PCNP Media Cell

Call Directions Contact the organization

PCNP Media Cell Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from PCNP Media Cell, Political organisation, Dhaka.

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ছাত্র সংগঠন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (PCCP), খাগড়াছড়ি জেলা শাখার নবগঠিত কমিটির স...
09/09/2026

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ছাত্র সংগঠন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (PCCP), খাগড়াছড়ি জেলা শাখার নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

নতুন কমিটির দায়িত্বশীল নেতৃত্বে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং পার্বত্য চট্টগ্রামের সাধারণ মানুষের ন্যায্য অধিকার ও দাবিগুলো তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা করছি।

নবগঠিত নেতৃত্বের ঐক্য, নিষ্ঠা ও কর্মতৎপরতার মাধ্যমে সংগঠনটি আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়ে সামনে এগিয়ে যাবে। দায়িত্বপ্রাপ্ত সকলের জন্য রইল শুভকামনা ও সফলতা কামনা।

নবগঠিত খাগড়াছড়ি জেলা কমিটি:
সভাপতি: রাকিব মনি ইফতি সিনিয়র সহ-সভাপতি: মোঃ ওমর ফারুক সাধারণ সম্পাদক: রুহুল আমিন যুগ্ম সাধারণ সম্পাদক: জিয়াউর রহমান সাংগঠনিক সম্পাদক: মোঃ আরিফ সহ-সাংগঠনিক সম্পাদক: হাসানুর রহমান দপ্তর সম্পাদক: মোঃ রিয়াদ
নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দের আগামী দিনের পথচলা সফল ও সুন্দর হোক এই কামনা রইল।

আজ ২৫-০৮-২০২৬ ইং তারিখে ২৯৮ নং খাগড়াছড়ি আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ওয়াদুদ ভূঁইয়ার সঙ্গে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষ...
25/08/2026

আজ ২৫-০৮-২০২৬ ইং তারিখে ২৯৮ নং খাগড়াছড়ি আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ওয়াদুদ ভূঁইয়ার সঙ্গে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত চেয়ারম্যান আবদুল হামিদ রানার নেতৃত্বে ঢাকার ন্যাম ভবনে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা, পিসিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব মো. আলমগীর কবির, স্থায়ী কমিটির সম্মানিত সদস্য অধ্যাপক আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনির, এস. এম. মাসুম রানা প্রমুখ।

মো. আলমগীর কবির
সাবেক মেয়র
ও প্রতিষ্ঠাতা মহাসচিব, পিসিএনপি

AI দিয়ে বিকৃত ছবি তৈরি করে আলমগীর কবিরের বিরুদ্ধে অপপ্রচার, নেপথ্যে কারা? পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কম...
04/08/2026

AI দিয়ে বিকৃত ছবি তৈরি করে আলমগীর কবিরের বিরুদ্ধে অপপ্রচার, নেপথ্যে কারা? পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক মহাসচিব আলমগীর কবির দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রামের অসহায় ও নির্যাতিত বাঙালিদের অধিকার, নিরাপত্তা এবং ন্যায্য দাবির পক্ষে কথা বলে আসছেন।

বিভিন্ন সময়ে তিনি পার্বত্য চট্টগ্রামের মানুষের সমস্যা ও অধিকার নিয়ে সোচ্চার হয়েছেন এবং অন্যায় অবিচারের বিরুদ্ধে নিজের অবস্থান তুলে ধরেছেন। তাঁর বক্তব্য ও রাজনৈতিক অবস্থানকে যুক্তি, তথ্য ও রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে এখন AI দিয়ে তৈরি ও বিকৃত ছবি ব্যবহার করে তাঁর নামে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া এমন একটি ছবিতে যে বিষয়টি দেখানো হয়েছে, তা বাস্তব নয় ছবিটিকে ফেক ও বিকৃত ছবি হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রশ্ন হচ্ছে, কেন একজন ব্যক্তির রাজনৈতিক বক্তব্যের জবাব দিতে গিয়ে এ ধরনের নোংরা ও বিভ্রান্তিকর প্রচারণার আশ্রয় নিতে হবে?

মতের বিরোধিতা থাকলে যুক্তি ও তথ্য দিয়ে জবাব দেওয়া হোক। কিন্তু AI দিয়ে ছবি তৈরি কিংবা বাস্তব ছবিকে বিকৃত করে একজন মানুষের ব্যক্তিগত ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

একই সঙ্গে এই অপপ্রচারের নেপথ্যে কারা রয়েছে এবং কারা এসব কনটেন্ট তৈরি ও ছড়িয়ে দিচ্ছে, সেটিও জনসম্মুখে পরিষ্কার হওয়া প্রয়োজন।

বিশেষ করে আওয়ামী লীগের সহযোগী সংগঠন সড়ক পরিবহন শ্রমিক লীগের কেন্দ্রীয় সহসভাপতি কাজী মুজিবের সহযোগীদের বিরুদ্ধে এ ধরনের অপপ্রচারে জড়িত থাকার অভিযোগ উঠেছে।

রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু রাজনৈতিক বিরোধিতার নামে AI নির্ভর মিথ্যা ছবি, বিকৃত তথ্য ও ব্যক্তিগত অপপ্রচার কোনো সুস্থ রাজনৈতিক সংস্কৃতির অংশ হতে পারে না।

আলমগীর কবিরের বক্তব্য বা রাজনৈতিক অবস্থানের সঙ্গে কারও দ্বিমত থাকলে তার জবাব যুক্তি, তথ্য ও রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে দেওয়া উচিত, মিথ্যা ছবি ও অপপ্রচারের মাধ্যমে নয়।

01/12/2025

শান্তি চুক্তি নামক কালো চুক্তি বাতিল করতে হবে।।

29/11/2025

প্রার্থীদের কাছ থেকে নির্বাচনে আর্থিক সুবিধা নিতে কাজি মজিবের কমিটির নাটক।।

এই আইডিটি রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য জনাব হাবিব আজম নিজে ব্যক্তিগতভাবে পরিচালনা করছেন। উক্ত আইডি কিংবা তার প্রকাশিত য...
19/11/2025

এই আইডিটি রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য জনাব হাবিব আজম নিজে ব্যক্তিগতভাবে পরিচালনা করছেন। উক্ত আইডি কিংবা তার প্রকাশিত যেকোনো সিদ্ধান্তের সাথে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক নেই। তিনি যা বলেছেন, তা কেবলমাত্র তার ব্যক্তিগত মতামত। অতএব, দয়া করে কেউ এই বিষয়কে কেন্দ্র করে আমাদের সংগঠনকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিতর্ক সৃষ্টি করবেন না। আমাদের সংগঠন, সংগঠনের ভাবমূর্তি রক্ষা করা সকলের দায়িত্ব।

সহযোগিতার জন্য ধন্যবাদ।

Address

Dhaka

Telephone

+8801552480173

Website

Alerts

Be the first to know and let us send you an email when PCNP Media Cell posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to PCNP Media Cell:

Shortcuts

Share