University Central Research Laboratory -UCRL

University Central Research Laboratory -UCRL Providing full support to the university departments and institutes in their education and research work.

Capacity building in view of the new needs of education and research. Taking necessary steps for skill and human resource development.

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী’’ উপলক্ষে অত্র বিশ্ববিদ্যালয় বন্ধের অফিস আদেশ।
24/08/2026

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী’’ উপলক্ষে অত্র বিশ্ববিদ্যালয় বন্ধের অফিস আদেশ।

"আখেরী চাহার সোম্বা" উপলক্ষে আগামীকাল বন্ধ।         ゚
11/08/2026

"আখেরী চাহার সোম্বা" উপলক্ষে আগামীকাল বন্ধ।

09/08/2026

🔬 UCRL-এ UV–VIS Spectrophotometer Testing Service চালু

গবেষণা ও শিল্পখাতে নির্ভরযোগ্য ও নির্ভুল বিশ্লেষণ সেবা প্রদানের লক্ষ্যে University Central Research Laboratory (UCRL), CUET-এ অত্যাধুনিক PerkinElmer LAMBDA 265 UV–VIS Spectrophotometer-এর মাধ্যমে টেস্ট কার্যক্রম চলমান।

🧪 UV–VIS Spectrophotometer দ্বারা করা যায়—
✅ Absorbance ও Transmittance Measurement
✅ Concentration Determination
✅ Wavelength Scanning
✅ Quantitative & Qualitative Analysis
✅ Kinetics / Time Scan
✅ বিভিন্ন Chemical, Biological ও Environmental Sample Analysis
✅ Research & Industrial Sample Testing

📌 Wavelength Range: 190–1100 nm

🎯 গবেষক, শিক্ষক, শিক্ষার্থী, শিল্প প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সকলের জন্য UCRL-এ নির্ভরযোগ্য UV–VIS Testing Service গ্রহণের সুযোগ রয়েছে।

📞 যোগাযোগ: [email protected]
🏛️ University Central Research Laboratory (UCRL)
Chittagong University of Engineering & Technology (CUET)
Pahartali, Raozan, Chattogram-4349, Bangladesh

UCRL — Precision Testing for Research Excellence

06/08/2026

FTIR Analysis at UCRL, CUET!

গবেষণা, শিক্ষা এবং শিল্পখাতের নির্ভুল রাসায়নিক বিশ্লেষণের জন্য University Central Research Laboratory (UCRL), CUET প্রদান করছে আধুনিক FTIR (Fourier Transform Infrared Spectroscopy) পরীক্ষণ সেবা।
PerkinElmer Spectrum Two FTIR-এর মাধ্যমে আপনি জানতে পারবেন—
✅ Functional Group Identification
✅ Compound Identification
✅ Material Characterization
✅ Purity Check
✅ Chemical Structure Analysis
✅ Quality Control & Research Support

📌 Suitable Sample Types: Polymer, Plastic, Rubber, Textile, Chemical Powder, Pharmaceutical, Plant Extract, Food Sample, Oil, Paint, Coating, Adhesive, Paper, Biomaterials এবং আরও অনেক ধরনের নমুনা।
🎯 Reliable Results | Modern Equipment | Expert Technical Support

📍 University Central Research Laboratory (UCRL Building), CUET
📧 E-mail: [email protected]
Precision Testing for Research Excellence.

নবনিযুক্ত ভিসি মহোদয়ের সাথে চুয়েটের শিক্ষার্থীদের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের মতবিনিময় সভাচট্টগ্রাম প্র...
05/08/2026

নবনিযুক্ত ভিসি মহোদয়ের সাথে চুয়েটের শিক্ষার্থীদের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের মতবিনিময় সভা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর নবনিযুক্ত মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম-এর সাথে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের শিক্ষার্থীদের এক আন্তরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ৪ আগস্ট ২০২৬ খ্রি. (মঙ্গলবার) বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মাননীয় ভাইস চ্যান্সেলর এবং সঞ্চালনা করেন ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মো. সাইফুল ইসলাম।

মতবিনিময় সভায় মাননীয় ভাইস চ্যান্সেলর বলেন, “আমরা চাই চুয়েটের প্রতিটি কার্যক্রম একটি সুশৃঙ্খল ও কার্যকর ব্যবস্থাপনার আওতায় পরিচালিত হোক। সকলকে সঙ্গে নিয়েই আমরা একটি আধুনিক, গতিশীল ও সমৃদ্ধ চুয়েট গড়ে তুলতে চাই।”

