28/08/2026
৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রামে ইসলামী ছাত্র আন্দোলনের বর্ণাঢ্য র্যালি
প্রতিষ্ঠা • সংগ্রাম • গৌরবময় পথচলার ৩৫ বছর
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) বিকেলে দেওয়ান হাট মোড় থেকে র্যালিটি শুরু হয়ে ফায়ার সার্ভিস মোড় প্রদক্ষিণ করে পুনরায় দেওয়ান হাট মোড়ে এসে শেষ হয়। বর্ণাঢ্য এ র্যালিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের নগর নেতৃবৃন্দ, বিভিন্ন থানা ও শাখার দায়িত্বশীল এবং বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুহাম্মদ আব্দুল মুমিত, সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর। র্যালির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নেওয়াজ মোরশেদ, সাধারণ সম্পাদক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব জান্নাতুল ইসলাম, কেন্দ্রীয় উপদেষ্টা ও সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ ইব্রাহীম খলীল, সাবেক সভাপতি; মুহাম্মদ তাজুল ইসলাম শাহীন, সাবেক সভাপতি এবং মুহাম্মদ মামুনুর রশীদ, সাবেক দাওয়াহ সম্পাদক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর।
এ সময় নগর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন—সহ-সভাপতি শাহরিয়ার রবিন, সাংগঠনিক সম্পাদক হাসিব বিন সেলিম, প্রশিক্ষণ সম্পাদক আরিফুল ইসলাম, প্রকাশনা সম্পাদক হামিদুর রহমান, কওমী মাদ্রাসা সম্পাদক ইমাম হোসেন বায়জিদ, আলিয়া মাদ্রাসা সম্পাদক মেহেদী হাসান, সাহিত্য সম্পাদক শরীফ হোসাইন মারুফ, কার্যনির্বাহী সদস্য শেখ তামজিদসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও তৃণমূল প্রতিনিধিবৃন্দ।
প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে বক্তারা বলেন, একটি সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণে আদর্শবান, নৈতিক ও দেশপ্রেমিক তরুণ প্রজন্মের বিকল্প নেই। ছাত্রসমাজকে নৈতিকতা, আদর্শ, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তারা ছাত্রদের অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে তরুণদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
বর্ণাঢ্য এ র্যালির মধ্য দিয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের নেতৃবৃন্দ সংগঠনের ৩৫ বছরের আদর্শিক পথচলাকে আরও বেগবান করার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন ছিল সংগঠনের দীর্ঘ পথচলার প্রতি শ্রদ্ধা, বর্তমানের দায়িত্ববোধ এবং আগামীর সম্ভাবনাময় বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের অঙ্গীকারের এক উজ্জ্বল বহিঃপ্রকাশ।
বার্তা প্রেরক
ইকবাল হোসেন ইব্রাহীম
তথ্য, গবেষণা ও প্রচার সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
চট্টগ্রাম মহানগর