢ়তা, সংগ্রাম ও পরিবর্তনের প্রত্যয় প্রকাশ করে।

৫. লাল ফিতার ব্যবহার
নিচের লাল অংশটি প্রতীকের বিভিন্ন উপাদানকে একত্র করেছে। এতে সংগঠনের নাম ইংরেজিতে লেখা হয়েছে। লাল রং ব্যবহারের মাধ্যমে শক্তি, ত্যাগ ও বিপ্লবী চেতনা জোরালো হয়েছে।

সামগ্রিক বার্তা

প্রতীকটির ভিজ্যুয়াল ভাষা দাঁড়ায়—

ইসলামী আদর্শ → যুবশক্তি → ঐক্য ও কর্মসূচি → দেশগঠন → কাঙ্ক্ষিত পরিবর্তন।

অর্থাৎ, এটি শুধু একটি লোগো নয়; বরং সংগঠনের আদর্শ, পরিচয়, কর্মসূচি ও লক্ষ্যকে প্রতীকের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা।

22/08/2026

সুন্নত: রাষ্ট্র পরিচালনার একটি সুন্নাহ হলো, সৎ ও বিশ্বস্ত মন্ত্রী এবং ন্যায়পরায়ণ সহযোগী/পারিষদদের সঙ্গে পরামর্শ করে রাষ্ট্র পরিচালনা করা।

বিবরণ: ইসলামে রাষ্ট্র পরিচালনার অন্যতম মৌলিক নীতি হলো পরামর্শ (শূরা)। রাসূলুল্লাহ ﷺ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও সামষ্টিক বিষয়ে সাহাবায়ে কেরামের সঙ্গে পরামর্শ করতেন। আল্লাহ তাআলাও তাঁকে নির্দেশ দিয়েছেন, "আপনি তাদের সঙ্গে পরামর্শ করুন।" তাই একজন শাসকের কর্তব্য হলো সৎ, বিশ্বস্ত ও ন্যায়পরায়ণ মন্ত্রী-পরিষদ এবং যোগ্য সহযোগীদের সঙ্গে পরামর্শ করে রাষ্ট্র পরিচালনা করা। এতে সঠিক সিদ্ধান্ত গ্রহণ সহজ হয়, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয় এবং জনগণের কল্যাণ নিশ্চিত হয়।

রেফারেন্স: সূরা আলে ইমরান, আয়াত: ১৫৯

22/08/2026

শিরোনাম: আদর্শ রাষ্ট্র গঠনে বিশ্বনবী হযরত মুহাম্মদ ﷺ
প্রবন্ধ: আদর্শ রাষ্ট্র গঠনে মহানবী ﷺ-এর কৌশল ও রূপরেখা:
১. পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা: মহানবী ﷺ প্রতিষ্ঠিত মদীনার রাষ্ট্রটি কেবল রাজনৈতিক সত্তা ছিল না, বরং এটি ছিল ঈমান, ন্যায়বিচার, মানবিকতা এবং আল্লাহর বিধানের ভিত্তিতে গড়ে ওঠা একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা।

২. জাহিলিয়াতের অবসান: তৎকালীন আরবে কোনো কেন্দ্রীয় শাসন ছিল না; গোত্রীয় সংঘাত, মূর্তিপূজা, কন্যাসন্তান হত্যা এবং সুদের মাধ্যমে শোষণের যে অন্ধকার ছিল, নবী ﷺ তা দূর করে এক শান্তিময় সমাজ গড়েন।

৩. মানুষ ও আদর্শ নাগরিক গঠন: রাষ্ট্র প্রতিষ্ঠার আগে তিনি মানুষের হৃদয় পরিবর্তনের উপর গুরুত্ব দেন। মক্কায় ১৩ বছর দাওয়াতের মাধ্যমে তিনি সাহাবীদের মাঝে তাওহীদ ও উচ্চতর নৈতিক চরিত্র তৈরি করেন, যারা পরবর্তীতে রাষ্ট্রের ভিত্তি হিসেবে কাজ করেন।

