বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাউজান উপজেলা

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাউজান উপজেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাউজান উপজেলা সুন্দর সমাজ ও আদর্শ জাতিগঠন,দক্ষ ও যোগ্য নাগরিক তৈরিতে ঐতিহাসিক প্রাচীন সংগঠন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাউজান উপজেলা একটি আদর্শনিষ্ঠ, দায়িত্বশীল ও জনগণকেন্দ্রিক রাজনৈতিক সংগঠন। ইসলামী মূল্যবোধ, ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা, সুশাসন, মানবিক উন্নয়ন এবং জনগণের কল্যাণই আমাদের মূল লক্ষ্য।

আমরা রাউজান উপজেলার সর্বস্তরের মানুষের সমস্যার সমাধান, অধিকার প্রতিষ্ঠা এবং সমাজের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছি। প্রত্যেকটি কর্মকাণ্ডে স্বচ্ছতা, জবাবদিহিতা ও শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চাকে এগিয়ে

নেওয়াই আমাদের অঙ্গীকার।

📌 আমাদের মূল উদ্দেশ্য:
- ন্যায় ও সত্যভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলা
- সুশাসন ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা
- শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়ন
- জনগণের রাজনৈতিক অধিকার ও ন্যায্য মতামতকে গুরুত্ব দেওয়া
- তরুণদের দেশগঠনে উৎসাহিত করা

📌 আমাদের অঙ্গীকার:
ইসলামিক মূল্যবোধের আলোকে রাউজানকে একটি শান্তিপূর্ণ, উন্নত, মানবিক, অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে তোলা।

02/09/2026

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর (শনিবার) ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ সফল করুন।@

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর (শনিবার) ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ সফল করুন।
02/09/2026

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর (শনিবার) ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ সফল করুন।

৫ সেপ্টেম্বর'২৬ চট্টগ্রাম অভিমুখেলংমার্চে যোগ দিন_সফল করুন।
31/08/2026

৫ সেপ্টেম্বর'২৬ চট্টগ্রাম অভিমুখে
লংমার্চে যোগ দিন_সফল করুন।



*আগামী ৫ সেপ্টেম্বর ‘ঢাকা টু চট্টগ্রাম’ লং মার্চ সফল করার আহ্বান চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দিন শিকদার-এর*​সংবাদ বি...
28/08/2026

*আগামী ৫ সেপ্টেম্বর ‘ঢাকা টু চট্টগ্রাম’ লং মার্চ সফল করার আহ্বান চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দিন শিকদার-এর*

​সংবাদ বিজ্ঞপ্তি

তারিখ: ২৮ আগস্ট ২০২৬
​আগামী ৫ সেপ্টেম্বর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ‘ঢাকা টু চট্টগ্রাম’ লং মার্চ সফল করার জন্য নেতা-কর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমীর জননেতা জনাব আলাউদ্দিন শিকদার।

​আজ ২৮ আগস্ট (শুক্রবার) রাউজান উপজেলার বিভিন্ন জোনে দিনব্যাপী কর্মী সমাবেশ ও বিকেলে নোয়াপাড়া অডিটোরিয়ামে আয়োজিত উপজেলা রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
​রাউজান উপজেলা আমীর মোহাম্মদ শাহজাহান মনজুর সভাপতিত্বে এবং থানা সেক্রেটারী রিদওয়ান শাহর পরিচালনায় অনুষ্ঠিত রুকন সম্মেলনে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “যাদের সাথে একসময়ে কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করে ৫ আগস্ট দেশকে মুক্ত করা হয়েছিল, তারা আজ সেই জুলাই সনদের বাস্তবায়নে গড়িমসি করছে। এই রাউজানকে সন্ত্রাসের রাজনীতি থেকে মুক্ত করে ইনসাফভিত্তিক সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।”
​তিনি নেতা-কর্মীদের নিজের জীবনকে আদর্শ জীবন হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি নিয়মিত কুরআন-হাদিস চর্চা, জামায়াতে নামাজ আদায় ও ইসলামী জ্ঞান অর্জনের মাধ্যমে ত্যাগ ও আদর্শের অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনের নির্দেশ দেন।
​সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি জনাব আব্দুল জব্বার বলেন, “রাউজানের মতো কঠিন ময়দানে দ্বীনের কাজ পরিচালনা করতে হলে সবল ও সাহসী নেতৃত্বের প্রয়োজন। সময়, শ্রম ও ত্যাগের সর্বোচ্চ নজরানা পেশ করে এই ময়দানে ভূমিকা রাখতে হবে।”
​জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম বলেন, “রুকনগণই সংগঠনের মূল চালিকাশক্তি। একটি মজবুত সংগঠন গড়ে তুলতে মানসম্পন্ন ও যোগ্যতাসম্পন্ন রুকন তৈরির বিকল্প নেই।”