তিনি আরও বলেন, “চুয়েটের শিক্ষার্থীরা দেশের সেরা মেধাবীদের প্রতিনিধিত্ব করে। দেশ ও জাতি তাদের কাছ থেকে অনেক প্রত্যাশা করে। তাই শিক্ষার্থীদের উদার মানসিকতা, নেতৃত্বের গুণাবলি এবং সামাজিক দায়বদ্ধতার পরিচয় দিতে হবে। শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং আন্তর্জাতিক অঙ্গনে চুয়েটের সুনাম আরও বৃদ্ধি করতে সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনগুলোকে সহায়ক শক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।”

সভায় বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ, সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং ক্যাম্পাসের ইতিবাচক পরিবেশ বজায় রাখার লক্ষ্যে নিজেদের মতামত ও বিভিন্ন গঠনমূলক প্রস্তাব উপস্থাপন করেন। মাননীয় ভাইস চ্যান্সেলর সকলের বক্তব্য মনোযোগ সহকারে শুনে শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একটি উন্নত, সুশৃঙ্খল ও গবেষণাবান্ধব চুয়েট গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

চুয়েটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিতএকতা বজায় রেখে এগিয়ে যেতে হবেঃ চুয়েট ভিসিচট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়...
05/08/2026

চুয়েটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
একতা বজায় রেখে এগিয়ে যেতে হবেঃ চুয়েট ভিসি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ দিনব্যাপী নানা অনুষ্ঠানমালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে ছিল আলোচনা সভা, শিক্ষার্থীদের আলোকচিত্র প্রদর্শনী, প্রামাণ্যচিত্র প্রতিযোগিতা, শিশু-কিশোরদের চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা, দোয়া মাহফিল।
এ উপলক্ষে আজ ৫ আগস্ট, ২০২৬ খ্রি. বুধবার সকালে চুয়েট এর একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম। বিশেষ অতিথি ছিলেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. আসিফুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ আবু কাউছার, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির। ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় আরো অংশ নেন প্রভোস্টদের পক্ষে কিউ.কে হলের প্রভোস্ট অধ্যাপক ড. এম.কে. মোহাম্মদ জিয়াউল হায়দার, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ, কর্মকর্তা সমিতির সভাপতি প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম, কর্মচারী সমিতি/স্টাফ এসোসিয়েশনের সভাপতি জনাব মো: জামাল উদ্দীন, শিক্ষার্থীদের পক্ষে সিএসই বিভাগের ২০ ব্যাচের আদিল রায়হান, ওয়াটার রির্সোসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ২১ ব্যাচের আসাদুল্লাহ আল গালিব প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত, তরজমা ও দোয়া পরিচালনা করেন চুয়েট স্টাফ কোয়ার্টার মসজিদের ইমাম হাফেজ ক্বারী মাওলানা হামিদ উল্লাহ।
প্রধান অতিথির বক্তব্য মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম বলেছেন,“ইতিহাসের কিছু বাঁক বদল ঘটে তরুণদের বুকের তাজা রক্তে, যা একটি সাধারণ আন্দোলনকে রূপান্তরিত করে স্বৈরাচারের পতন ডেকে আনে। ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের ইতিহাসে তেমনই এক অভূতপূর্ব অধ্যায়। আমি জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, স্মরণ করছি শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিমসহ সকল বীরকে। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। একইসঙ্গে সকল আহতদের প্রতি সমবেদনা জানাচ্ছি। ”

মাননীয় ভাইস চ্যান্সেলর আরো বলেন, আমাদের মাঝে বিভাজনের চেষ্টা চলছে, আমাদের একতা বজায় রেখে এগিয়ে যেতে হবে। আমরা যার যার অবস্থান থেকে সর্বোত্তম সেবা দেওয়ার চেষ্টা করতে হবে। ২৪ এর গণঅভ্যুত্থানের পূর্বে আমরা দেখেছি, প্রশংসা করতে করতে কাউকে এমন লেভেলে নিয়ে যাওয়া হয় যে, তিনি আর প্রকৃত সত্য জানতে পারে না। ফলে সাধারন জনগণ কি চাই সেটা বুঝতে পারে না। আসলে যা সত্য, যা বাস্তব, যা ভালো, যা মন্দ, সেটা স্পষ্ট করে তুলে ধরতে হবে।
তিনি আরো বলেন, আমি স্বচ্ছতা ও জবাবদিহিতায় বিশ্বাসী। আমি মনে করি সততা ও দক্ষতার সাথে কাজ করে গেলে সফলতা অনিবার্য। হিংসা-বিদ্বেষ-আক্রোশ পরিহার করে সমাজে শান্তি-স্থিতি প্রতিষ্ঠাসহ সব ধরনের অবিচার-নির্মমতা প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে। প্রকৌশল বিশ্ববিদ্যালয় হিসাবে দেশের প্রতি দায়িত্ব অনেক বেশি। তাই সকলকে সম্মিলিত ভাবে কাজে মনোনিবেশ করে দেশকে এগিয়ে নিতে হবে।

