01/07/2024
বঙ্গবন্ধুকন্যা যা করেন বাংলাদেশের স্বার্থেই করেন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, স্বার্থ বিকিয়ে দিয়ে শেখ হাসিনা কারও সঙ্গেই বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হন না। বিদেশে আমাদের প্রভু নেই, বন্ধু আছে। ভারত আমাদের একাত্তরের পরীক্ষিত বন্ধু। আপনারা তো হৃদয়ে-চেতনায় স্বাধীনতা ধারণ করেন না। কাজেই একাত্তরের চেতনাও ধারণ করেন না।
তিনি বলেন, যারা প্রতিদিনই ভারত বিরোধিতার নামে আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে, তারা আবারও ভুল পথে হাঁটছে। সেই আইয়ুব খানের সময় থেকে শুরু করে এখন পর্যন্ত যে আওয়ামী লীগকে ভারতের বন্ধু বলে সেবাদাস বানানোর চক্রান্ত চলেছে, সেই আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন করেছে। আজ যে অর্জন, উন্নয়ন, সমৃদ্ধি- সবই কিন্তু স্বাধীনতার পিতার হাতে, মুক্তি কন্যার হাতে।