​এর আগে দিনব্যাপী রাউজান উপজেলার ৭টি জোনে পৃথক পৃথক ইউনিট ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়:
​১ নং জোন (রাউজান পৌরসভা ও বিনাজুরি): প্রধান অতিথি চট্টগ্রাম উত্তর জেলা আমীর জনাব আলাউদ্দিন শিকদার; বিশেষ অতিথি উপজেলা আমীর মোহাম্মদ শাহজাহান মনজু ও পৌরসভা আমির জনাব বেলাল মোহাম্মদ

​২ নং জোন (উরকিরচর): প্রধান অতিথি জেলা সেক্রেটারি জনাব আব্দুল জব্বার; বিশেষ অতিথি জেলা ওলামা বিভাগ সভাপতি মাওলানা জামাল হোসেইন ও থানা সহকারী সেক্রেটারি জনাব ইউছুপ ইমন।

​৩ নং জোন (নোয়াজিষপুর, গহিরা ও চিকদাইর): প্রধান অতিথি জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম; বিশেষ অতিথি থানা সেক্রেটারি রিদওয়ান শাহ।

​৪ নং জোন (নোয়াপাড়া, পূর্ব ও পশ্চিম গুজরা): প্রধান অতিথি জেলা সাংগঠনিক সম্পাদক জনাব আনোয়ার ছিদ্দিক চৌধুরী; বিশেষ অতিথি জেলা মিডিয়া বিভাগ সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম ও থানা শ্রমিক কল্যাণ ফেডারেশন সম্পাদক ফরিদুল ইসলাম আনসারী ও যুববিষয়ক সম্পাদক এরশাদুল ইসলাম

​৫ নং জোন (হলদিয়া, ডাবুয়া ও রাউজান সদর): প্রধান অতিথি জেলা বায়তুল মাল সম্পাদক ড. আবদুল হামিদ চৌধুরী; বিশেষ অতিথি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি জনাব মোহাম্মদ আবুল হাশেম।

​৬ নং জোন (কদলপুর ও পাহাড়তলী): প্রধান অতিথি জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি জনাব ইউছুপ বিন আবু বক্কর; বিশেষ অতিথি নাজিম উদ্দিন আল আজাদ ও মিজানুর রহমান চৌধুরী।

​৭ নং জোন (বাগোয়ান): প্রধান অতিথি জেলা শিল্প ও বাণিজ্য সম্পাদক প্রকৌশলী বোরহান উদ্দিন; বিশেষ অতিথি উপজেলা বায়তুল মাল সম্পাদক মাওলানা জাহাঙ্গীর আলম।

​বিকেলের রুকন সম্মেলনে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা সাংগঠনিক সম্পাদক জনাব আনোয়ার ছিদ্দিক চৌধুরী, জেলা বায়তুল মাল সম্পাদক ড. আবদুল হামিদ চৌধুরী, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি জনাব ইউছুপ বিন আবু বক্কর এবং জেলা মিডিয়া বিভাগ সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Address

Raozan Upazila
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাউজান উপজেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share