Upakuliya Public Library

Call Directions Website Contact the organization

Upakuliya Public Library Upakuliya Public Library is a well-known non government library in Bangladesh.

On April 29, 2010, the library started its operations from a village near the Bay of Bengal with the slogan " LAMP OF THE LIGHT IN THE DARKNESS"
Gov Reg No: CH 45/17 উপকূলীয় পাবলিক লাইব্রেরী বাংলাদেশের দক্ষিনাঞ্চলের বঙ্গোপসাগরের তীরবর্তী উপকূল এলাকার একটি বৃহত্তম গণ পাঠাগার। এর অবস্থান চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের খুদুকখালী গ্রামের হাজি কালামিয়া পাড়া এলাকায় অবস্থিত। এটি উপকূলের বাতিঘর হিসেবে সার্বাদিক পরিচিত। লাইব্রেরির নামে ক্রয়কৃত ২২ শতক জমির উপর নির্মিত ভবনে কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এই গ্রন্থাগারের বইয়ের সংখ্যা প্রায় চার হাজারেরও অধিক। লাইব্রেরিতে ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, ইসলাম, বিজ্ঞান, গবেষনামুক বইয়ের বিপুল সমাহার রয়েছে।

05/10/2026
বইয়ের পাতায় শিশুর বেড়ে ওঠা... সন্তানের হাতে আমরা কী তুলে দিচ্ছি—তার ওপরই অনেকটা নির্ভর করে তার আগামী দিনের চিন্তা, মনন ও...
18/09/2026

বইয়ের পাতায় শিশুর বেড়ে ওঠা...

সন্তানের হাতে আমরা কী তুলে দিচ্ছি—তার ওপরই অনেকটা নির্ভর করে তার আগামী দিনের চিন্তা, মনন ও ব্যক্তিত্ব। তাই শিশুকাল থেকেই তাকে বইয়ের সঙ্গে পরিচিত করে তোলা, পাঠাগারের পরিবেশে অভ্যস্ত করা এবং জ্ঞানচর্চার আনন্দ অনুভব করার সুযোগ করে দেওয়া গুরুত্বপূর্ণ দায়িত্ব।

আজ শুক্রবারের ছুটির দিনে উপকূলীয় পাবলিক লাইব্রেরির পাঠক উপস্থিতির এই ছবিটি যেন সেই সুন্দর ভবিষ্যতেরই একটি প্রতিচ্ছবি। পাঠাগারের পাঠককক্ষ আজ শিশু-কিশোর, শিক্ষার্থী ও তরুণ পাঠকদের প্রাণচাঞ্চল্যে কানায় কানায় পূর্ণ। কেউ বই পড়ছে, কেউ নোট নিচ্ছে, কেউ আবার সহপাঠীদের সঙ্গে জ্ঞান ও ভাবনা বিনিময় করছে।

একটি শিশু যখন নিয়মিত বইয়ের জগতে প্রবেশ করে, তখন তার সামনে খুলে যায় কল্পনা, জ্ঞান, সৃজনশীলতা ও মানবিকতার অসংখ্য দরজা। পাঠাগার তাকে শুধু বই পড়তে শেখায় না; শেখায় মনোযোগ, শৃঙ্খলা, অনুসন্ধিৎসা, যুক্তিবোধ ও সুন্দরভাবে ভাবতে।

অভিভাবক হিসেবে আপনার সন্তানের অবসরকে শুধু মোবাইলের পর্দায় সীমাবদ্ধ রাখবেন না। তাকে সঙ্গে নিয়ে পাঠাগারে আসুন। বই বেছে নিতে দিন, পড়তে উৎসাহ দিন, পড়া বই নিয়ে তার সঙ্গে কথা বলুন।

আজকের একটি বই, আগামী দিনের একটি আলোকিত মন।

সন্তানকে পাঠাগারমুখী করুন
বইয়ের জগতে তার শৈশবকে সমৃদ্ধ করুন।

( ছবির ক্লিক 18.09.2026)
Upakuliya Public Library)

সংগ্রহে একগুচ্ছ কবি ইকবালের বই: আজ আমাদের উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে  যুক্ত হলো কবি ও দার্শনিক আল্লামা ইকবালের গুরুত্বপূ...
21/08/2026

সংগ্রহে একগুচ্ছ কবি ইকবালের বই:
আজ আমাদের উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে যুক্ত হলো কবি ও দার্শনিক আল্লামা ইকবালের গুরুত্বপূর্ণ একগুচ্ছ বই। ইকবালের লেখায় আত্মপরিচয়, আত্মমর্যাদা, জ্ঞানচর্চা, নৈতিকতা ও সমাজজাগরণের যে আহ্বান, তা আজও তরুণদের স্বপ্ন দেখতে ও নিজেদের সম্ভাবনাকে চিনতে অনুপ্রাণিত করে।

