26/08/2026
ইয়ুথ ক্লাবের আমির সাহেব উস্তাদের এই বয়ানের অডিও ক্লিপটা এডিট করে ইউটিউবের জন্য ভিডিও বানাতে দিয়েছিলো আজ থেকে প্রায় ৩ বছর আগে।
কাজ শুরু করার জন্য সফটওয়্যারে যখন অডিওটা অ্যাড করে শুনা শুরু করলাম, তখন একটা গভীর সন্দেহ দানা বেধেছিলো। "উনি কি আমাকে ইন্ডিকেট করে কিছু বলেছেন নাকি!"
উস্তাদের কাছের যতোজন এই বয়ান শুনেছে, প্রত্যেকের বদ্ধমূল ধারণা যে এই বয়ান উস্তাদ তাকে উদ্দেশ্য করেই দিয়েছেন।
হাফিজাহুল্লাহ
গুনাহর কারণে হৃদয় এতোটাই কঠিন হয়ে গেছে যে বহুদিন ভয়ে ভয়ে এই বয়ানটা শুনি নি। আজকে আবার শুনলাম। আপনাদের প্রতিও শোনার অনুরোধ রইলো। লিংক কমেন্টে।