৪. সুপরিকল্পিত হিজরত: হিজরত কেবল স্থানান্তর ছিল না, বরং এটি ছিল মদীনায় নতুন সমাজ ও রাষ্ট্র গঠনের এক সুপরিকল্পিত কৌশলগত পদক্ষেপ।

৫. মসজিদ রাষ্ট্রের প্রাণকেন্দ্র: মদীনায় পৌঁছে তিনি সর্বপ্রথম মসজিদে নববী নির্মাণ করেন, যা একাধারে ইবাদতখানা, প্রশাসনিক ভবন, আদালত, শিক্ষাকেন্দ্র এবং সামাজিক নিরাপত্তার কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করত।

৬. মুয়াখাত বা সামাজিক সংহতি: মুহাজির ও আনসারদের মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে তিনি সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য দূর করেন এবং একটি শক্তিশালী ঐক্যবদ্ধ জাতি গঠন করেন।

৭. মদীনার সনদ: তিনি বিশ্বের প্রথম লিখিত সংবিধান 'মদীনার সনদ' প্রণয়ন করেন, যা ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের অধিকার, ধর্মীয় স্বাধীনতা এবং সম্মিলিত প্রতিরক্ষা নিশ্চিত করে।

৮. আইনের শাসন ও ন্যায়বিচার: মদীনার রাষ্ট্রে আইনের চোখে সবাই সমান ছিল। এমনকি নিজের কন্যা ফাতিমাও যদি অপরাধ করত তবে তার বিচার হবে, এই ঘোষণা দিয়ে তিনি স্বজনপ্রীতিহীন নিরপেক্ষ বিচারব্যবস্থা কায়েম করেন।

৯. পরামর্শভিত্তিক শাসন: তিনি একক সিদ্ধান্তে নয়, বরং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় বিষয়ে সাহাবিদের সাথে 'শূরা' বা পরামর্শের ভিত্তিতে শাসনকার্য পরিচালনা করতেন।

১০. মানবাধিকার ও অমুসলিমদের নিরাপত্তা: শত্রু হলেও তার প্রতি অবিচার না করা এবং চুক্তিবদ্ধ অমুসলিমদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে তিনি এক অনন্য মানবিক রাষ্ট্র উপহার দেন।

10/08/2026

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের আওতাথীন ইপিজেড থানা শাখার যুব ম্যারাথন অনুষ্ঠিত।

ইসলামী আন্দোলনের দেশব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের প্রত্যাশা পূরণের শরীয়াহভিত্তিক নয়াবন্দোবস্তই একমাত্র কার...
07/08/2026

ইসলামী আন্দোলনের দেশব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
জুলাইয়ের প্রত্যাশা পূরণের শরীয়াহভিত্তিক নয়াবন্দোবস্তই একমাত্র কার্যকর সমাধান
-ইসলামী আন্দোলন বাংলাদেশ

চব্বিশের ৫ আগস্ট স্বৈরাচার পতনের দ্বিতীয় বর্ষপূর্তিতে দেশব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ দেশের প্রত্যেকটি জেলায় গণমিছিল ও সমাবেশের মাধ্যমে ফ্যাসিবাদ পতনের দিনকে উদযাপন করে জুলাইয়ে রাজনৈতিক ব্যানারে মাঠে থাকা একমাত্র সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ।

04/08/2026

ক্ষমতার মোহ-ই সকল সন্ত্রাসের জন্মদাতা।
-মাওলানা সৈয়দ ফজলুল করীম (পীর সাহেব চরমোনাই রহ.)

04/08/2026
৪ আগস্ট ২০২৪যে মিছিল ফ্যাসিবাদ উৎখাতের আন্দোলনকে ত্বরান্বিত করছিল।যে মিছিল ফ্যাসিবাদী হাসিনার পতনের আন্দোলনকে চূড়ান্ত প...
04/08/2026

৪ আগস্ট ২০২৪
যে মিছিল ফ্যাসিবাদ উৎখাতের আন্দোলনকে ত্বরান্বিত করছিল।
যে মিছিল ফ্যাসিবাদী হাসিনার পতনের আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিয়েছিল।

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর:

Shortcuts

Share