30/09/2026
নিলাম বিজ্ঞপ্তি নং-০২/২০২৬-২৭"
এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সহকারী কমিশনার, স্থানীয় সরকার শাখা, জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রাম মহোদয়ের স্বারক নং-০৫.৪২.১৫০০,০০০,৭০১,৪১,০০৬৬,১৮-৪৩, তারিখঃ ০৬/০৯/২০২৬খ্রিঃ মূলে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলাধীন দাঁতমারা ইউনিয়ন পরিষদের অভ্যন্তরে ও বাহিরের রাস্তায় ঝড়ে উপড়ে পড়া (সেগুন গাছ-০২টি, মেহগনি গাছ-০১টি ও আমগাছ-০১টি) মোট ০৪টি খাড়া গাছ যেখানে যে অবস্থায় আছে নির্ধারিত শর্তে উপজেলা নির্বাহী অফিসার, ফটিকছড়ি, চট্টগ্রাম এর কার্যালয়ে আগামী ০৭/১০/২০২৬ খ্রিঃ তারিখে দুপুর ১২.০০ ঘটিকায় প্রকাশ্যে নিলাম ডাক হবে। আগ্রহী ডাককারীগণকে নির্ধারিত তারিখ ও স্থানে যথাসময়ে উপস্থিত থেকে ডাকে অংশ গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।