দেশের বহুল আলোচিত ও পাঠকপ্রিয় পত্রিকা দৈনিক আমার দেশ-এ আজ আমাদের লাইব্রেরিকে নিয়ে একটি চমৎকার ফিচার প্রতিবেদন প্রকাশিত হ...
15/08/2026

দেশের বহুল আলোচিত ও পাঠকপ্রিয় পত্রিকা দৈনিক আমার দেশ-এ আজ আমাদের লাইব্রেরিকে নিয়ে একটি চমৎকার ফিচার প্রতিবেদন প্রকাশিত হয়েছে “ বাঁশখালীতে জ্ঞানের আলো ছড়াচ্ছে উপকূলীয় পাবলিক লাইব্রেরি” শিরোনামে। একটি প্রত্যন্ত উপকূলীয় জনপদে মাত্র ২০টি বই নিয়ে যে পাঠাগারের যাত্রা শুরু হয়েছিল, সময়ের পরিক্রমায় তা আজ হাজারো বই, অসংখ্য পাঠক এবং জ্ঞানচর্চার নানা আয়োজন নিয়ে মানুষের মাঝে আলো ছড়ানোর সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আমাদের এই ছোট্ট প্রয়াসকে জাতীয় পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ গণমাধ্যমের ফিচারে তুলে ধরা নিঃসন্দেহে আমাদের জন্য বড় প্রেরণা।
দৈনিক আমার দেশের বাঁশখালী প্রতিনিধি বড় ভাই মুহিব্বুল্লাহ ছানুবীর প্রতি কৃতজ্ঞ।
এই ফিচার প্রতিবেদন আমাদের আরও দায়িত্বশীলভাবে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। ইনশাআল্লাহ, বই, জ্ঞান, বিজ্ঞান ও মানবিকতার আলো নিয়ে আমরা আরও দূর যেতে চাই। 📚❤️

মাত্র ২০টি বই দিয়ে শুরু, এখন ৯ হাজার বইয়ের সমাহার। পশ্চিম বাঁশখালীতে জ্ঞানের আলো ছড়াচ্ছে উপকূলীয় পাবলিক লাইব্রেরি।

শিক্ষার্থী গোলটেবিল : আপনার সন্তানের জন্য -----বর্তমান সময়ে শিক্ষার্থীদের সামনে জ্ঞান অর্জনের অসংখ্য সুযোগ থাকলেও নানা ক...
12/08/2026

শিক্ষার্থী গোলটেবিল : আপনার সন্তানের জন্য
-----
বর্তমান সময়ে শিক্ষার্থীদের সামনে জ্ঞান অর্জনের অসংখ্য সুযোগ থাকলেও নানা কারণে অনেকেই পড়ালেখা থেকে দূরে সরে যাচ্ছে। মোবাইল ফোন, সামাজিক যোগাযোগমাধ্যম, অযথা সময় অপচয়, খারাপ সঙ্গ ও লক্ষ্যহীন জীবন তাদের ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলছে।

এই বাস্তবতায় শিক্ষার্থীদের পড়ালেখার গুরুত্ব বোঝাতে এবং তাদের আবারও জ্ঞান, শিক্ষা ও সুন্দর ভবিষ্যতের পথে ফিরিয়ে আনতে উপকূলীয় পাবলিক লাইব্রেরির উদ্যোগে ‘শিক্ষার্থী গোলটেবিল’ অনুষ্ঠিত হবে ।

এই আয়োজনে এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৭ম থেকে ১০ম শ্রেণির ৫০ জন শিক্ষার্থীকে আমন্ত্রণ জানানো হবে।
গোলটেবিলে শিক্ষার্থীরা তাদের স্বপ্ন, প্রত্যাশা, সমস্যা ও সম্ভাবনা নিয়ে সরাসরি মতবিনিময় করবে। একই সঙ্গে পড়ালেখায় মনোযোগী হওয়া, সময়ের সঠিক ব্যবহার, ভালো বই পড়া, নৈতিক মূল্যবোধ গড়ে তোলা এবং জীবনের লক্ষ্য নির্ধারণের বিষয়ে তাদের উৎসাহিত করা হবে।

এই প্রোগ্রামে অংশ নেওয়া সকল শিক্ষার্থীকে প্রদান করা হবে উপহার সামগ্রী ইনশাআল্লাহ।

আরও বিস্তারিত জানতে
01820500622
নাম্বারে যোগাযোগ করা যাবে।

Address

Haji Kalamia Para, Khuduk Khali, Chanua, Banskhali
Chittagong
4390

Opening Hours

Monday 15:00 - 19:00
Tuesday 15:00 - 19:00
Wednesday 15:00 - 19:00
Friday 15:00 - 19:00
Saturday 15:00 - 19:00
Sunday 15:00 - 19:00

Telephone

08801820500622

Alerts

Be the first to know and let us send you an email when Upakuliya Public Library posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Upakuliya Public Library:

Shortcuts

Share

Category