মাননীয় উপাচার্য মহোদয়ের ডিএসডব্লিউ ও ইউসিআরএল পরিদর্শন এবং মতবিনিময় সভাচট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (...
05/08/2026

মাননীয় উপাচার্য মহোদয়ের ডিএসডব্লিউ ও ইউসিআরএল পরিদর্শন এবং মতবিনিময় সভা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর নবনিযুক্ত মাননীয় উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম মহোদয় গতকাল ০৪ আগস্ট দুপুরে Directorate of Students' Welfare (DSW) এবং University Central Research Laboratory (UCRL) পরিদর্শন করেন।

ডিএসডব্লিউ পরিদর্শনকালে DSW ভবনটির সর্বোত্তম ব্যবহার (Optimum Utilization) নিশ্চিত করা, এর কার্যক্রমকে আরও গতিশীল করা এবং শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ সুযোগ-সুবিধা ও সেবার মান বৃদ্ধি বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যৎ পরিকল্পনা, অবকাঠামোগত উন্নয়ন এবং কার্যকর সেবা প্রদানের বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।

পরবর্তীতে মাননীয় উপাচার্য মহোদয় University Central Research Laboratory (UCRL) পরিদর্শন করেন। এ সময় UCRL-এর আধুনিক গবেষণা ও পরীক্ষণ সুবিধা, চলমান কার্যক্রম, গবেষণা অবকাঠামোর উন্নয়ন, শিল্প-একাডেমিয়া সহযোগিতা এবং ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে ফলপ্রসূ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ডিএসডব্লিউ-এর পরিচালক, ইউসিআরএল-এর পরিচালক, বিভিন্ন আবাসিক হলের প্রভোস্টবৃন্দ, DSW এর উপ-পরিচালক, সহকারী পরিচালক, সেকশন অফিসার, ইউসিআরএল-এর চিফ টেকনিক্যাল অফিসার এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সৌজন্যে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় University Central Research Laboratory (UCRL), CUET-এর পক্ষ থেকে চট্টগ্রাম প্রকৌশল ও ...
03/08/2026

সৌজন্যে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়

University Central Research Laboratory (UCRL), CUET-এর পক্ষ থেকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম মহোদয়-কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

এ উপলক্ষে UCRL-এর প্রতিনিধিরা উপাচার্য মহোদয়ের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে UCRL-এর বর্তমান কার্যক্রম, আধুনিক গবেষণা অবকাঠামো, পরীক্ষণ ও বিশ্লেষণ সেবা, চলমান উন্নয়ন কার্যক্রম, গবেষণা সহযোগিতা সম্প্রসারণ, আন্তর্জাতিক মানের গবেষণা সুবিধা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

উপাচার্য মহোদয় UCRL-এর গবেষণা ও উদ্ভাবনমূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং গবেষণার মানোন্নয়ন ও সেবার পরিধি আরও সম্প্রসারণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

UCRL পরিবারের বিশ্বাস, তাঁর দূরদর্শী নেতৃত্বে চুয়েট শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছাবে।

University Central Research Laboratory (UCRL)
Chittagong University of Engineering & Technology (CUET)

With Facebook for Creators – I just got recognised as one of their top fans! 🎉
03/08/2026

With Facebook for Creators – I just got recognised as one of their top fans! 🎉

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের লেভেল-১ টার্ম-১ এ অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে যারা বিভিন্...
02/08/2026

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের লেভেল-১ টার্ম-১ এ অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে যারা বিভিন্ন শিক্ষা বোর্ড থেকে ২০২৫ সালের এইচ এস সি/আলিম/সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বৃত্তিপ্রাপ্ত হয়েছে তাদেরকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তির নির্দেশনা অনুসরন পূর্বক আগামী ২৫/০৮/২০২৬ খ্রি. তারিখের মধ্যে Student Email দিয়ে Log In করে নিম্নোক্ত গুগল ফরম পূরণের নির্দেশনা প্রদান করা হলো। সংশ্লিষ্ট তালিকায় বৃত্তিপ্রাপ্ত কোন শিক্ষার্থীর নাম বাদ পড়ে থাকলে তাকে বৃত্তির গেজেটের কপি সহকারে একাডেমিক ও ছাত্র বৃত্তি শাখায় (প্রশাসনিক ভবন-২ এর নীচ তলা, কক্ষ নং-২১১০৬) যোগাযোগ করে নাম অন্তর্ভুক্তির জন্য বলা হলো।
গুগল ফরমের লিংকঃ https://forms.gle/sJwKejs3e5YLpiEh7 বিজ্ঞপ্তির লিংকঃhttps://app.cuet.ac.bd/storage/Notices/6a6eff914fe4d.pdf

Address

CUET, Raozan
Chittagong
4349

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when University Central Research Laboratory -UCRL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to University Central Research Laboratory -UCRL:

Shortcuts

Share