22/09/2026
জীবন আসলে কেটে যায় অপেক্ষায়
কখনো মানুষের, কখনো একটু সুদিনের।
যদি কোনোদিন তুমি আমাকে জিজ্ঞেস করো,
কতটা ভালোবাসতে আমাকে ?
তখন হয়তো ঠিক করে উত্তর দিতে পারব না।
ভালোবাসার তো কোনো মাপ হয় না আসলে, কোনো নির্দিষ্ট সংজ্ঞাও নেই।
তবে এটুকু বলতে পারি!
যখন তোমাকে খুব মনে পড়ত, তখন ক্যাম্পাসের প্রতিটি পরিচিত জায়গায় আমার চোখ তোমাকেই খুঁজে ফিরত। কখনো হঠাৎ তোমার দেখা পেতাম, আবার কতদিন এমনও গেছে! টানা
পাঁচ-সাত দিন - দশদিন পুরো ক্যাম্পাস ঘুরেও তোমার এক ঝলক দেখা পাইনি। পরে জানতে পারতাম, তুমি ছুটিতে বাড়ি গেছ।
হয়তো তোমার কাছে আমাদের দেখা হওয়াগুলো ছিল unexpected encounters হঠাৎ দেখা হয়ে যাওয়ার গল্প।
কিন্তু তুমি কি কোনোদিন বুঝবে, সেই হঠাৎ দেখা পাওয়ার জন্য আমার ভেতরে কত দীর্ঘ অপেক্ষা জমে থাকত!
কতবার, শুধু একবার তোমাকে দেখব বলে পথ বদলেছি, অকারণে কোথাও দাঁড়িয়ে থেকেছি, পরিচিত জায়গাগুলোতে ঘুরে বেড়িয়েছি তার হিসাব আমার নিজের কাছেও নেই। কত যে গেলো সারাক্ষণ শুধু তোমাকেই ভেবেছি কল্পনায়। অথচ তোমার চোখে চোখ রেখে দাঁড়িয়ে থাকার সাহসটুকুও আমার হয়নি কখনো। আমার চাওয়া ছিল খুব সামান্য শুধু এক পলক তোমাকে দেখা। কাছে গিয়ে কথা বলার মত সাহস তো চিন্তাও করতে পারিনি কখনো!
অবশ্য ভাবতেও ভালো লাগবে একসময়!
আমিও খুব করে একজনের প্রেমে পড়েছিলাম।
তার সঙ্গে দেখা না হলে হয়তো কোনোদিন জানতামই না, প্রেম এতটা আনন্দের হতে পারে! হৃদয়ের ভেতর অচেনা কোনো মানুষকে ঘিরে এত অনুভূতি জন্ম নিতে পারে। জানতাম না, কারও জন্য অপেক্ষা করাও কখনো কখনো এত সুন্দর হতে পারে।
তোমাকে ধন্যবাদ, প্রিয়তমা 🖤